কর্মই শ্রেষ্ঠ
-বিপ্লব হোসেন মোল্লা
তুমি মনে করো আমি ইংরেজতাইতো প্যান্ট পরি,তুমি মনে করো আমি বাঙ্গালীতাই লুঙ্গিতে সাজি।তুমি মনে করো আমি কামারতাই লোহাতে গড়িতুমি মনে করো আমি কুমরমাটিকে ভালবাসি।তুমি মনে করো আমিই তাঁতিসুতোই জোড়া বাঁধিতুমি মনে করো আমি দর্জিকাপড় তৈরি করি।তুমি মনে করো আমি কৃষকখাদ্য জোগাড় করিতুমি মনে করো আমি শিক্ষকশিক্ষাই দিয়ে থাকি।তুমি মনে করো আমি সে জেলেজাল ফেলি ঐ জলেতুমি মনেই করো আমি মাঝিপারাপার করে হাঁসি।তুমি মনে করো আমি ভিক্ষুকভিক্ষার ছলে চলিমনে করো তুমি সেলাই করোতাইতো আমি মুচি।মনে করো তুমি সর্ব পেশাদারএই জগৎতে সর্ব পেশা তোমারকরোনা ছোট,কোন কর্ম ভ্রষ্ট্রমনে রাখো সর্ব কর্মই শ্রেষ্ঠ।তুমি মনে করো আমি মানুষজগৎ জুড়ে সব কর্মে আছে সুখএই কর্মে কোন ছোট বড় নয়কর্মই শ্রেষ্ঠ বিজ্ঞজনে কয়!সকলের আছে শুভ অশুভ ক্ষণপ্রতি কর্মের আছে প্রয়োজন।
Tags
কবিতা
