পোস্টগুলি

ফেব্রুয়ারি, ২০১৭ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

লিসবন শহীদ মিনারে প্রবাসীদের ঢল, কঠোর নিরাপত্তা

ছবি
রনি মোহাম্মদ, লিসবন, পর্তুগাল: মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে ভাষা শহীদদের ফুলের শ্রদ্ধা জানাতে পর্তুগালের লিসবনের স্থায়ী শহীদ মিনারে ঢল নেমেছে বিভিন্ন শ্রেণি পেশার প্রবাসী বাংলাদেশীদের। পর্তুগালে একুশের দিনের প্রথম প্রহরে শহীদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত রুহুল আমিন সিদ্দিক। পরে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করেন পর্তুগাল পররাষ্ট্র মনন্ত্রনালয় প্রতিনিধি, আরিয়ারো জয়ন্তা প্রেসিডেন্ট, লিসবন সিটি কপোঃ প্রতিনিধি সহ পর্তুগাল আওয়ামীলীগ, পর্তুগাল বিএনপি, বৃহত্তর নোয়খালী এসোসিয়েশন ইন পর্তুগাল, বৃহত্তর ফরিদপুর এসোসিয়েশন অফ পর্তুগাল, পর্তুগাল বাংলাদেশ ফ্রেন্ডস এসোসিয়েশন , ইউরোপ প্রবাসী বাংলাদেশী এসোসিয়েশন পর্তুগাল শাখা, বাংলাপিটি পাঠক ফোরাম, পর্তুগাল সাংবাদিক ফোরাম সহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী ও প্রবাসী বাংলাদেশীরা। প্রবাসে বেড়ে উঠা নতুন প্রজন্মের শিশুরাও শহীদ বেদীতে ফুল দিয়ে ভাষা শহীদদের শ্রদ্ধা নিবেদন করে। একুশ সম্পর্কে ধারনা দেয়া এবং এই চেতনায় উদ্বুদ্ধ করতে অনেক মা-বাবা তাদের শিশু সন্তানদেরও নিয়ে আসেন শহীদ মিনারে। ...

ফ্রান্সে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

ছবি
১৯৫২ সালের ভাষার জন্য শহীদ সালাম, বরকত, রফিক, জব্বার, শফিউরসহ সব শহীদকে স্মরণ করেছেন ফ্রান্সের প্রবাসী বাংলাদেশিরা। মঙ্গলবার প্যারিসের আইফেল টাওয়ারের পাদদেশে অস্থায়ী শহীদ মিনার নির্মাণ করে একুশ উদ্‌যাপন পরিষদ ফ্রান্স। সেখানে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানায় প্রায় অধর্শত বাংলাদেশি সংগঠন। সব বয়স আর শ্রেণি পেশার মানুষের পদচারণায় মুখরিত হয়ে ওঠে অস্থায়ী শহীদ মিনার প্রাঙ্গণ। এ সময় বিভিন্ন দেশের নাগরিকদেরও বেদিতে ফুল দিতে দেখা যায়। বেলা সাড়ে ৩টায় অস্থায়ী শহীদ মিনারে বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে কমার্শিয়াল কাউন্সিলর ফিরোজ উদ্দিনের পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধার্ঘ প্রদান শুরু হয়। পরে একে একে মৌন মিছিল করে শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় একুশ উদ্‌যাপন পরিষদ ফ্রান্স, অল ইউরোপিয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশন-আয়েবা, বাংলাদেশ আওয়ামী লীগ ফ্রান্স শাখা, ফ্রান্স বাংলা প্রেসক্লাব, স্বরলিপি শিল্পীগোষ্ঠী, ফ্রান্স বাংলাদেশ বিজনেস ফোরাম, বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদ, উদীচী ফ্রান্স সংসদ, প্যারিস বার্তা, এসএ টেলিভিশন দশর্ক ফোরাম ফ্রান্স, বরিশাল বিভাগ অ্যাসোসিয়েশন, বনানী গ্রুপ, বাংল...

জীবনকে উল্টে দেখার কবিতা

ছবি
চেনাজানা বস্তু, সম্পর্ক, পরিবেশ, পরিস্থিতি যেকোনো কিছুকে এক লহমায় পাল্টে দেওয়া সম্ভব বোধকরি কবিতার মাধ্যমেই। অন্য কোনো আর্ট ফর্মের এত তীক্ষ্ণতা নেই। শব্দকে ধারাল করে তুলতে কবির মতো আর কেউ পারেনও না বোধকরি। যেমন শারমিন রহমান। কেমন অবলীলায় তিনি উল্টেপাল্টে দিতে পারেন দৃশ্যপট, চেনা জমি, কাছের মানুষ, বিশ্বাস, সামাজিকতা। তিনি শুধু ভাঙেনই না, তার গন্তব্যও আছে। এক রোম্যান্টিক জীবন ও জগতের দিকে তার যাওয়া আছে। কামনা ও বাসনা আছে। তিনি আছড়ে ফেলেন পাঠককে নির্মমতায়, যেমন আলগোছে তুলে নিয়ে যান মমতার ওমে। তার ‘লাল স্কার্ফ আর একটা করে ষাঁড়’ ২০১৭ সালের বই মেলায় প্রকাশিত হয়েছে। বইয়ের নাম, বাইরের প্রচ্ছদ আর ভেতরের কবিতায় এমন একটা সামঞ্জস্য আছে। লড়াই করে জিতে নেওয়ার, লড়াইকে পাশ না কাটিয়ে তাকে মোকাবিলার আবশ্যিকতা নিয়েই যে আমাদের জীবন তা শারমিন রহমানের মতো করে আর কোনো কবিকে কী বলতে শোনা যাচ্ছে ইদানিং কালে? তার বইটি বাজারে এনেছে চৈতন্য প্রকাশনি।   শারমিন রহমান ইমেজ নিয়ে খেলা করেন। তার কবিতায় অজস্র ইমেজ পাওয়া যাবে। ইমেজের রূপান্তর ঘটে যায় তার কবিতায়। তারা নিজেদের অপ্রত্যাশ...

‘জাতীয় সংসদে প্রবাসীদের জন্য কোটা থাকা জরুরি’

ছবি
    উন্নত দেশের উদাহরণ দিয়ে সর্ব ইউরোপীয় বাংলাদেশ অ্যাসোসিয়েশন (আয়েবা) মহাসচিব কাজী এনায়েত উল্লাহ্ ইনু বলেছেন,  জাতীয় সংসদে প্রবাসীদের জন্য কোটা থাকা জরুরি। ১ কোটির উপরে প্রবাসীর দাবি-দাওয়া আদায়ে তাদের প্রতিনিধি থাকলে অনেক কিছুই সহজ হতো এবং প্রবাসীদের অর্জিত অভিজ্ঞতা দেশের কাজে লাগানো যেত। এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে চলমান উন্নয়নের গতি আরও বেগবান হতো। কাজী ইনু জানান, অচিরেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করে এসব বিষয় অবহিত করবেন তিনি। ফ্রান্সের প্যারিসে আয়েবা মহাসচিবের সঙ্গে ইতালি থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল দেশপ্রিয় নিউজ পরিবারের শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ কথা বলেন। সম্প্রতি ফ্রান্সের রাজধানীর বনানী রেস্টুরেন্টে দেশপ্রিয় নিউজের সম্পাদক সোহেল মজুমদার শিপনের সঙ্গে তার এই শুভেচ্ছা বিনিময় হয়। এ সময়  কাজী ইনুর সহধর্মিণী নেদী উল্ল্যাহ, ছেলে কাজী রোমান উল্ল্যাহ, দেশপ্রিয় নিউজের উপদেষ্টা সম্পাদক খালেদ গোলাম কিবরিয়া উপস্থিত ছিলেন। শুভেচ্ছা বিনিময়কালে আয়েবা মহাসচিব কাজী এনায়েত উল্লাহ্ ইনু প্রবাসী বাংলাদেশির কল্যাণে তার বিভিন্ন কার্যক্রমের ...

‘ভাষা একটি মাধ্যম মাত্র, জ্ঞানই আসল’

ছবি
মাতৃভাষা কাকে বলে? উত্তর, "মায়ের মুখনিঃসৃত ভাষাকেই মাতৃভাষা বলা হয়।" মাতৃভাষার এই সংজ্ঞাটি রাষ্ট্রভাষায় দেয়া আছে। রাষ্ট্রভাষা মূলত লিখিত ভাষা যার মাধ্যমে রাষ্ট্রীয় যাবতীয় কর্মকাণ্ড সাধিত হয়। আমাদের বোঝার সুবিধার্থে এই সংজ্ঞাটিকে যদি  আরেকটু সহজ করে বলি তাহলে সংজ্ঞাটি দাঁড়ায় "মায়ের মুখের কথাই মাতৃভাষা বা মায়ের ভাষা।" কত সহজ কথা, অথচ হঠাৎ কাউকে যদি প্রশ্ন করা হয়, "মাতৃভাষার সংজ্ঞা কি?" সে বিব্রত হয়ে পড়বে। বিশেষ করে সে যদি হয় ইংরেজি মিডিয়াম স্কুলে পড়া প্রাথমিক শ্রেণির কোন ছাত্র/ ছাত্রী। কারণ আমাদের প্রশ্নকারীরাও এমন একটা ভাব নিয়ে প্রশ্ন করেন, যে বেচারা উত্তর দেবেন তিনি জানা জিনিসও গুলিয়ে ফেলেন। যেমন এমন একটা ভাব নিয়ে বলবেন, "আমরা একটু আপনার আই কিউ পিরীক্ষা করতে চাই!" হঠাৎ কথা নেই বার্তা নেই রাস্তায় দাঁড় করিয়ে জটিল মুখাবয়ব ধারী কিছু প্রশ্নকারী সহজ সরল একটি প্রশ্নকে জটিল করে তোলার সাথে সাথে যিনি উত্তর দেবেন তার সমস্ত আত্মবিশ্বাস একেবারে শূন্যে নামিয়ে তার হৃদযন্ত্রের বারটা বাজিয়ে ছাড়েন। এবার সমস্ত মিডিয়াতে প্রচার করেন আমাদের জিপিএ ফাইভ পাওয়া ছেলে মে...

রক্তাক্ত স্মৃতিময় একুশে ফেব্রুয়ারি

ছবি
পৃথিবীর বুকে বিরল ভাষার জন্য জীবন। ভাষার জন্য আত্মত্যাগের মাস ফেব্রুয়ারি। রক্তাক্ত স্মৃতিময় একুশে ফেব্রুয়ারির সেই দিনটিকে কেন্দ্র করে বিশ্বব্যাপি তাই পালিত হয় 'আন্তর্জাতিক মাতৃভাষা দিবস'। ভাষার জন্য জীবন উৎসর্গকারী বাংলা মায়ের সেসব অদম্য শহীদ সন্তানের জানাই গভীর ও বিন¤্র শ্রদ্ধা। ভাষা শুধু ভাব প্রকাশের প্রধান মাধ্যমই নয়, মানুষের অস্তিত্বের ধারক-বাহক। মনের ভাবাবেগ প্রকাশ ও পারস্পারিক যোগাযোগ সম্পন্ন হয় এ ভাষার ওপর নির্ভর করেই। তাই এই ভাষার শুদ্ধ উচ্চারণ, সঠিক ব্যবহার অতি প্রয়োজন। একটি শব্দের সাথে আমরা সকলেই এখন অতি পরিচিত তা হল মাদক। যার ছবলে হারাতে বসেছি একটি সুন্দর পৃথিবী। তরুণ-তরুণী থেকে শুরু করে সব বয়সী মানুষ তা গ্রহণে অভ্যস্ত হয়ে পড়ছে। উক্ত সমস্যার সমাধান খুঁজতে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরও দিশেহারা। তাই সকলের সহযোগিতায় এই সমস্যা সমাধনের সার্বিক সহযোগিতা কামনা করছি। সম্প্রতি সাংবাদিকতার নামে যে চাঁদাবাজির মহড়া চলছে তার   সুষ্ঠু সমাধান চেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করছি। কারণ একটি সমাজের জন্য অপসাংবাদিকতা বা হলুদ সাংবাদিকতা বিষাক্ত সাপে...

সিঙ্গাপুরে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস পালিত

ছবি
সিঙ্গাপুর প্রতিনিধিঃ একুশের প্রথম প্রহরে সিঙ্গাপুরে কর্মরত প্রবাসী বাংলাদেশীরা ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। স্থানীয় সময় রাত ১২টা ১ মিনিটে সিঙ্গাপুরে কর্মরত প্রবাসীরা আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে ফুল দিয়ে এবং একুশের গানে গানে শ্রদ্ধা জানিয়েছেন। সিঙ্গাপুর থেকে প্রকাশিত দক্ষিণ পূর্ব এশিয়ার অভিবাসীদের একমাত্র বাংলা পত্রিকা বাংলার কন্ঠ সিঙ্গাপুরের উদ্যোগে স্থাপিত অস্থায়ী শহীদ মিনারে এই শ্রদ্ধা জানানো হয়। শ্রদ্ধা জানিয়েছেন বাংলার কন্ঠ পত্রিকার প্রধান সম্পাদক একে,এম মোহসিন ও শহীদুল ইসলাম পিকলু,বাংলার কন্ঠ সাহিত্য পরিষদের পক্ষ থেকে জাহাঙ্গীর আলম বাবু,বাংলার কন্ঠ কালচারাল ফাউন্ডেশনের পক্ষ হতে অসিত কুমার বাঙ্গালী,প্রবাসী সাংবাদিক সমিতি(প্রসাস)ও আমাদের বাংলাদেশ পত্রিকার প্রধান সম্পাদক রাশিদুল ইসলাম জুয়েল।সিঙ্গাপুর আওয়ামীলীগ,সিঙ্গাপুর আওয়ামী সেচ্ছাসেবক লীগ,সিঙ্গাপুর আওয়ামী যুবলীগ, সিঙ্গাপুরে চিকিৎসার জন্য অবস্থানরত গোপালগঞ্জ জেলা যুবলীগ ও বাংলাদেশ সুইমিংপুল ফেডারেশনের সাধারণ সম্পাদক এম ভি সাইফ। সিঙ্গাপুর বিএনপি'র সভাপতি আবদুল কাদের,সিঙ্গাপুরে চিকিৎসার ...

পুরুষ নিজেইতো বন্দী, নারীর উষ্ণ চামড়ার খাঁজে!

ছবি
যখনই কোনো মুহূর্তে কোনো পুরুষকে নিজেকে ছোট করতে দেখি আমার ভিতরে একরকম হাহাকার হয়। নারীর এমন অভিজ্ঞতা আমাদের জন্য প্রায় স্বাভাবিক। আমি জানি, কেন এমন হয় আমার মধ্যে। পুরুষকে আমি শ্রদ্ধা করতে চাই। পৃথিবীর প্রতিটি পুরুষকে আমি পৌরুষের সর্বোচ্চ স্তরে দেখতে চাই। কারণ পুরুষত্ব কোনো সহজ ব্যাপার নয়। আমি জানি, পুরুষের অনেক দোষত্রুটি আছে, অন্যায় আছে। কিন্তু তাঁর চাইতেও বড় কথা, একজন নারীর রক্ত-মাংসের শরীরের ঊর্ধ্বে গিয়ে তাঁকে সম্মান করার যোগ্যতা প্রতিটি পুরুষের আছে। কিন্তু তাঁর সেই ঐশ্বর্যময় পৌরুষত্বকে সে প্রতি মুহূর্তে একটা স্থূলতার মধ্যে নিষ্পেষিত করতে থাকে। তাঁর সেই ঐশ্বর্যের ডাক আমি শুনতে পাই। প্রতিটি পুরুষের তাঁর নিজের পদতলে নিষ্পেষিত হয়ে পড়া সেই পৌরুষত্বের হাহাকার, চিৎকার আমার কানে বাজতে থাকে। কেন এমন হয়, আমি জানি না। হয়তো গুরুদেবকে খুঁজি আমি। আমি চাই, পুরুষ নিজেকে চিনুক, জানুক। তাহলেই আমাদের মুক্তি। পুরুষ নিজেইতো আজ বন্দী, নারীর উষ্ণ চামড়ার খাঁজে। আমারতো মনে হয়, তারই মুক্তি দরকার সবার আগে। আমি জানি, আমার এসব কথা অনেক নারীবাদীর চোখে হাস্যকর মনে হবে। আমি তাদের বলতে চাই, ...

জাপান স্বেচ্ছাসেবক লীগের কর্মীসম্মেলন অনুষ্ঠিত

ছবি
ফখরুল ইসলাম, জাপান থেকে: জাপান স্বেচ্ছাসেবক লীগের কর্মীসম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার কোরআন তেলাওয়াতের মধ্যদিয়ে এ সম্মেলন শুরু হয়। পরে সদ্যপ্রয়াত রাজনীতিক সুরঞ্জিত সেনগুপ্ত এবং জাপান প্রবাসী মানিক চৌধুরীর স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাপান স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক নুরুল আমিন রনি। অনুষ্ঠানটি যৌথ পরিচালনা করেন যুগ্ম আহ্বায়ক কাউসার হাসান লাজু এবং সাহাবুদ্দিন আহমেদ সাবু। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি অ্যাডভোকেট মোল্লা মো. আবু কাওছার। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগের দফতর সম্পাদক সালেহ মোহাম্মাদ টুটুল, জাপান আওয়ামী লীগের আহ্বায়ক সামসুল আলম ভুট্টো ও যুগ্ম আহ্বায়ক মাজারুল ইসলাম মাসুম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- মো. আলাউদ্দিন, মীর হোসেন মিলন, ইঞ্জি. জসিম উদ্দিন, ইঞ্জি. হানিফ, জয় ইসালাম, নাজমুল, ফখরুল ইসলাম আজাদ, নাহিদ, সবুজ প্রমুখ।

মালয়েশিয়ায় বৈধ শ্রমিক হতে নিবন্ধন শুরু বুধবার

ছবি
মালয়েশিয়ায় বাংলাদেশিসহ বিদেশি অবৈধ শ্রমিকরা নতুন করে নিবন্ধনের সুযোগ পাচ্ছেন বলে জানিয়েছে মালয়েশিয়ার অভিবাসন মন্ত্রণালয়। আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত এই নিবন্ধনে নতুন শ্রমিকরা প্রাথমিকভাবে এক বছরের জন্য ই-কার্ড (এনফোর্সমেন্ট কার্ড) পাবেন। এই ই-কার্ডের মেয়াদ থাকবে ১৫ ফেব্রুয়ারি ২০১৮ সাল পর্যন্ত। এই সময়ের মধ্যে গতবছর থেকে শুরু হওয়া রি-হায়ারিং পদ্ধতিতে শ্রমিককে নির্দিষ্ট মালিকের মাধ্যমে বৈধ ভিসা করতে হবে। মালয়েশিয়ার ইমিগ্রেশন মহাপরিচালক মুস্তাফার আলী নিয়োগকর্তাদের কোনো এজেন্ট বা দালাল দিয়ে ই-কার্ডের নিবন্ধন না করতে সতর্ক করেন। তিনি বলেন, “নিয়োগকর্তাদের তাদের প্রয়োজনীয় কাগজপত্র দিয়ে নিবন্ধন করতে হবে এবং ই-কার্ড প্রসেসিংয়ের জন্য দুই দিন সময় লাগবে। যারা ইতোমধ্যে রি-হায়ারিং এ নিবন্ধিত হয়েছে তাদের নতুন করে ই-কার্ড (এনফোর্সমেন্ট কার্ড) নিতে হবে না।” মালয়েশিয়ার যে কোনো প্রদেশের ইমিগ্রেশনে এ নিবন্ধন করা যাবে। ই-কার্ডের মেয়াদ এক বছর এবং এই এক বছরের মধ্যে নিয়োগকর্তাদের তাদের শ্রমিকদের দিয়ে নিজ নিজ হাই কমিশন থেকে পাসপোর্ট এবং অন্যান্য পারমিট করতে হবে। ...

মালয়েশিয়ায় বৈধ হওয়ার সুযোগ বিদেশি শ্রমিকদের

ছবি
  মালয়েশিয়া প্রতিনিধি : মালয়েশিয়ায় বসবাসকারী কাগজপত্রহীন বাংলাদেশিসহ বিদেশি শ্রমিকরা নতুন করে নিবন্ধনের সুযোগ পাচ্ছেন বলে জানিয়েছেন মালয়েশিয়ার অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতুক সেরি মুস্তাফার আলী। অভিবাসন মন্ত্রণালয়ের এক ঘোষণায় জানানো হয়, আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত এই নিবন্ধনে নতুন শ্রমিকরা প্রাথমিকভাবে এক বছরের জন্য ই-কার্ড (এনফোর্সমেন্ট কার্ড) পাবেন। ই-কার্ড নিবন্ধন হবে বিনামূল্যে। শুধু পাঁচটি সেক্টরের জন্য ই-কার্ডের অনুমোদন দেওয়া হয়েছে। এগুলো হলো- প্লানটেশন, এগ্রিকালচার, ইন্ডাস্ট্রিয়াল, কনস্ট্রাকশন ও সার্ভিস সেক্টর। মালয়েশিয়ার যেকোনো প্রদেশের অভিবাসন কেন্দ্র থেকে এ নিবন্ধন করতে পারবেন কাগজপত্রহীন শ্রমিকরা। ই-কার্ডের মেয়াদ ১৫ ফেব্রুয়ারি, ২০১৮ সাল পর্যন্ত। এই সময়ের মধ্যে গত বছর থেকে শুরু হওয়া রি-হায়ারিং পদ্ধতিতে শ্রমিকরা নির্দিষ্ট মালিকের মাধ্যমে বৈধ ভিসা করতে পারবেন। মালয়েশিয়ার স্থানীয় গণমাধ্যম 'ডেইলি সান'কে অভিবাসন মহাপরিচালক দাতুক সেরি মুস্তাফার আলী বলেন, 'অর্থনৈতিক বিভিন্ন খাতে শ্রমিক সংকটের কারণে সরকার কাগজপত্রহীন শ্রমিকদের নিবন্ধনের সিদ্ধান্ত ন...

বই মেলায় স্নিগ্ধা বাউলের ‘রাঙতা কাগজ’

ছবি
এবার অমর একুশে গ্রন্থ মেলায় এসেছে স্নিগ্ধা বাউলের কবিতার বই ‘রাঙতা কাগজ’। বইটি প্রকাশ করেছে নিখিল প্রকাশন। জয়তু চাকমার প্রচ্ছদে কবিতার বইটি সোমবার (১৩ ফেব্রুয়ারি) থেকে পাওয়া যাবে ৬৩৬ নম্বর স্টলে।  লেখিকা বইটি সম্পর্কে বলেছেন, শুভ বসন্ত। আসলেই এ বসন্ত আমার। আজ হাতে পেলাম আমার বসন্ত বাতায়ন। আজ থেকে বই মেলায় পাওয়া যাবে "রাঙতা কাগজ "।

বইমেলায় তৌহিদুর রহমানের ‘মোনালিসা একটি ছবির নাম’

ছবি
অমর একুশে বইমেলায় এসেছে সাংবাদিক-লেখক তৌহিদুর রহমানের নতুন বই ‘মোনালিসা একটি ছবির নাম’। প্রকাশ করেছে জ্যোতিপ্রকাশ, পরিবেশক ম্যাগনাম ওপাস (স্টল ৩৮৮-৩৮৯)। প্রায় পাঁচশ বছর ধরে একটি ছবি নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই। আর সেই ছবিটির নামই মোনালিসা। এটি বিশ্বের সবচেয়ে আলোচিত ছবি। তবে পাঁচশ বছর ধরেই লিওনার্দো দ্য ভিঞ্চির এই ছবিটিকে নিয়ে ঘিরে রয়েছে গভীর রহস্য। একদিকে যেমন মোনালিসার হাসির রহস্য ভেদের চেষ্টা করা হয়েছে, অন্যদিকে মোনালিসার প্রকৃত পরিচয়ও উদ্ঘাটনের চেষ্টা চলেছে। এই ছবিটি নিয়ে এখনো চলছে নানা গবেষণা।  মোনালিসা ছবির নিচে আরো একটি ছবি রয়েছে কি-না। মোনালিসা ভিনগ্রহের মানুষ ছিলেন কি-না। এমনকি যে মহিলার প্রতিকৃতি ভিঞ্চি এই ছবিতে এঁকেছেন, আসলেই কি সেই মহিলা? ভিঞ্চি কি নিজেই মোনালিসার প্রেমে পড়েছিলেন? নেপোলিয়ন কেন তার বেডরুমে মোনালিসার ছবি রেখেছিলেন? সুরক্ষিত ল্যুভর মিউজিয়াম থেকে মোনালিসা ছবি চুরি হলো কেমন করে? প্রতি বছর লুভ্যর মিউজিয়ামে কেন ৮০ লাখ লোক এই ছবিটি দেখতে যান! এমন অসংখ্য প্রশ্নের উত্তর খুঁজছেন গবেষকরা। সেই গবেষণা এখনো থেমে নেই। বিভিন্ন দেশে মোনালিস...

সাংঘাতিক আর লোভী কসাইয়ের গল্প

ছবি
দুটি পেশার মানুষের জন্য আমার মায়া হয়, রীতিমত করুণা হয়। এরা খুব অসহায়। এরা মার খায়, গালি খায়, মরে যায়। মানুষের উপকার করে। তবু তারা মানুষের ভালোবাসা পায় না। মার খাওয়ার পরও মানুষ বলে, ঠিক হয়েছে। গালি খাওয়ার পরও মানুষ বলে, এটা তাদের পাওনা। এ দুই অসহায় পেশাজীবীরা হলো- সাংবাদিক আর ডাক্তার। এইটুকু পড়ে নিশ্চয়ই আপনারা ক্ষেপে যাচ্ছেন, নিশ্চয়ই মনে মনে বলছেন, এরা তো সাংঘাতিক আর কসাই। এদের গালি দেয়া, মারা কোনো ব্যাপারই না। আপনারা নিশ্চয়ই বলবেন, আপনিও একজন সাংঘাতিক। আপনি তো সাংবাদিকদের পক্ষে লিখবেনই। আসলে আমি নিজে একজন পেশাদার সাংবাদিক না হলে মন খুলে লেখাটা লিখতে পারতাম। কিন্তু এখন কিছু লিখলেই, আপনারা বলবেন, সাংবাদিকদের কিছু হলেই তো আপনারা ঝাঁপিয়ে পড়েন। আর সাধারন মানুষ যে মরছে, তখন তো আপনারা চুপ করে বসে থাকেন। এ অভিযোগ সত্যি নয়। আমি আমার একজন সহকর্মীর পাশে থাকবো, এটা তো স্বাভাবিক। তবে আমি নিছক একজন ব্যক্তির পক্ষে লিখি না, আমি সত্যের পক্ষে লেখার চেষ্টা করি। গত সপ্তাহে রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের প্রতিবাদে তেল-গ্যাস-বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির ডাকা আধাব...

সত্যক সারণি এর ইনপুট (তৃতীয় অধ্যায় ICT - একাদশ দ্বাদশ শ্রেণী)

ছবি
প্রিয় শিক্ষর্থী বন্ধুরা কেমন আছ? আজকে আলোচনা করব সত্যক সারণীর ইনপুট  নিয়ে, জেনে রাখা ভাল সকল গেইট এর সত্যক সারণীর ইনপুট বসানোর নিয়ম একই  রকম, সত্যক সারণী করতে হলে তোমাকে প্রথমে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে  সত্যক সারণী টেবিল এর কলাম কয়টি হবে আর সারি কয়টি হবে? সত্যক সারণী টেবিলের কলাম কয়টি হবে তা নির্ভর করে কত ইনপুট বিশিষ্ট গেইট  এর সত্যক সারণী করবে তার উপর এবং তার সাথে গেইট এর আউটপুট (আউটপুট সর্বদা  একটি) এর উপর । অর্থাৎ তুমি যদি 2 ইনপুট বিশিষ্ট গেইট এর সত্যক সারণী কর  তাহলে তার কলাম হবে ইনপুট ও আউটপুট এর যোগফল এর সমান । তাহলে 2 ইনপুট  বিশিষ্ট গেইট এর কলাম হবে 3 টি (2 টি ইনপুট এর জন্য এবং 1 টি আউটপুট এর জন্য) । তাহলে আমরা সহজেই বলতে পাড়ি যদি গেইট এর ইনপুট 3 টি হয় তাহলে  কলাম 4 টি (3 ইনপুট + 1 আউটপুট)।  তারপর টেবিলের সারি, টেবিলের সারি কয়টি হবে তা শুধুমাত্র গেইট এর ইনপুটের  উপর নির্ভর করে, অর্থাৎ গেইট এর ইনপুট 2 টি হলে সারি 4 টি (তবে সবর্দা  একটি সারি বেশি নিতে হয় হেডিং লিখার জন্য মানে সারি নিতে হবে 5 টি)। গেইট এর ইনপুট 3 টি হল...