কবিতা দ্বিধা কবি এম তাহের খান


আমাকে ছোঁতেই তোমার যত দ্বিধা
অথচ তোমার দালান ঘেষে পথটাকে দেখো প্রতিটা অপরাহ্নে তার বুক ছুঁয়ে যায় তোমার পদযুগল।
আমার চুমুতেই শুধু বাড়ে সংক্রমণ,
অথচ তোমার বালিশটা প্রতি মধ্যরাতেই তোমার উষ্ট অধরের চুমু পাই।
আমার কাছে আসলেই তোমার নির্মেঘ মুখ থেকে ঝরে কঠিন বজ্রপাত।
অথচ তোমার আয়নাকে দেখো সে জমা রেখেছে তোমার অযুত লক্ষ হাসি।
আমি জড়ালেই রুদ্ধ হয়ে আসে তোমার ঘন দীর্ঘশ্বাস।
অথচ তোমার পরনে নীল শাড়িটাকে দেখো সে জড়িয়ে আছে তোমার সর্বাঙ্গে।

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

একজন গণমানুষের উপাচার্য-অলি মাহমুদ

কবিতা-ব্যর্থতা কবি- আয়েশা মুন্নি

কবিতা দুর্ভিক্ষ চলছে কবি আইরিন সুলতানা লিমা