পোস্টগুলি

নভেম্বর, ২০১৬ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

‘নিয়মনীতি মেনে সেবা চালু রাখতে পারবে উবার’

ছবি
কাকলী বাসস্ট্যান্ডে জনসচেতনতা সৃষ্টিতে ‘সড়ক নিরাপত্তা ক্যাম্পেইনে’ সেতুমন্ত্রী। ছবি: ফোকাস বাংলা  যুক্তরাষ্ট্রভিত্তিক ‘অন-ডিমান্ড’ পরিবহন সেবাদাতা প্রতিষ্ঠান উবার সরকারের নিয়মনীতি মেনে বাংলাদেশে তাদের সেবা চালু রাখতে পারবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ শনিবার রাজধানীর বনানীর কাকলী বাসস্ট্যান্ডে জনসচেতনতা সৃষ্টিতে ‘সড়ক নিরাপত্তা ক্যাম্পেইনে’ সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। সেতুমন্ত্রী বলেন, উবার নিষিদ্ধ করা বিআরটিএ বা সরকারের উদ্দেশ্য নয়। তবে উবার বা এ ধরনের যে কোনো সার্ভিস সহায়ক অ্যাপ ব্যবহার করে সহজে ট্যাক্সি ক্যাব ব্যবহার করার ক্ষেত্রে যাতে দেশের প্রচলিত আইন ও বিধি-বিধান অনুসৃত হয় তা দেখা সরকারের দায়িত্ব। যারা উবার নিয়ে এসেছে, তারা সরকারের কাছে এটি পরিচালনায় অনুমতি নেয়নি। একটি নিয়মের মধ্য দিয়ে এটিকে জনগণের সেবায় আনতে হবে। শুক্রবার পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমে উবারের সেবাকে অবৈধ ঘোষণা করেছিলো বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিআরটিএ তথা সরকারের অনুমোদন ব্যতিত কোনো ট্যাক্সিক্যাব সার্ভিস পরিচালনা...

সিঙ্গাপুর প্রবাসী সোহেল রানার সন্তানের শুভ জন্ম

ছবি
গত ০৯ নভেম্বর ২০১৬ বুধবার বাংলাদেশ সময় সকাল ১১টা ০৫ মিনিটে আমাদের প্রথম সন্তান 'সিজান' পৃথিবীতে আগমন করে। নরসিংদী শিবপুর উপজেলার নিজ গ্রাম সফরিয়ায় তার শুভ জন্মক্রিয়া সম্পন্ন হয়। মা সহ নবযাতক সুস্থ্য আছে। আপনাদের সবার দোয়া কামনা করছি।                                                                                                                              ...

অ্যাপলকে টপকাতে চায় হুয়াওয়ে

ছবি
দুই বছরের মধ্যে স্মার্টফোনের বাজারে দ্বিতীয় অবস্থানে থাকা অ্যাপলকে টপকে যেতে চায় চীনের হুয়াওয়ে। বর্তমানে স্মার্টফোনের বাজারে তৃতীয় অবস্থানে আছে হুয়াওয়ে। প্রথম স্থানটি স্যামসাংয়ের। বৃহস্পতিবার হুয়াওয়ের কনজুমার ব্যবসা গ্রুপের প্রধান নির্বাহী রিচার্ড ইয়ু বার্তা সংস্থা রয়টার্সকে তাঁর প্রতিষ্ঠানের ভবিষ্যৎ