পোস্টগুলি

জুলাই, ২০১৭ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

যে নারী পুরুষের প্রিয় হতে পারে না, সে হয়ে ওঠে নারীবাদী

ছবি
কিছুদিন আগে এক ভারতীয় নারী বন্ধু আমাকে প্রশ্ন করেছিল, ‘আমি কি পুরুষকে ভয় পাই?’ ইদানিং আবার সেই প্রশ্নই নতুন হয়ে আমার কাছে এসেছে, ‘আমি কি পুরুষের প্রিয় হতে চাইছি?’ প্রথমেই বলবো, যে নারী পুরুষের প্রিয় হতে চায় না, পারে না অথবা পুরুষের পেছনে লেগে থাকে সে হয় নারীবাদী, নয় হিজড়া। অবশ্য অঘোষিত সমকামী হবার সম্ভাবনাও থাকে। আমি এসবের কোনোটাই নই, হতেও চাই না। আমার কাছে ‘আঙ্গুর ফল টক’ নয়। আমার জীবন সম্পর্কে কিছুই জানে না এইসব মেয়েরা। মুখের উপর অপ্রিয় সত্য বলবার সাহসিকতার কারণে পরিবারের সব পুরুষই আমাকে নিয়ে ভীত-সন্ত্রস্ত থাকতেন। তবে আমি আজকের মেয়েদের মতো অমন নির্বোধ, উগ্রবাদী সাহসিকতায় বিশ্বাসী নই, কোনোদিন ছিলাম না। আমি সত্য সেখানেই বলবো যেখানে তার মূল্য আছে, যাদের সে সত্য উপলব্ধি করার ক্ষমতা না থাকলেও সে সত্যকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। পৃথিবীতে যতো মানুষ ততো মতাদর্শ। এই মহান সত্যকে আমি কেবল মর্মে উপলব্ধি করি না, সম্মান করি, অন্তরে ধারণ করি। কিন্তু সেই হাজারো মতাদর্শের ভিত্তিমূলেই আছে একটিমাত্র সত্য। তাই কবিগুরু লিখেছিলেন, ‘ফ্যাক্টস আর মেনি, বাট ট্রুথ ইজ অনলি ওয়ান!’ একসময় সমগ্র নারীজাতির ...

"মায়ের চেয়ে মাসির দরদ বেশী!"

ছবি
লেখার শিরোনাম দেখে অবাক হবার কিছু নাই।তার চেয়ে বরং চলুন, আমরা গতানুগতিক চিন্তার বাইরে "আউট অব বক্স" চিন্তা করতে অভ্যস্ত হই। সবাই যখন ইউ.এন .ও কে বাহ্ বাহ্ আর উকিলকে গালি দিতে ব্যস্ত , আমরা সেই স্রোতে গা না ভাসিয়ে, আমাদের সমাজ যে দিন দিন নিম্ন দিকে ধাবিত হচ্ছে তা নিয়ে একটু ভাবি, আপনি/ আমি তার লাগাম টেনে ধরতে চেষ্টা করি, সব কিছুতে একটা মিনিমাম স্ট্যান্ডার্ড বজায় রাখার উপর গুরুত্বারূপ করি, দেখা যাচ্ছে দেশের কোথাও  কোন কাজে একটা মিনিমাম স্ট্যান্ডার্ড বজায় রাখা হচ্ছে না ! " হাতি কুলার মত  দেখতে "অন্ধের এই হস্তী দর্শনের কথা সবার মনে আছে নিশ্চয়. যে আর্ট সম্পর্কে কোন কিছু জানেনা, সে ব্যক্তির আর্ট নিয়ে ভুল সিদ্ধান্তে আসাটাই স্বাভাবিক! নিউ ইয়র্কের মেসিতে স্থাপিত  ব্রোঞ্জ মূর্তি দেখে একজন বাংগালী শিক্ষিত (বি.এ পাশ) ভদ্রলোক বলে ছিলেন  "মেসির প্রতিষ্টাতা তো দেখি কালো ছিল !" উকিলতো এধরণের মানুষেরাই হয় তাই না? আমাদের সময় বলা হতো "যার নাই কোন গতি, সে করে উকালতি !" ( সরি, কটাক্ষ করতে নয়, এমনিই প্রবাদটা বললাম )। যেখানে আমাদের মাননীয় প্রধানমন...

সিঙ্গাপুরে বাংলাদেশ সেচ্ছাসেবক লীগের সভাপতি ৫৮ তম জন্মদিন পালন

ছবি
রকি পাটোয়ারি,সিঙ্গাপুর প্রতিনিধি: আজ ২৩ জুলাই,২০১৭ সিঙ্গাপুর স্বেচ্ছাসেবক লীগের উদ্দোগে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের বর্তমান সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রীর আস্থাভাজন মোল্লা মো: আবু কাউছারের ৫৮ তম জম্মদিনের কেক কেটে জম্মদিন পালন করা হয় বাংলাদেশ সেন্টার,সিঙ্গাপুরে। অত্যন্ত উৎসব মুখর পরিবেশে সিঙ্গাপুর স্বেচ্চাসেবক লীগের সকল নেতা কর্মীর উপস্থিতে আনন্দঘন পরিবেশের মাধ্যমে নেতা কর্মীরদের শ্লোগানে মুখোরিত হয় জম্মদিনের অনুষ্ঠান। উপস্হিত ছিলেন বাংলার কণ্ঠের সম্পাদক ও প্রকাশক একে এম মোহসিন। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিঙ্গাপুর আওয়ামীলীগ,যুবলীগও স্বেচ্ছাসেবক লীগ এবং ছাত্রলীগের নেতা কর্মীরা।

কবি ফখরুল হাসানের কবিতা - আঠারো বছর পরে দেখা

ছবি
আঠারো বছর পরে দেখা -কবি ফখরুল হাসান লোকে বলে সাধনাতে করা যায় অসাধ্য সাধন আঠারো বছর পরে মিললো সেই পাহাড় সমান ধন এক পলকের একটু দেখা কোটি দিনের সেরা আজকের রাতটি শুধুই আমায় সুখ দিলো ধরা । এই দিনটির অপেক্ষাতে কেটেছে কত যে প্রহর তোমার হাতের স্পর্শের চা বেহেস্তের নহর ধরা দিলো আজকে পৃথিবীর সুখেরী বহর বানেছা পরী তুমি আমি সেই বাদশা গহর । বসে বসে তবে কিগো দেখছো আমাকে এই মনেতে আজও রেখেছি তোমাকে দীর্ঘদিনে না দেখার তৃষ্ণা হলো শেষ সুখেই রাত পোহালো আহা বেশ বেশ । দেখলাম তোমায় খুব কাছ থেকে কিছু আশা তবুও তুমি গেলে রেখে স্বর্ণালী , দেখেছি তোমায় বহুবার হাসি মুখে যেতে পারবো পরোপার ।

কবি ফখরুল হাসানের কবিতা - উলুধ্বনি

ছবি
উলুধ্বনি ফখরুল হাসান আমন্ত্রিত অতিথির মাঝে আমিই কেবল তোমার চোখে খুনের আসামি ! হ্যাঁ আমি খুনী , বীরত্বের সাথে খুন করেছিলাম শত যুবকের স্বপ্ন আমার অপরাধ, নিষ্ঠুর ভাবে লুট করেছিলাম তোমার সরলমন । সীমাহীন শূন্যতার দুর্ভিক্ষের মাঝে উপহার দিলে আপন সত্তা ধর্মের বেড়াজাল তুচ্ছ করে , তুলে দিলে দুর্মূল্য সম্পদ তোমার হৃদয় । ধ র্মের দন্ড, সমাজের রক্ত চক্ষু উপেক্ষা করে অসীম দুঃসাহসে হৃদয়ের সীমান্তে , প্রেমের পতাকা হাতে পাশে দাঁড়ালে কিন্তু, ধ র্মের শ্যাওলা পড়া দেয়াল অন্ধ সভ্যতার কাছে বন্দীত্ববর করলো পবিত্র প্রেম ! তাই বছরের পর বছর নির্বাসিত জীবন নিয়ে বিচ্ছিন্ন হয়ে বেঁচে থাকা । আঠারো বছর পর প্রেমের আকাশে পূর্বাভাস দিলো ক্ষণিকের দেখার । হয়তো তুমিও আমার মতো প্রতিক্ষার প্রহর গুণেছ । কীর্তনের ঢাক , বাদ্যযন্ত্রের আওয়াজ আর তোমার চিরচেনা উলুধ্বনি আহ্ পূর্বে নিমন্ত্রণ থাকা সত্ত্বেও খাওয়া হয়নি তোমার হাতে বানানো নারিকেলের নাড়ু তোমাকে দেখে দেখে মধ্য রাত হয়েছে তা বুঝতে পেরেছি পাশে বসে থাকা ভদ্রলোকের কথায় সর্বগ্রাসী তৃষ্ণা আর ক্ষুধার যন্ত্রণা মুহূর্তেই ...

কবি ফখরুল হাসানের কবিতা - সূত্র

ছবি
সূত্র ফখরুল হাসান দম্ভের মঞ্চে চলে নিখুঁত অভিনয় প্রলোভনে বিক্রি হচ্ছে মূর্খ বামুন যজ্ঞের মন্ত্রে নেয় প্রভুত্বের দাস । দম্ভের প্লাবনে ভাসে পথ ভ্রষ্ট শাসক । উত্তরাধিকারে দেখি ইবলিশের আত্মা ! চতুর্দিকে হচ্ছে ক্রমশ সততার পতন ! নড়বড়ে শুদ্ধ বিবেক হয় ছন্নছাড়া অবজ্ঞার সাইনবোর্ড ঝুলে , পাতা ঝরা বৃক্ষে । প্রত্যাবর্তনের ভাগ্য তো দূরের নক্ষত্র । সুশীলরা দ্রুত নিবন্ধন নিচ্ছে ক্রীতদাসের ব্যথিত মাতৃভূমির চোখে শ্রাবণের অশ্রু প্রয়োজন একজন অমৃত মানুষ এই মাটির ধূলিতে ।

নবধারা নিউজ'র ইফতার পার্টি অনুষ্ঠিত

ছবি
নিউজ ডেস্ক: রমজানের পবিত্র মাস প্রায় শেষ লগ্নে। এই পবিত্র রমজানুল মোবারকের অন্যতম দান হলো ইফতার। রসূল (সা.) বলেন: কেউ যদি রমজান মাসে কোনো রোজাদারকে ইফতার করায় তাহলে ঐ ইফতার করানোটা তার গুনাহ মাফের ও জাহান্নাম থেকে মুক্তির কারণ হবে এবং সে একটি রোজার সওয়াব পাবে অথচ রোজা পালনকারীর নেকী মোটেই কমানো হবে না। গত ২৩শে ই জুন শুক্রবার জুন্মাতুল বিদাতে সিডনির স্হানীয় রেষ্টুরেন্ট "রসনা বিলাস" এ নবধারা নিউজ'র আয়োজনে বার্ষিক ইফতার ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। কোরআন তেলয়াৎ ও মোনাজাত পরিচালনা করেন মো: আবুল কালাম আজাদ খোকন। উক্ত ইফতার পার্টি দোয়াতে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি সমৃদ্ধি কামনায় মোনাজাত করেন। পরে আগত অতিথিদের মাঝে ইফতার ও ডিনার পরিবেশন করা হয়। উক্ত পার্টিতে বাংলাদেশী সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন এস,বি,এস রেডিও বাংলা বিভাগের প্রযোজক এবং জন্মভুমি টিভি'র প্রধান আবু রেজা আরেফিন, মুক্তমন্চের সম্পাদক নোমান শামীম,চ্যানেল আই'র সিডনি প্রতিনিধি বাবু আসওয়াদ, নবধারা নিউজ ডট নেটের সম্পাদক আবুল কালাম আজাদ খোকন, নবধারা নিউজ রিপোর্টার ড. সৈয়দ ফাওযুল আজীম (চঞ্চল)। অন্য...

সিডনি ক্যানবেরা বাংলাদশ হাইকমিশনে "রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী" পালিত হবে

ছবি
অষ্ট্রেলিয়ার ক্যানবেরাস্হ বাংলাদশ হাইকমিশনের উদ্যোগে "রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী" পালিত হবে আগামী ২২শে জুলাই শনিবার। অনুষ্ঠানে অষ্ট্রেলিয়ায় নিযুক্ত বাংলাদশ হাইকমিশনার কাজী ইমতিয়াজ হোসেন সভায় সভাপতিত্ব করবেন। অনুষ্ঠানে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ও কবিগুরু রবীন্দ্রনাথের জীবনের উপরে আলোচনা ও কবিতা আবৃতি হবে। এ উপলক্ষে প্রবাসীদের কবিতা ,নৃত্য, গান ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। ক্যানবেরা ও সিডনির শিল্পীরা অনুষ্ঠ ... ানে পারফর্ম করবেন। স্থান: ক্যানবেরা কলেজ অডিটরিয়ামে তারিখ: ২২শে জুলাই শনিবার সময়: বিকাল ৫:৩০ মিনিটে