নরসিংদীতে মুক্তিযোদ্ধা কোটা বহাল রাখার দাবীতে মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

নরসিংদী প্রতিনিধি: 
সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা বহলা রাখার দাবীতে নরসিংদীতে মুক্তিযোদ্ধাদের আয়োজনে প্রেসক্লাবের সামনে মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এরপর নেতৃবৃন্দ জেলা প্রশাসকের মাধ্যমে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি প্রদান করেছেন।আজ মঙ্গলবার দুপুর ১২ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত নরসিংদী প্রেসক্লাবের সামনে মানববন্ধনে মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের নেতৃবৃন্দ অংশ নেয়। মানববন্ধন শেষে বিক্ষোভ সমাবেশে নরসিংদী জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোতালিব পাঠান সহ নেতৃবৃন্দরা জেলা প্রশাসক বরাবর স্মারক লিপি প্রদান করেন। তিনি বলেন, স্বাধীনতা বিরোধী শক্তিরা সব সময় দেশকে মুক্তিযুদ্ধের আদর্শ থেকে বিচ্যুতি করে পরাজিত শক্তিকে ক্ষমতায় অধিষ্ঠিত করতে তৎপর। এরই অংশ হিসেবে পরিকল্পিতভাবে পরাজিত শক্তিরা দেশ থেকে মুক্তিযুদ্ধের আদর্শকে বিলীন করতে যুব সমাজকে দিয়ে কোটা আন্দোলন করে। এতে প্রধানমন্ত্রী অভিমান করে সংসদে কোট বাতিল করে। এতে করে জীবন বাজি রেখে যে সকল মুক্তিযোদ্ধা যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছেন তাদেঁর অপমান করা হয়েছে। বীর মুক্তিযোদ্ধারা কোন ভাবেই শহীদদের, মুক্তিযোদ্ধার অপমান মেনে নেবেনা। কোটা বহালের দাবীতে বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে। জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন স্মারকলিপি গ্রহনের কথা স্বীকার করে জানিয়েছে, স্মারকলিপিটি যথাযথ কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

একজন গণমানুষের উপাচার্য-অলি মাহমুদ

কবিতা-ব্যর্থতা কবি- আয়েশা মুন্নি

কবিতা দুর্ভিক্ষ চলছে কবি আইরিন সুলতানা লিমা