পোস্টগুলি

সেপ্টেম্বর, ২০১৭ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

রাজনীতিবিদ বা জনপ্রতিনিধিদের মিথ্যা প্রতিশ্রুতি আর কতদিন?

ছবি
'রাজনীতিবিদরা নির্বাচনের আগে যেখানে খালও নেই সেখানে সাঁকো তৈরির প্রতিশ্রুতি দেন কিন্তু নির্বাচনী বৈতরণী পার হয়ে গেলে নদীর ওপর সেতু নির্মাণের কথাও ভুলে যান।  ভারতের প্রখ্যাত অভিনেতা, "অমিতাভ বচ্চন "একবার সংসদ সদস্য নির্বাচিত হয়ে ক্ষমতার কাছাকাছি থেকে দেখেছিলেন রাজনীতিবিদরা কিভাবে প্রতিশ্রুতি ভঙ্গ করেন। এ কারণেই তিনি পদত্যাগ করেছিলেন এবং ঐ সময়েই eমন মন্তব্য করেন।  শ্রীলঙ্কার সাবেক প্রধানমন্ত্রী শ্রীমাভো বন্দরনায়েক নির্বাচনী প্রচার অভিযানে ভোটারদের একটি শূন্য কলসি দেখিয়ে বলেছিলেন 'শ্রীলঙ্কা এ শূন্য হাড়ির মতো। তোমরা আমাকে ভোট দাও, আমি এ শূন্য হাড়ি পূর্ণ করে দেবো।' প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে তিনি দেশের অনেক উন্নয়ন করেছিলেন। কিন্তু শূন্য হাড়ি পূর্ণ করতে পারেননি। সম্ভবও নয়। সে কারণে তার পরিণতি আমরা দেখেছিলাম। পরেরবার নির্বাচনে তিনি পরাজিত হয়েছিলেন।  শ্রীমাভো বন্দরনায়েকের এ পরিণতি দেখে উপমহাদেশের সমকালীন আরেক রাজনীতিবিদ বেনজির ভুট্টো নির্বাচনকালে বন্দরনায়েকের উল্টো পথে হেঁটেছিলেন। তিনি বলেছিলেন, আপনারা আপনাদের বোনকে শুধু ভোট দিয়ে নির্বাচিত করবেন তা ...

ঈদ আনন্দ উৎসবেও কেন এত বিভক্তি?

ছবি
উৎসবপ্রিয় জাতি হিসেবে বাঙালির খ্যাতি ও ঐতিহ্য আছে বিশ্বসমাজে। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের উৎসবগুলো আমরা ঘটা করেই পালন করে থাকি। উৎসব পালনের ক্ষেত্রে বাঙালি খুবই আন্তরিক এবং উদার। এ উৎসব-প্রিয়তা আমাদের ব্যক্তিজীবন থেকে শুরু করে জাতীয়জীবনকে সমৃদ্ধ করেছে, সমৃদ্ধ করেছে ধর্মীয় জীবনকেও। পবিত্র ঈদুল ফিতর ও ঈদুল আযহা তেমনই উৎসব। এ উৎসবে ইসলাম ধর্মাবলম্বী মানুষের অংশগ্রহণ করার কথা। পারি কি আমরা সবাই মিলে সেই আয়োজন করতে? কেবল মাঠে-ময়দানে ঈদের জামাত যখন অনুষ্ঠিত হয়, তখন দেখি উঁচু-নিচু, ধনী-গরিব ভেদাভেদ ভুলে সবাই এক কাতারে মিলিত হয়ে নামাজ আদায় করেন। কিন্তু আজকাল সেখানেও ফারাক সৃষ্টি হয়েছে। প্রভাব-প্রতিপত্তিশালী মানুষের কদর সেখানেও বেশি। তারা জামাতের সামনের সারিতে জায়গা পান।  আবার জামাতে নামাজ পড়ার যে আয়োজন সেখানেও একটা বৈষম্য লক্ষ্য করা যায়। পোশাক-আশাক তো আছেই, কাতারবন্দি হওয়ার জন্য যখন সবাই একসঙ্গে দাঁড়ায়, তখন চোখে পড়ে ধনী-দরিদ্রের ফারাক ওই নামাজ পড়ার আসনটায়ও। ধনী বা সমর্থ মানুষ হাতে করে নিয়ে আসেন জায়নামাজ, নানান কিসিমের। তারা দাঁড়ান ওইসব পেতে আর দরিদ্র মানুষ...