পোস্টগুলি

আগস্ট, ২০২২ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

দর্শনা সাহিত্য পরিষদের পূর্ণাঙ্গ কমিটি গঠন - শাহ্জামাল সভাপতি ও কবি ফয়সাল আহমেদ সম্পাদক নির্বাচিত

ছবি
দর্শনা সাহিত্য পরিষদের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। গতকাল শুক্রবার জানুয়ারি ১৪, ২০২২ তারিখ  বিকেলে দর্শনা সাহিত্য পরিষদের আয়োজনে দর্শনা গণউন্নয়ন গ্রন্থাগার কার্যালয়ে পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনাটির সভাপতিত্ব করেন কবি মুরশীদ। দ্রোহের কবি আবু সুফিয়ানের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় কমিটি গঠনের বিষয়ে প্রস্তাবনা উপস্থাপন করা হয়।  কমিটি গঠনের পর সবাই সভায় উপস্থিত সকলের সম্মতিক্রমে কবি শাহ্জামালকে সভাপতি ও কবি ফয়সাল আহমেদকে সাধারণ সম্পাদক করে কমিটি গঠন করা হয়। কমিটিতে শফিকুল ইসলামকে সিনিয়র সহসভাপতি, সহ-সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, সাংগঠনিক সম্পাদক আফসানা মেহজাবিন শাপলা, অর্থ সম্পাদক বুরহান উদ্দিন টিটু, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাজিবুল ইসলাম মিলন, লোকসাহিত্য সম্পাদক আজিজুল হক, গ্রন্থাগার সম্পাদক আমিনুল ইসলাম, দপ্তর সম্পাদক শ্রী অশোক কুমার দত্ত, শিশু-কিশোর সম্পাদক খালেদা খানম। এছাড়াও নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন জাহাঙ্গীর আলম ও এরেং মন্ডল। কমিটির উপদেষ্টা সদস্য হয়েছেন- মিজানুর রহমান মণ্ডল, আবু আফজাল সালেহ, মাওলানা শফি উদ্দিন, আবু...

লিটলম্যাগ বিন্দু'র সৈয়দ সাখাওয়াৎ সংখ্যা প্রকাশের ঘোষণা

ছবি
বাংলাদেশের অন্যতম লিটল ম্যাগাজিন বিন্দু কবি সৈয়দ সাখাওয়াৎকে নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের ঘোষণা দিয়েছে৷ গত ৮ আগস্ট কবির জন্মদিনে এ ঘোষণা দেয় বিন্দু৷ ২০০৬ সাল থেকে বাংলা ভাষার এই লিটলম্যাগটি সম্পাদনা করছেন কবি সাম্য রাইয়ান৷ ইতোপূর্বে প্রকাশিত উৎপলকুমার বসু সংখ্যা, মাসুমুল আলম সংখ্যা সহ অনেক সংখ্যাই বিদগ্ধ পাঠক সমাজের দৃষ্টি আকর্ষণ করেছে৷  ম্যাগাজিনটির অফিসিয়াল ওয়েবসাইট www.bindumag.com এ প্রকাশিত ঘোষণায় বলা হয়েছে, “একজন নিভৃতচারী কবি যখন মূলত লিটল ম্যাগাজিনকে আশ্রয় করে দীর্ঘদিন ধরে লিখেন, লিখে চলেন, কোনরকম পুরস্কার বা প্রাতিষ্ঠানিক স্বীকৃতির তোয়াক্কা না করে, তখন একটি লিটল ম্যাগাজিনেরই দায় বর্তায় তাঁকে নিয়ে আলোচনা-সমালোচনা আয়োজনের মধ্য দিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের৷ নিজ কাব্যগুণে বিশিষ্ট এই কবির কাব্যসত্তার অন্তর্জগত অবলোকন, উন্মোচন ও মূল্যায়নের ইচ্ছা থেকে ‘বিন্দু’র (অনলাইন সংস্করণ) বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ নেয়া হয়েছে৷” ঘোষণায় সৈয়দ সাখাওয়াৎ-এর কবিতা সম্পর্কে বলা হয়েছে, “একদিকে আধুনিক মনন চিত্রকল্প, হতাশাবিধৃত সাম্প্রতিক কাল, অপরদিকে প্রাণ-প্রকৃতি-প্রতিবেশের প্রতি গভীর অনুরাগ ফুটে ওঠে স...