নরসিংদীতে জেলা প্রশাসকের উদ্যোগে মোমবাতি প্রজ্বলন অনুষ্ঠিত
১৯৭১ সালের ২৫ শে মার্চ সেই ভয়াল কালরাত্রি স্মরণে নরসিংদীতে মোমবাতি প্রজ্বলন অনুষ্ঠান করা হয়েছে।
আজ রবিবার জেলা প্রশাসকের উদ্যোগে জেলা সার্কিট হাউজ থেকে শিল্পকলা একাডেমী পর্যন্ত এ মোমবাতি প্রজ্বলনে অংশগ্রহণ করেছেন জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাওনাইন, পুলিশ সুপার সাইফুল্লা আল-মামুন এবং হাসিবুল আলম ও ৬ টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা।উক্ত অনুষ্ঠানে মোমবাতি জ্বেলে শহীদদের স্মরণ করেছেন সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিবর্গ, নরসিংদীর সকল কলেজের শিক্ষকবৃন্দ, শহীদ-বুদ্ধিজীবির পরিবার, ছাত্র-ছাত্রী ও নানা পেশার মানুষেরা। উক্ত অনুষ্ঠান উপলক্ষ্যে নরসিংদী শিল্পকলা একাডেমীতে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনাসভা আয়োজন করা হয়েছে।জেলা শিল্পকলার বিভিন্ন শিল্পীরা গান ও কবিতা পরিবেশন করবেন। এছাড়া স্বাধীনতা দিবস উপলক্ষ্যে জেলা শিল্পকলায় থাকছে আকর্ষণীয় দলীয় নৃত্য নাচ।
২৬ শে মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষ্যে রোজ সোমবার সকাল ৭ টায় জেলা প্রশাসকের উদ্ব্যোগে শহীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হবে এবং মোসলেহ উদ্দিন ভূঁইয়া ষ্টেডিয়ামে সকল পেশার মানুষদের একত্র করে শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হবে।
