নরসিংদীর মাধবদীতে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর বিশাল জনসভা অনুষ্ঠিত

খন্দকার শাহিন,নরসিংদী :
সন্ত্রাস দূর্নীতি ও কায়েমী স্বার্থবাদ মুক্ত সমাজ প্রতিষ্ঠা, নির্দলীয় নিরপেক্ষ ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচন ও ইসলামী শাসনতন্ত্র প্রতিষ্ঠার দাবিতে নরসিংদীর মাধবদীতে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (৯ জুলাই) বিকালে ঐতিহাসিক এস.পি স্কুল মাঠে মাধবদী থানা ও পৌরসভা ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আয়োজনে এ জনসভা অনুষ্ঠিত হয়। মাধবদী থানা শাখার আহবায়ক মুফতি কাওছার আহমেদ কাসেমীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরমোনাই পীর সাহেব ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মহসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনূস আহমেদ, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান ও ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন এর কেন্দ্রীয় সভাপতি শাইখ ফজলুল করীম মারুফ।এ জনসভায় বক্তারা বলেছেন,‘সাম্প্রতিক নির্বাচন গুলোতে আওয়ামীলীগ সরকার পন্থীরা ব্যাটল চুরি করে জয়যুক্ত হয়েছে।’

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

একজন গণমানুষের উপাচার্য-অলি মাহমুদ

কবিতা-ব্যর্থতা কবি- আয়েশা মুন্নি

কবিতা দুর্ভিক্ষ চলছে কবি আইরিন সুলতানা লিমা