প্রথম দেখা ইয়াসমীন নীলুফার

প্রথম যে দিন দেখা হয়
তোমাতে আমাতে
এতো ভালবেসেছিলে
পারোনি বুঝাতে।

একটুখানি চাহনি আর
চোখের মদিরতা
কাছে এসে ভাংতে পারোনি
আমার নিরবতা।

আমি একটু লাজুক বেশী
তুমিও কি কম্
চুপি চুপি দেখছিলে তুমি
ভেবেছি আমার ভ্রম্।

আজকে যখন কাছে এলে
আমার যাবার বেলায়
সময় গুলো হারালাম হায়
আমি অবহেলায়।

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

একজন গণমানুষের উপাচার্য-অলি মাহমুদ

কবিতা-ব্যর্থতা কবি- আয়েশা মুন্নি

কবিতা দুর্ভিক্ষ চলছে কবি আইরিন সুলতানা লিমা