নরসিংদীর শিবপুরে এক গৃহবধুকে কুপিয়ে হত্যা
শিবপুর প্রতিনিধি:
নরসিংদীর শিবপুরে নার্গিস বেগম নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এসময় আহত হয়েছেন তার স্বামী লোকমান হোসেন। তাকে গুরুতর আহত অবস্থায় নরসিংদীর ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার (২৪ মার্চ) সকালে শিবপুর উপজেলার লাখপুর দড়িপাড়ার নিজ বাড়ি থেকে মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে হত্যার ব্যাপারে নিশ্চিত হতে পারেনি পুলিশ। পারিবারিক কলহের জের ধরে এ হতাহতের ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
