পোস্টগুলি

ডিসেম্বর, ২০১৬ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

কুয়ালালামপুরে নতুন ঠিকানায় বাংলাদেশ দূতাবাস

ছবি
কায়সার হামিদ হান্নান,মালয়েশিয়া প্রতিনিধিঃ মালয়েশিয়ায় বাংলাদেশ দূতাবাস নতুন ঠিকানায় স্থানান্তর হরা হচ্ছে। বিপুলসংখ্যক প্রবাসীকে প্রতিদিন নানা প্রয়োজনে যোগাযোগ করতে হয় দূতাবাসে। তাঁদের সেবাদানে আগামী ২ জানুয়ারি নতুন ঠিকানায় স্থানান্তরের পাশাপাশি সময়সূচিরও পরিবর্তন করেছে দূতাবাস কর্তৃপক্ষ। মালয়েশিয়ায় বাংলাদেশ দূতাবাস এ-সংক্রান্ত নোটিশ জারি করেছে। নোটিশে বলা হয়েছে, নতুন দূতাবাসের ঠিকানা হলো কুয়ালালামপুরের উইসমা হিরিহ লুটাস প্রথম তলা, লট-৪৪২ জালান পাহাং, ইস্তেফাক, ৫৩০০০। প্রবাসীদের সেবাদানের সময়সূচি হচ্ছে : মেশিন রিডেবল পাসপোর্টের (নতুন) আবেদন গ্রহণ দুপুর ১২টা থেকে বেলা ৩টা, পুরোনো পাসপোর্ট বিকেল ৩টা থেকে ৫টা। পাসপোর্ট বিতরণ সকাল ৯টা থেকে দুপুর ১২টা। পাসপোর্টে জন্মতারিখ ও সংশোধন সকাল ৯টা থেকে দুপুর ১টা। বিতরণ পরের দিন দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। জন্মনিবন্ধন সকাল ৯টা থেকে দুপুর ১টা। বিতরণ পরের দিন সকাল ৯টা থেকে দুপুর ১টা। পরিচয়পত্র, প্রত্যয়ন, এলওআই, পারিবারিক সনদপত্র সত্যায়ন, আমমোক্তারনামা ইত্যাদির আবেদন গ্রহণ সকাল ৯টা থেকে দুপুর ১টা। বিতরণ পরের দিন দুপুর ২টা থেকে বিকেল ৫...

মালয়েশিয়ায় আরটিভির ১২ তম জন্মদিন পালন

ছবি
কায়সার হামিদ হান্নান, মালয়েশিয়া প্রতিনিধি: আরটিভি’র ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে মালয়েশিয়া প্রবাসীরা। ২৫ ডিসেম্বর রোববার রাত ১২ টা ০১ মিনিটে রাজধানী কুয়ালালামপুরের তিতিওয়াংসার গ্রীন লিভস রেস্টুরেন্টে কেক কেটে এ প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা জানাতে ছুটে আসেন প্রবাসীরা।এ সময় কেক কাটার পাশাপাশি আরটিভি’র উত্তরোত্তর শুভেচ্ছা কামনা করেন। প্রবাসে আরটিভির জনপ্রিয়তা ধরে রাখতে যারা প্রতিনিয়ত কাজ করছেন সেই কলাকুশলি ও এর সঙ্গে সম্পৃক্ত সকলকে প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা জানান প্রবাসী বাংলাদেশিরা। কোতারায়া বাংলাদেশ বিজনেস অ্যাসোসিয়েশনের সভাপতি ও কমিউনিটি নেতা রাশেদ বাদল তার বক্তব্যে বলেন, আরটিভি প্রবাসী সংবাদ অত্যন্ত গুরুত্বের সঙ্গে প্রচার করে এবং তা ফেইসবুক পেইজেও নিয়মিত শেয়ার করে। এ কারনেই প্রবাসে আরটিভি’র জনপ্রিয়তা এতবেশি। বিশিষ্ট ব্যাবসায়ী ওহিদুর রহমান ও হাজী জাকারিয়া বলেন,আরটিভি বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করে মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে। কমিউনিটি নেতা মনিরুজ্জামান মনির তার বক্তব্যে আরটিভি’র প্রবাসী সংবাদ মধ্যরাতের পাশাপাশি দিনেও প্রচারে কর্তৃপক...

সিঙ্গাপুরে বিজয় দিবস ও অভিবাসী দিবস পালিত

ছবি
মুহাম্মদ জাহাঙ্গীর আলম বাবু,সিঙ্গাপুর প্রতিনিধিঃ ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমাদের বীর মুক্তিযোদ্ধারা ছিনিয়ে এনেছিল স্বাধীনতার রক্তিম সূর্য়। যাদের রক্ত এবং আত্মত্যাগে  এই স্বাধীনতা পেয়েছি, দেশে বিদেশে অবস্থানরত বাংলাদেশীরা  বিজয় দিবস এলেই  শ্রদ্ধাভরে স্মরণ করে ।   সিঙ্গাপুরে ১৮ ডিসেম্বর ২০১৬ ইং ৭ টা ৩০ মিনিট সিঙ্গাপুরের একমাত্র বাংলা পত্রিকা  “বাংলার কণ্ঠ” ,অভিবাসীদের সেবা মূলক প্রতিষ্ঠান “দিবাশ্রম”,৫৩ এ রয়েল রোডের বাংলাদেশ সেন্টারে   যৌথভাবে   “বিজয় দিবস ও আন্তর্জাতিক অভিবাসী দিবস ” এর আয়োজন করে।   অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ,বাংলার কণ্ঠ সম্পাদক ও  দিবাশ্রম,বাংলাদেশ সেন্টারের কর্নধার এ কে এম মোহসিন। কবি অসিত কুমার বাড়ৈ বাঙালির সঞ্চালনায় মুক্তিযুদ্ধের শহীদের প্রতি এক মিনিট নীরবতা পালন করা হয়। আলোচনায় অংশ নেন প্রবাসী কবি ,কলামিষ্ট শহিদুল ইসলাম ,মুহাম্মদ জাহাঙ্গীর আলম বাবু  ,সাধারণ সম্পাদক , প্রবাসী সাংবাদিক সমিতি,সিঙ্গাপুর ,মাহাবুব আবেদীন ,সাধারণ সম্পাদক  সিঙ্গাপুর আওয়ামীলীগ ,মোস্তাক আহম...

সত্য চিরকালই গতিশীল জয় হোক মানুষের ,জয় হোক মানবতার!

ছবি
ধরাবাঁধা নীতি শাস্ত্র কচলাতে কচলাতে মানুষ তাঁর মানবতা-বোধকে লিঙ্গ, ধর্ম, দেশ, গোত্র, জন্ম পরিচয়ের অভ্যন্তরে গৃহবন্দী করে ফেলেছে। তাই সে, নারীবাদী কিংবা পুরুষ-তন্ত্র দৃষ্টিকোণ থেকে মানবতা বোধকে একচেটিয়া অধিকার মনে করে। কতটা এন্টি-পলিটিকাল আর কতটা এন্টি সোশ্যাল প্রচারণা দিয়ে নারীবাদী কিংবা পুরুষ-তন্ত্র জিইয়ে রেখে রাজনীতি হয়, ব্যবসা হয়, সামাজিক পদ মর্যাদায় আস্ফালন করা করা যায়, কিন্তু পীড়িত মানুষের জন্য মানবতা বোধ জাগ্রত হয় না। যারা বলে, মিথ্যে বলে। মতবাদের ফেরিওয়ালা, লোক দেখানো সার্কাস করে, ঝোপ বুঝে কোপ মারে, এইসব মতবাদ, নব্য মতবাদের ফেরিওয়ালারা ঠিক মানুষের মনের কথা জানে, আম-জনতার ভেড়ার পাল কোন দিকে যাবে। কী পেলে খুশি হবে, আবেগ তাড়িত করে ধরাশায়ী করা যাবে। মোল্লা-তন্ত্র বলো, মুক্তমনা বলো, মানবতা-বোধ বলো, নারীবাদী কিংবা পুরুষ-তন্ত্র বলো, মুক্তবাজার নীতিতে এখন এমন সব অখাদ্যও বিক্রি হয়, কেউ ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে নয়। পার্থক্য শুধু কেউ নাম চায়, কেউ দাম চায়। সম-চাহিদা থেকে কারও নাম এবং দামের চেয়ে খ্যাতির বিরম্ভনা আরও বেশি, সুদের লাভ অংশ পিপড়াও বোঝে, শুধু বোঝে না আম...

মহান বিজয় দিবস- আমাদের বাংলাদেশ সম্পাদকীয়

ছবি
মহান বিজয় দিবস উপলক্ষ্যে প্রবাসী বাংলাদেশীসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। প্রকৃতির নিয়মে ছোট থেকে আজ অনেক বড় হয়েছি। স্বদেশ ছেড়ে বসবাস করছি প্রবাসে সিঙ্গাপুর। ১৬ ডিসেম্বর বাঙালির সবচেয়ে আনন্দের দিন। বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন। পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্তির দিন। এদিন বিশ্বের মানচিত্রে সৃষ্টি হয় নতুন একটি সার্বভৌম দেশ, বাংলাদেশ। যা বাঙালি জাতিকে এনে দেয় আত্মপরিচয়ের ঠিকানা। যারা বুকের তাজা রক্ত দিয়ে এ বিজয় ছিনিয়ে এনেছেন আজ সেসব শহীদকে বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসায় স্মরণ করছে দেশের সর্বস্তরের মানুষ। বাংলার দামাল মুক্তিযোদ্ধা আর মুক্তিপাগল মানুষের প্রবল প্রতিরোধ আর লড়াইয়ের মুখোমুখি হয়ে বাংলাদেশের কাছে পরাজিত হয়ে এই দিনে আত্মসমর্পণ করেছিলো পাকিস্তানি হানাদার বাহিনী। ৪৫ বছর আগে আজকের এই দিনে পূর্ব আকাশে উদয় হয়েছিলো হাজার বছরের শ্রেষ্ঠ সূর্য।সেদিনের সেই সূর্যের আলোয় ছিলো নতুন দিনের স্বপ্ন। আর এই স্বপ্নের জন্য অকাতরে প্রাণ দিয়েছিলেন ৩০ লাখ মানুষ। তাদের প্রাণের বিনিময়ে আমাদের এই বিজয়,এই স্বাধীনতা। সোনার বাংলা গড়ার স্বপ্ন নিয়ে এক সাগর রক্তের বিনিময়ে স্বাধীন...

সিঙ্গাপুরে ‘অভিবাসী কবিতা প্রতিযোগিতা’য় বাঙালির জয়

ছবি
সিঙ্গাপুরে ‘অভিবাসী কবিতা প্রতিযোগিতা’য় দু'জন বাঙালি কবি পুরস্কৃত হয়েছেন।     স্থানীয় সময় রোববার বিকালে সিঙ্গাপুরের ন্যাশনাল গ্যালারিতে বিভিন্ন দেশের প্রবাসী শ্রমজীবীদের নিয়ে তৃতীয়বারের মতো এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে প্রথম স্থান অধিকার করেন বাঙালি কবি বিকাশ নাথ, দ্বিতীয় হন ভারতীয় কবি পালানিভ্যালু, যৌথভাবে তৃতীয় হয়েছেন ফিলিপিনের রোলিন্দা এস্পানোলা ও বাঙালি কবি মুকুল হোসেন। এবারের বিজয়ী কবি বিকাশ নাথ তার কবিতা পড়ছেন 'কেন প্রবাসী? ' ‘কেন প্রবাসী?’ শিরোনামের কবিতার জন্য বিকাশ নাথ ও ‘নিঃসঙ্গতা’ কবিতার জন্য মুকুল হোসেন এই পুরস্কার পান। প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার ছিল যথাক্রমে পাঁচশ’ সিঙ্গাপুর ডলার, তিনশ’ সিঙ্গাপুর ডলার ও দুইশ’ সিঙ্গাপুর ডলার। এর সঙ্গে ছিল ট্রফি ও সনদপত্র। সাত ভাষার মোট সত্তরজন কবির একটি করে কবিতা নিয়ে এই প্রতিযোগিতা হয়। উৎসবে  বরাবরের মতো অভিবাসী বাঙালি ও ভারতীয় কবিদের সঙ্গে যুক্ত হন ফিলিপিনো, ইন্দোনেশিয়ান ও চিনের কবিরা। ২০১৪ ও ২০১৫ এর বিজয়ী বাঙালি কবি জাকির হোসেন খোকনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত...

সিঙ্গাপুরে নরসিংদীর মন্জুর এলাহীর মতবিনিময় সভা

ছবি
আহসান উল্লাহ, সম্পাদক, আমাদের বাংলাদেশঃ নরসিংদী সদর উপজেলা চেয়ারম্যান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি'র) নরসিংদী জেলার সহ-সভাপতি আলহাজ্ব মন্জুর এলাহীকে ফুল দিয়ে শুভেচ্ছা ও  মতবিনিময় করে সিঙ্গাপুর বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিঙ্গাপুর শাখা। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিঙ্গাপুর শাখার সভাপতি ইঞ্জিনিয়ার মোস্তফা কামাল,সিনিয়র সহ সভাপতি ইব্রাহিম,সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব ইসমাইল হাছান, যুগ্ম সাধারন সম্পাদক জোবায়ের জিকু,প্রচার সম্পাদক পলাশ মাহমুদ,দপ্তর সম্পাদক রবিউল হক,সদস্য স্বপন ওয়াহিদ সহ সিঙ্গাপুর যুবদল নেতৃবৃন্দ। সংবর্ধনায় নরসিংদী সদর উপজেলা চেয়ারম্যান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি'র) নরসিংদী জেলার সহ-সভাপতি আলহাজ্ব মন্জুর এলাহী তার মতবিনিময় সভায় বলেন-"এই দেশে এখন বাকশালী স্বৈরাচারী সরকার দেশে শান্তি বিনষ্ট করছে। সবার উপর নির্যাতন, গুম,খুন করা হচ্ছে।এই দেশে আর ভুয়া নির্বাচন হয়েছে। দেশ-বিদেশের সকল পর্যায়ে মানুষকে ঐক্যবদ্ধ থাকতে বলছি এই সরকার কে কঠিন আন্দোলন এর মাধ্যমে পতন করা হবে সকল কে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানাচ্ছি।খালেদ...

অবৈধভাবে ইতালি যাওয়ার চেষ্টা, লিবিয়ায় আটক ৩৭ বাংলাদেশি

ছবি
ছবি: সংগৃহীত অবৈধভাবে ইতালি যাওয়ার চেষ্টাকালে লিবিয়া থেকে ৩৭ জন বাংলাদেশিকে আটক করা হয়েছে।   মঙ্গলবার লিবিয়ায় বাংলাদেশ দূতাবাসের ফেসবুক পেজে এমন তথ্য জানানো হয়েছে। গত রোববার লিবিয়ায় চার বাংলাদেশি মানবপাচারকারীকে গ্রেফতার এবং তাদের বন্দিশালা থেকে ৬৫ জন বাংলাদেশিকে উদ্ধারের খবর জানায় দূতাবাস। মঙ্গলবারের পোস্টে বলা হয়েছে, সম্প্রতি অবৈধভাবে ইতালি যাওয়ার পথে ৩০০ জনকে আটক করে লিবিয়ার উপকূল রক্ষা বাহিনী। তাদের মধ্যে ৩৭ জন বাংলাদেশি। আটকদের লিবিয়ার গারিয়ান শহরের উপকণ্ঠে ‘আল-হামরা ’ বন্দি শিবিরে রাখা হয়েছে। দূতাবাসের একটি প্রতিনিধি দল সোমবার সেখানে গিয়ে তাদের সঙ্গে দেখা করে। আটক বাংলাদেশিদের অধিকাংশই মানবপাচারকারীদের মাধ্যমে অতি সম্প্রতি লিবিয়ায় ঢোকার কথা জানিয়েছেন বলে দূতাবাস।