পিছে নয়, সৎসাহস থাকলে সামনে এসে বলবেন
আমার ওপর ঈর্ষা থেকে ওদের মনে জন্ম নেবে ক্ষোভ। সেই ক্ষোভ থেকে অনেকেই আমার নামে গীবত রটিয়ে বেড়াবে, আমি যা করিনি বলিনি তাই বলে বেড়াবে, আমার সম্পর্কে নানা মিথ্যা কথা বানিয়ে বলবে, আমার উঠতে বসতে হাঁটতে শুতে দোষ খুঁজবে। ওরা সংঘবদ্ধভাবে আমার পিছে লাগবে। ওরা চায় আমাকে অশান্তিতে রাখতে, যাতে আমি আমার কাজ করতে না পারি, এগিয়ে যেতে না পারি। আমি এগিয়ে গেলে ওদের ক্ষতি! এমনকি ওরা সুযোগ পেলে আমার সর্বোচ্চ ক্ষতি করতেও পিছপা হবে না, আমি জানি। আর আপনি আমার প্রকৃত বন্ধু হলে, আমার বিশ্বাস আপনি ওদের বানানো কথা বিশ্বাস করবেন না। কোনো কিছু জানার থাকলে বা কোনো কিছু নিয়ে সন্দেহ থাকলে সরাসরি আমার কাছেই জানতে চাইবেন, আমি খুশি হবো। আর এই যে আপনি, যিনি আমার বিরুদ্ধে কুৎসা রটিয়ে বেড়াচ্ছেন, আপনার কথার ভিত্তি থাকলে বা সৎসাহস থাকলে পিছে না বলে সামনে এসে বলবেন। . দুনিয়ার অধিকাংশ নির্ভেজাল নিরীহ গুণী মানুষই একা। তারা অন্যের সম্পর্কে বাজে কথা বলে বেড়ান না, এত সময় তাঁদের নেই। পরচর্চা করার চেয়ে ঐ সময়টা অন্য কোনো গঠনমূলক কাজে লাগানো ভালো বলে মনে করেন তাঁরা। তাঁরা শুধু নিরবে কাজ করে যান। আর খারাপ লোকগুলো সবসময় সং...