নরসিংদীতে অটোরিকশা চালককে গলা কেটে হত্যা করে অটোরিকশা ছিনতাই

নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে হাবিবুর রহমান (৩২) নামে এক চালককে হত্যা করে ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। রোববার সকালে সদর উপজেলার শীলমান্দী এলাকা থেকে তার গলা কাটা লাশ উদ্ধার করে পুলিশ।নিহত চালক হাবিবুর রহমান পাশ্ববর্তী পাঁচদোনা ইউনিয়নের মূলপাড়া গ্রামের ওসমান মিয়ার ছেলে।

পুলিশ ও নিহতের পরিবার জানায়, হাবিবুর রহমান দুপুরের খাবার খেয়ে বাড়ি থেকে অটোরিকশা নিয়ে বের হয়। কিন্তু রাতে আর বাড়ি ফেরেনি। সকালে শীলমান্দী এলাকার বৈশাখী মিলের পাশে তার গলাকাটা লাশ দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
নরসিংদী সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম বলেন, নিহত চালককে গলা কেটে হত্যা করা হয়েছে। ফলে ঘটনাটি অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে নাকি পরিকল্পিত তা খতিয়ে দেখা হচ্ছে।

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

একজন গণমানুষের উপাচার্য-অলি মাহমুদ

কবিতা-ব্যর্থতা কবি- আয়েশা মুন্নি

কবিতা দুর্ভিক্ষ চলছে কবি আইরিন সুলতানা লিমা