পোস্টগুলি

জুলাই, ২০২২ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

দর্শনা সাহিত্য পরিষদের আয়োজনে সাহিত্য পাঠের আসর অনুষ্ঠিত

ছবি
দর্শনা সাহিত্য পরিষদের আয়োজনে গত শুক্রবার দুপুর  ৪ টায় দর্শনা প্রেস ক্লাবে বাংলাচারু সাহিত্য পাঠের  আসর অনুষ্ঠিত হয়। সমবেত কন্ঠে জাতীয় সংগীত এর মাধ্যমে অনুষ্ঠানের শুভ সুচনা করা হয়। দর্শনা সাহিত্য পরিষদের সভাপতি শাহ্ জামালের সভাপতিত্বে  এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সভাপতি ও দেশবরেণ্য কবি নজমুল হেলাল। প্রধান আলোচক হিসেবে সাহিত্যের বহু বিষয় নিয়ে আলোচনা করেন  কবি, প্রাবন্ধিক ও কলামিস্ট আবু আফজাল সালেহ। বিশেষ অতিথি হিসেবে  বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক নাট্যকার নজির আহমেদ,দর্শনা প্রেসক্লাবের সভাপতি আওয়াল হোসেন, সাধারণ সম্পাদক এস এম ওসমান, হাজী মো: খালেকুজ্জামান, কবি আবু সুফিয়ান,  কবি আকলিমা খাতুন,নাট্যকার মোহাম্মদ আলাউদ্দিন, কাজল মাহমুদ,হাবিবি জহির রায়হান, লেখক সংঘের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, দর্শনা সাহিত্য পরিষদের সহ সভাপতি সফিকুল ইসলাম, মো: নজরুল ইসলাম, চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সহ সভাপতি গোলাম কবির মুকুল। পড়ন্ত বিকালে দর্শনা প্রেসক্লাব মুখরিত একঝাঁক তরুণ- যুবক ও প্রবীণ কবিবৃন্দের আ...

মিছিল -ফয়সাল আহমেদ

  মিছিল -ফয়সাল আহমেদ মিছিল হবে মিছিল উত্তাল টকবগে রক্তের মিছিল! গায়ের লোম জেগেওঠা শিহরণ জাগানো মিছিল শত শত তরুণের উদীপ্ত কন্ঠে শক্ত বাহুর মুষ্টিবদ্ধ তালুতে কালো মেঘ ভাঙ্গার মিছিল। মিছিল হবে মিছিল রক্ত ধমনী শিরায় শিরায় লোহিতকনায়, বান জাগানো মিছিল ! কলিজা ছেড়া আর বক্ষভেদী বুলেটের মিছিল। মিছিল হবে মিছিল কিশোর যুবক মজুর মুটে সেই পুরানো ঢাকার রিক্সাচালক, আর বুড়িগঙ্গা পাড়ের লোহা পিটানো শ্রমিক আসবে মিছিল হবে অফিসের কেরানী আসবে , সাহেব আসবে ঠেলাগাড়ী ঠেলা সেই ছোট্ট ছেলেটি আসবে, ঝুমঝুমি ফেরিওয়ালা আসবে, রফিক আসবে, শফিউল আসবে, জব্বার আসবে, কামাল আসবে, মিছিল হবে মিছিল বুলেটের সামনে পেতে দেওয়া উদার বুকের মিছিল মাথার মগজ ছিটকে পড়ার মিছিল! তাজা রক্তে বাষ্প ওঠার মিছিল ধোয়ায় ধোয়ায় বারুদের গন্ধের মিছিল একটি বার মা বলে ডাকবার মিছিল বর্ণমালা নানাবর্ণের মিছিল স্বরবর্ণের মিছিল, ব্যাঞ্জণবর্নের মিছিল মিছিল হবে মিছিল ।।