পোস্টগুলি

সেপ্টেম্বর, ২০২২ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

কবি হওয়ার সাধনা

ছবি
  প্রবন্ধ কবি হওয়ার সাধনা -ফয়সাল আহমেদ কবি হওয়ার আবেগ অনেকের মধ্যে কাজ করে। অনেকে চেষ্টা বা সাধনা করে কিন্তু সকলের সাধনার প্রতিফলন ঘটে না। সৃষ্টির জন্য দরকার সৃষ্টিশীল প্রতিভা, সৃদ্ধির জন্য দরকার কঠিন সাধনা তবেই সম্ভব হয় কবিতার ভূবনে প্রবেশ করা। সততা, নিষ্ঠা, গভীর মনোনিবেশ অতঃপর একজন শুদ্ধসত্তার মালক হতে হয়, তবে কবিতাকে ছুয়ে দেখা যায় মাত্র। শুদ্ধ চর্চার ফলে পবিত্র সত্তায় আলালোর বিকীরণ ঘটে। সেই আলোয় উদভাসিত হয়ে আত্মিক শক্তিকে জাগিয়ে তুলতে হয়। সেই শক্তির বলে জগৎকে দেখার আলাদা দৃষ্টি থাকতে হয় কবির। দেশ, জাতি, সমাজকে নতুন সম্ভাবনা স্বপ্ন দেখানো কবির কাজ। নিজেকে মানব কল্যাণে নিবেদিত করা কবি সাধকের কাজের বাইরে  নয়।  প্রকৃত লেখক সুনাম অর্জন বা বাহবা পাবার জন্য লেখো না, মানব কল্যাণকে প্রভাবিত করার জন্য লেখে। ইচ্ছা বা সখের বসে লেখালেখি করলেই কয়েকটি কবিতা লিখলেই বা কবিতার প্রচারে পাগল হলে কবিতার পাগল হওয়া যায় মাত্র কিন্তু কবিতার দূরদর্শী সাধক হওয়া যায় না। অনেকেই অল্পতেই কবি পরিচিতি পেতে চাই কিন্তু প্রকৃত কবিরা কবি পরিচয় পাবার আশায় থাকেনা, কাজের মাধ্যমে এমনি...