পোস্টগুলি

ফেব্রুয়ারি, ২০১৮ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

সিঙ্গাপুর প্রবাসীদের উদ্যোগে বইমেলা ৪ মার্চ

ছবি
নিজস্ব  প্রতিবেদক:   মাতৃভাষা দিবস এখন শুধু আমাদের নয়। সারাবিশ্বে পালিত হয়। তার অংশ হিসেবে আগামী ৪ মার্চ ভাষা শহীদদের সম্মানে সিঙ্গাপুরে উদযাপিত হতে যাচ্ছে অমর একুশে বইমেলা ও সাংস্কৃতিক সন্ধ্যা। সিঙ্গাপুর প্রবাসী বাংলাদেশিরা এই আয়োজন করেছেন। এ উপলক্ষে শুক্রবার সকালে ভেন্যু পরিদর্শন এবং রিক্রিয়েশন সেন্টার সিকিউরিটি অফিসারদের সঙ্গে মতবিনিময় করেন আয়োজকরা। এতে উপস্থিত ছিলেন অনুষ্ঠানের পৃষ্ঠপোষক সিঙ্গাপুর বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক মঞ্জুরুল মান্নান ও ভাইস প্রেসিডেন্ট ড. এ কে এম আমিনুল্লাহ। আয়োজক কমিটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন সিঙ্গাপুর মাইগ্র্যান্ট লাইব্রেরি এবং মাইগ্র্যান্ট কালচারাল শো-এর প্রতিষ্ঠাতা ফজলে এলাহী রুবেল এবং রিপন চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন মাইগ্র্যান্ট ব্রান্ডের প্রধান নীল সাগর শাহীন।রিক্রিয়েশন সেন্টারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন চিফ সিকিউরিটি অফিসার, রিক্রিয়েশন সেন্টারের ম্যানেজিং কমিটি এবং জেটিসি কর্তৃপক্ষ। তাদের সঙ্গে আলোচনা শেষে উদ্যোক্তারা বলেন, আমাদের বৈঠক সফল হয়েছে। অবশেষে আমরা অমর একুশে বইমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করতে যাচ্ছি। সিঙ্গাপ...

২৫ ফেব্রুয়ারি জাতীয় শোক দিবস পালন করুন : মোস্তফা

ছবি
নিজস্ব প্রতিবেদক: ২৫ ফেব্রুয়ারি জাতীয় শোক দিবস পালনের আহ্বান জানিয়ে বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া সেনা হত্যাকান্ডের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। তিনি বলেন, শহীদ সেনা অফিসাররা সবাই ছিল জাতির সম্পদ। তাদের অভাব জাতি কখনো পূরণ করতে পারবে না। বাংলার মাটিতে হত্যাকান্ডের নেপথ্য নায়কদের ক্ষমা নাই যত শক্তিধর হোক না কেন তাদের আদালতের কাঠগড়ায় দাঁড়  করানো হবে। শনিবার নয়াপল্টনস্থ যাদু মিয়া মিলনায়তনে ২৫ ফেব্রুয়ারি পিলখানা ট্রাজেডির ৯ম বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ ঢাকা মহানগর আয়োজিত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গোলাম মোস্তফা ভুইয়া বলেন, বিডিআর ট্রাজেডির সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে ব্যর্থ হলে জাতি আমাদের ক্ষমা করবেনা। বাংলাদেশকে অকার্যকর করার যে চক্রান্ত তারই অংশ হিসেবেই বিডিআর ট্রাজেডির ঘটনা। আধিপত্যবাদী ষড়যন্ত্রকারী ও তাদের এদেশের দোসররা বাংলাদেশের পতাকা-মানচিত্র ধ্বংস করতে প্রথমেই আঘাত করেছে দেশপ্রেমিক সেনাবাহিনীকে। তিনি ২৫ ফেব্রুয়ারি সরকারিভাবে জাতীয় শোক দিবস ঘোষণা না কর...

বড়িকান্দি ছাত্র কল্যাণ পরিষদের ২ বছর পূর্তি উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত

ছবি
মো.আক্তারুজ্জামান নবীনগর প্রতিনিধি: সাফল্যগাথার দুটি বছর পূর্ণ, তৃতীয় বছরে পদার্পণ করেন বড়িকান্দির শতপ্রানের সাহসী তরুণদের স্বপ্নের সংগঠন ব্রাহ্মণবাড়িযার নবীনগর উপজেলার বড়িকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আজ বুধবার ২১ ফেব্রুয়ারী, বড়িকান্দি ছাত্রকল্যাণ পরিষদের ২ বছর পূর্তি উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।এবং সংগঠনের লগো উন্মোচন ও পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা করা হয়। উক্ত অনুষ্ঠানে বড়িকান্দি ছাত্র কল্যাণ পরিষদের সভাপতি মোঃ রেজাউল করিম সভাপতিত্বে, প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সলিমগঞ্জ কলেজের উপাধক্ষ্য গোলাম মাওলা খান দিপু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন  সলিমগঞ্জ পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস আই গোলাম সারোয়ার, সংগঠনের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মশিউর রহমান সুমন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র ইসতিয়াক আহম্মদ,ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র মাইনউদ্দিন, জহিরুল হক আরো উপস্থিত ছিলেন,সাংবাদিক মো.আক্তারুজ্জামান, জাহাঙ্গীর আলম মাষ্টার, তাজুল ইসলাম হাবলু মাষ্টার, রঞ্জন কুমার দেব নাথ, আশরাফুল ইসলাম,আমির হোসেন,একরাম হোসেন, জুয়েল মিয়া , রুবেল মিয়া , শওকত হোসেন প্রমূখ। সংগঠনের মাধ্যমে...

নরসিংদীর সাধারণ শিক্ষার্থী ও সংস্কৃতি কর্মীদের আয়োজনে প্রতীকী বইমেলা ও প্রতিবাদ

ছবি
 জহিরুল ইসলাম, নরসিংদী: নরসিংদী সরকারি কলেজে বইমেলা না হবার প্রতিবাদে প্রতীকী বইমেলা আয়োজন করেছে। বুধবার সকালে নরসিংদী সরকারি কলেজের তমাল তলায় কলেজের সাধারণ শিক্ষার্থী ও সংস্কৃতি কর্মীরা এ প্রতীকী বইমেলা আয়োজন করেন। এ সময় প্রতীকী বইমেলায় বিভিন্ন স্কুল-কলেজের ছাত্র-ছাত্রী ও সংস্কৃতি কর্মীদের পদচারণে মুখরিত হয় মেলা। এই প্রতীকী বইমেলায় ৬টি স্টল অংশ গ্রহণ করেন। এতে উপস্থিত ছিলেন- নরসিংদী মডেল কলেজের প্রভাষক নাজমুল আলম সোহাগ, নরসিংদী সরকারি কলেজের প্রভাষক নাদিরা ইয়াসমীন, মুক্তধারা নাট্য সম্প্রদায়ের সাধারণ সম্পাদক হাসান মাহমুদ সনেট, কবি সুমন ইউসুফ, কবি রবিউল আলম নবী, কবি আক্তারুজ্জামান, কবি সুমন আফ্রাদ, কবি অনির্বান মাহবুব, কবি এমরানুর রেজা, বন্ধুসভার খান মোহাম্মদ মৃদুল ও হিমু পরিবহন এর সদস্যসহ বিভিন্ন কলেজের ছাত্র-ছাত্রীবৃন্দ। উল্লেখ্য, ২০১৬ সালে নরসিংদী সরকারি কলেজ মাঠে বইমেলা অনুষ্ঠিত হওয়ার পর জেলা প্রশাসনের সাথে কলেজ কর্তৃপক্ষের সাথে একটি ভুল বুঝাবুঝির কারণে দূরত্বের সৃষ্টি হয়। সেই থেকে গত বছর এই কলেজ প্রাঙ্গণে প্রাণের বই মেলা অনুষ্ঠিত হয়নি।

নবীনগরে কমিউনিটি ক্লিনিক বন্ধ, ভোগান্তিতে সাধারণ রোগীরা

ছবি
মো.আক্তারুজ্জামান, নবীনগর প্রতিনিধি: সারা দেশের ন্যায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে কমিউনিটি ক্লিনিকে কর্মরত সিএইচসিপিদের চাকরি জাতীয় করনের দাবিতে আন্দোলন অব্যাহত ভাবে চলছে। সেই সাথে কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডারদের আন্দোলন অব্যাহত থাকায়  নবীনগর উপজেলায় গড়ে উঠা কমিউনিটি ক্লিনিক গুলো টানা প্রায় ১ মাস ধরে বন্ধ রয়েছে চিকিৎসা কার্যক্রম। এতে তৃণমুল পর্যায়ে ভেঙ্গে পড়েছে ফিনিক্স পাখি খ্যাত কমিউনিটি ক্লিনিকের চিকিৎসাসেবা কার্যক্রম। বিশেষ করে শিশু ও বয়স্ক লোকজন সর্দি, জ্বর, ঠান্ডাজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে কাংঙ্খিত চিকিৎসা সেবা না পাওয়ায় তাদের চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে। কমিউনিটি ক্লিনিকগুলো বন্ধ থাকায় গ্রামাঞ্চলের লোকজন জেলা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বিভিন্ন বেসরকারি ক্লিনিকে গিয়ে অতিরিক্ত টাকা খরচ করে তাদের চিকিৎসা সেবা নিতে হচ্ছে। একটি সূত্র জানায়, গত ২২ জানুয়ারী কমিউনিটি ক্লিনিকে কর্মরত সিএইচপিদের চাকুরি জাতীয় করনের দাবিতে নবীনগরে ৩ দিনের অবস্থান কর্মসুচি শেষ হয়। কমিউনিটি ক্লিনিক বন্ধ রেখে তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অবস্থান কর্মসুচি পালন করেন। এরপর ঢাকায় কেন...

ভাষা শহীদের শ্রদ্ধা জানালো সিঙ্গাপুর প্রবাসীরা

ছবি
নিজস্ব প্রতিবেদক: একুশের প্রথম প্রহরে একুশের ভাষা শহীদের প্রতি ফুলের শ্রদ্ধাঞ্জলী জানিয়েছে সিঙ্গাপুর প্রবাসী বাংলাদেশীরা। সিঙ্গাপুরের একমাত্র বাংলা পত্রিকা বাংলার কণ্ঠ ও বাংলাদেশী প্রবাসীদের সেবা প্রদান কারী প্রতিষ্ঠান বাংলাদেশ সেন্টার এ অনুষ্ঠান আয়োজন করে। ৫৩ এ রয়েল রোড,মোস্তফা প্লাজা সংলগ্ন বাংলাদেশী অধ্যুষিত এলাকা সেরাঙ্গুনের বাংলার কন্ঠ কার্যালয়ে অস্থায়ী শহীদ মিনারে রাত ১২ টা ১ মিনিটে বাংলার কণ্ঠ পত্রিকা ও বাংলাদেশ সেন্টারে পক্ষ থেকে পত্রিকার সম্পাদক এ কে এম মোহসীন ও জাহাঙ্গীর আলম বাবু, এম এম পলাশ ফুলের ডালি অর্পন করেন। ধারাবাহিক ভাবে, বাংলাদেশ বিজনেস অব চেম্বার (বিডিচ্যাম), বাংলার কন্ঠ কালচারাল ফাউন্ডেশন ও বাংলার কন্ঠ সাহিত্য পরিষদ, অগ্রনী একচেঞ্জ প্রাইভেট লিমিটেড, প্রাইম একচেঞ্জ প্রাইভেট লিমিটেড, আমাদের বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল, বাংলাদেশ  আওয়ামীলীগ সিঙ্গাপুর শাখা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সিঙ্গাপুর শাখা, বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল ও অঙ্গসংগঠন সিঙ্গাপুর শাখা, বাংলাদেশ আওয়ামী যুবলীগ সিঙ্গাপুর শাখা, বাংলাদেশ আওয়ামী স্বেছাসেবক লীগ সিঙ্গাপুর শাখা, বাংলাদেশ ছাত্...

নির্বাচন নিয়ে জনমনে সংশয়-সন্দেহ সৃষ্টি হচ্ছে : মোস্তফা

ছবি
জহিরুল ইসলাম: আগামী নির্বাচন ঘনিয়ে এলেও দেশে এখনও এর আবহ, পরিবেশ, লক্ষণ ও পদধ্বনি শোনা যাচ্ছে না; বরং নির্বাচনকে ঘিরে নানা গুজব-গুঞ্জন ডালপালা মেলছে। আদৌ তা হবে কি-না- জনমনে সেই সংশয়-সন্দেহ দেখা দিয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া।  তিনি বলেন, রাজনীতিকে রাজনীতিবিদের হাতে ফিরিয়ে এনে জনকল্যাণে প্রতিষ্ঠিত করার পাশাপাশি মহান ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের চেতনা পুনঃপ্রতিষ্ঠা করা গেলেই কেবল বর্তমান রাজনৈতিক সংকট থেকে পরিত্রাণ পাওয়া যেতে পারে। দেশে এখন কথা বলার স্বাধীনতা এবং পরিবেশও নেই। সোমবার নয়াপল্টনস্থ যাদু মিয়া মিলনায়তনে মহান ভাষা শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ ঢাকা মহানগর আয়োজিত আলোচনা সভায় প্রধান আলোচক হিসাবে তিনি এসব কথা বলেন। গোলাম মোস্তফা ভুইয়া বলেন, সরকারের অগণতান্ত্রিক কর্মকাণ্ড, বিরোধী পক্ষকে জেল-জুলুম-নির্যাতনের মাধ্যমে দমন করার কৌশল ভবিষ্যতে বড় ধরনের রাজনৈতিক সংকট সৃষ্টি করবে। সরকার নিজেই রাজনৈতিক অস্থিরতা ও ভয়াবহ রাজনৈতিক শূন্যতার সৃষ্টি করছে। তিনি বলেন, দেশে এখন রাজনীতি...

অধ্যাপক আবদুল মজিদ কলেজের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের বনভোজন ও মিলনমেলা অনুষ্ঠিত

ছবি
জহিরুল ইসলাম :   কুমিল্লার মুরাদনগরে উপজেলার বাঙ্গরা বাজার থানার রামচন্দ্রপুরে অবস্থিত অধ্যাপক আবদুল মজিদ কলেজের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের সংগঠন এএএমসি ফ্রেন্ডস ক্লাবের উদ্যোগে গতকাল শনিবার কলেজ ক্যাম্পাসে বনভোজন ও মিলনমেলা অনুষ্ঠিত হয়।এতে কলেজ প্রতিষ্ঠাতা ও পরিচালনা পর্ষদের সভাপতি এবং হোমনা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ অধ্যক্ষ আবদুল মজিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক আলহাজ¦ জাহাঙ্গীর আলম সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোমনা পৌরসভার মেয়র অ্যাডভোকেট মোঃ নজরুল ইসলাম, কলেজের অধ্যক্ষ মোঃ ফেরদৌস আহমদ চৌধুরী, মুরাদনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাহাঙ্গীর আলম, হোমনা পৌর আওয়ামী লীগ এর সভাপতি আনোয়ার হোসেন বাবুল, হোমনা বিআরডিবি চেয়ারম্যান মেজবাহ উদ্দিন। কলেজের বর্তমান ও প্রাক্তন ছাত্র-ছাত্রীরা প্রধান অতিথি জাহাঙ্গীর আলম সরকার ও কলেজ প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আবদুল মজিদকে লাল গালিচা সংবর্ধনা দেয়। প্রাক্তন মেধাবী শিক্ষার্থীদের মধ্যে স্মৃতিচারণ মুলক বক্তব্য রাখেন কুমিল্লা জেলা পরিষদের সদস্য মোঃ নাছির উদ্দিন...

শিক্ষার ডিজিটাল রূপান্তরে নরসিংদী জেলার নেটিজেন প্রতিনিধির সম্মাননা লাভ

ছবি
নিজস প্রতিবেদক: শিক্ষা ব্যবস্থাকে ডিজিটালে রুপান্তরে বিশেষ অবদান রাখায় ‘বিজয়-নেটিজেন’ কর্তৃক আয়োজিত ‘শিক্ষার ডিজিটাল সম্মেলন’ এ নরসিংদী জেলার বেলাব উপজেলার প্রতিনিধি সাইফুল ইসলাম এবং শিবপুর উপজেলার প্রতিনিধি আরিফা আয়েশাকে বিশেষ সম্মাননা প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ডাক, টেলিযোগাযোগ ও আইসিটি মন্ত্রী মোস্তাফা জব্বার । ১৭ ফ্রেরুয়ারি শনিবার ঢাকার আগারগাঁও এলজিইডি ভবনে উক্ত শিক্ষার ডিজিটাল সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর মোঃ মাহাবুবুর রহমান, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক দেলোয়ার হোসেন, বিকাশ লিঃ এর সিইও কামাল কাদির ও আমরা নেটওয়ার্কস লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ফরহাদ আহম্মেদ।

নরসিংদীতে বই মেলার দাবীতে মানববন্ধন করেছে পাঠক সমাজও সাংস্কৃতিক সংগঠন

ছবি
জহিরুল ইসলাম: নরসিংদীতে সরকারি কলেজ মাঠে অমর একুশে বই মেলা আয়োজন করার দাবীতে মানববন্ধন করেছে জেলার শিক্ষার্থী, পাঠক সমাজ ও সাংস্কৃতিক সংগঠন।  আজ দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত নরসিংদী সরকারি কলেজের সামনে এক ঘন্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে এসময় বক্তব্য রাখেন, নরসিংদী মডেল কলেজের প্রভাষক নাজমুল আলম সোহাগ, নরসিংদী সরকারি কলেজের প্রভাষক নাদিরা ইয়াসমীন, মুক্তধারা নাট্য সম্প্রদায়ের সাধারণ সম্পাদক হাসান মাহমুদ সনেট, কবি সুমন ইউসুফ, কবি রবিউল আলম নবী, কবি আক্তারুজ্জামান, কবি সুমন আফ্রাদ, কবি অনির্বান মাহবুব, কবি এমরানুর রেজা, বন্ধুসভার খান মোহাম্মদ মৃদুল ও হিমু পরিবহন এর সদস্য সহ বিভিন্ন কলেজের ছাত্র-ছাত্রী বৃন্দ। এসময় বক্তারা বলেন, ২০১৬ সালে নরসিংদী সরকারি কলেজ মাঠে বইমেলা অনুষ্ঠিত হওয়ার পর জেলা প্রশাসনের সাথে কলেজ কর্তৃপক্ষের সাথে একটি ভুল বুঝাবুঝির কারণে দূরত্বের সৃষ্টি হয়। সেই থেকে গত বছর এই কলেজ প্রাঙ্গণে প্রাণের বই মেলা অনুষ্ঠিত হয়নি। এবারও হচ্ছে না।  আমরা চাই প্রতি বছর এই সরকারি কলেজ মাঠে আমাদের প্রাণের বই মেলা অনুষ্ঠিত হবে। এবছর আমাদের বই মেলা নরসিংদী সরকা...

ফেনী রিপোর্টার্স ইউনিটির অভিষেক অনুষ্ঠানে বৈকালি পরিবারের শুভেচ্ছা

ছবি
দিদার মজুমদার, ফেনী প্রতিনিধিঃ ফেনী রিপোর্টার্স ইউনিটির ২০১৮ সালের কার্যকরী পরিষদের অভিষেক অনুষ্ঠিত হয়েছে,উক্ত আয়োজনে জেলা,থানা,উপজেলা,ইউনিয়ন পর্যায়ে বিভিন্ন রাজনৈতিক নেতা কর্মীরা সহ বিভিন্ন সামাজিক সংঘঠনের কর্মীরা উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।বৈকালি পরিবারের কর্মকর্তারা মনে করেন এই ইউনিটির নব কমিটির নেতৃবৃন্দ সত্য ন্যায় পথ প্রতিষ্ঠার লক্ষে উদ্যোমের সাথে তারা লড়ে যাবে।তাদের অগ্রযাত্রার অভিষেক অনুষ্ঠানে সামিল হতে পেরে বৈকালি পরিবারের নেতৃবৃন্দ আনন্দিত।

পুবালি সাংস্কৃতিক কেন্দ্রের ২৫ তম প্রযোজনা নাটক কারাগার মঞ্চায়িত

ছবি
দিদার মজুমদার,  ফেনী প্রতিনিধিঃ   পুবালি সাংস্কৃতিক কেন্দ্রের ২৫ তম প্রযোজনা মঞ্চ নাটক কারাগার মঞ্চায়িত হয়েছে জেলা শিল্প কলা একাডেমী ভবনে।১১ ই ফেব্রুয়ারি সন্ধ্যা ৭ টায় বিপুল দর্শকের উপস্থিতিতে মঞ্চ নাটক কারাগার মঞ্চায়িত হয়।নাটকে এক তরুন যুবক বিশ্ববিদ্যালয় পড়া শেষ করে চাকরি পিছে ঘুরতে ঘুরতে শেষ পর্যন্ত ঠাই পায় কারাগার নামক নিষ্ঠুর বিভাগে।গল্পের ছলে জেলার কয়েদিদের জেলে আসার গল্প শনতেন আর অনুধাবন করতেন তাদের জীবনে ঘটে যাওয়া আত্বকাহীনি।নাটকটির নাট্যরুপ দিয়েছেন জ্যেতু বন্দোপাধ্যায়,নির্দেশনায় ছিলেন অনিক ইউছুপ ও সহকারী নির্দেশনা সহ অভিনয়ে কাজ করেন সায়েম চৌধুরী।অন্যান্যরা হলেন প্রাণ কৃষ্ণ বণিক,দিপ্ত চক্রবর্তী,হৃদয় মজুমদার,সুব্রত দেব নাথ,আকাশ মজুমদার,ওমর ফারুক,বিন্দু বণিক,রিংকি রানী,ললিতা বণিক,হৃদয় রঞ্জন দাস,মাহির বিন মোর্শেদ,মালিহা আক্তার,রাকেশ দত্ত,নিলয় বণিক ও বিবি মরিয়ম শান্তা।

মুরাদনগরে প্রশাসনের হস্তক্ষেপে ষষ্ঠ শ্রেনির ছাত্রীর বাল্য বিয়ে থেকে রক্ষা

ছবি
 মো. নাজিম উদ্দিন, মুরাদনগর  প্রতিনিধি : মুরাদনগরে প্রশাসনের হস্তক্ষেপে বাল্য বিয়ে থেকে রক্ষা পেলো ষষ্ঠ শ্রেনির স্কুল ছাত্রী সামহা। বারো বছরের মেয়েকে চুপিসারে বিয়ে দিতে গিয়েও অবশেষে বিয়ে দিতে পারলেন না। বিষয়টি জেনে দ্রুত ব্যবস্থা নিয়ে বাল্য বিবাহ রোধ করলেন উপজেলা নির্বাহী অফিসার মিতু মরিয়ম। ১৮বছরের পূর্বে মেয়ে বিয়ে দিবে না মর্মে মুচলেকা দিয়েছে বর ও কনে পক্ষ।এ ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত নটায় মুরাদনগর উপজেলার নবীপুর পূর্ব ইউনিয়নের বাখরনগর ফুলপাড়া গ্রামে। স্থানিয় সুত্রে জানা যায় মুরাদনগর উপজেলার নবীপুর পূর্ব ইউনিয়নের বাখরনগর ফুলপাড়া গ্রামের মাও: মো: ইসহাকের ৬ষ্ঠ শ্রেনিতে পড়–য়া মেয়ে মাসিহা ইশরাত সামহা’র(১২) সাথে বাখরনগর গ্রামের মাও: সামির হোসেনের ছেলে মাসুম বিল্লাহ(৩০) এর বিবাহের দিন ধার্য্য ছিল গত শুক্রবার রাত নটায়। ওই দিন রাত ৮টার সময় মুরাদনগর উপজেলা নির্বাহী অফিসার মিতু মরিয়ম বিষয়টি জানতে পেরে মুরাদনগরের সহকারী কমিশনার ভূমি মো: রায়হান মেহবুবকে দ্রুত ঘটনাস্থলে পাঠান।রাত নটায় তার উপস্থিতি টেরপেয়ে বর পক্ষ দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এ সময় মেয়ের বাবা স্বীকার করেন তার মেয়ের বয়...

ফেনীতে মক্কা শরীফের ইমামের ইমামতিতে ৬০ হাজার মুসল্লির নামাজ আদায়

ছবি
 দিদার মজুমদার,  ফেনী প্রতিনিধিঃ ফেনীর দাগনভূঞাঁ ১নংসিন্দুরপুর ইউনিয়ন এর রঘুনাথপুর দারুল উলুম মহিউচ্ছুন্নাহ মাদ্রাসার আন্তর্জাতিক ইসলামি মহাসম্মেলনে জুমার নামাজের খুতবা দেন ও ইমামতি করেন সৌদি আরবের পবিত্র মক্কা শরীফের মসজিদে হুদুদে হারাম-এর ইমাম শায়েখ ফুয়াদ ফাজেল মোহাম্মদ আল হাওশবি। ০৯/০২/২০১৮ শুক্রবার জুমার নামাজে প্রায় ৬০ হাজার ধর্মপ্রাণ মুসল্লি অংশ নেন। দিনব্যাপী ইসলামি মহাসম্মেলনে প্রধান অতিথি ছিলেন ভারতের দেওবন্দ মাদ্রাসার মুহতামিম শায়েখ আল্লামা আবুল কাশেম নোমানী। ফেনীর দারুল উলুম মাদ্রাসার মুহতামিম মাওলানা নূরুল্লাহ মুছাপুরীর সভাপতিত্বে বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন আল্লামা নুরুল ইসলাম আদিব। আল্লামা জুনায়েদ আল হাবিব। মাওলানা মহিউদ্দিন কাশেমী। মুফতি আহমাদুল্লাহ। মুফতি আবদুল মোস্তাক্বীম। মাওলানা আবুল কালাম আজাদ। হাফেজ ক্বারী নেছার আহমাদ নেছারী। মুফতি ইউসুফ কাসেমী। এবং লন্ডনের ইকরা টিভির উপস্থাপক ও রঘুনাথপুর দারুল উলুম মহিউচ্ছুন্নাহ মাদ্রাসার মুহতামিম মাওলানা সালাহ উদ্দিন জাহাঙ্গীরের সঞ্চালনায় বিভিন্ন শ্রেণি-পেশার হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লি অংশগ্রহণ করেন। ...

নরসিংদীতে বাসের ভেতর নারীর শ্লীলতাহানি ও ছিনতাইয়ের অভিযোগে চালক আটক

ছবি
নিজস্ব প্রতিবেদক: নরসিংদীতে বাসের ভেতর এক নারীর শ্লীলতাহানি ও ছিনতাইয়ের অভিযোগ উঠেছে চালক ও কন্টাকটরের বিরুদ্ধে। মঙ্গলবার রাতে শিবপুর থানায় এ ঘটনায় বাস চালক, কন্টাকটর ও অজ্ঞাত আরো ২জনসহ ৪ জনের বিরুদ্ধে মামলা করেন ভুক্তভোগী ওই নারী।এর আগে সোমবার রাত ১১টার দিকে নরসিংদীর শিবপুর পুরানদিয়া বাসস্ট্যান্ড এলাকায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় বাসসহ চালককে আটক করেছে পুলিশ।আটক ইসমাইল হোসেন (৩৫) শিবপুর বাড়ৈআলগী এলাকার রূপচান মিয়া ছেলে।পুলিশ ও ভুক্তভোগীর সূত্রে জানা যায়, ওই নারী গোপালগঞ্জ থেকে মৌলভীবাজারে তার খালাতো বোনের শ্বশুরবাড়িতে যাচ্ছিলেন। তিনি সোমবার ঢাকা সায়দাবাদ থেকে বিকেল ৪টায় মায়ের দোয়া মেঘালয় পরিবহনে (ঢাকা মেট্রো ব-১৪-৫৩৩০) কন্টাকটরের সঙ্গে ভাড়া ৩০০ টাকা চুক্তি করে গাড়িতে উঠেন।বাসটি নরসিংদী ভেলানগর বাসস্ট্যান্ড আসলে গাড়িতে থাকা সকল যাত্রীকে নামিয়ে দেয়। এরপর রাত সোয়া ৮টায় আধুরী গার্মেন্টস্ এর সামনে থেকে শ্রমিক নিয়ে ৯টার দিকে শিবপুর বাসস্ট্যান্ডে আসলে সকল যাত্রী নেমে যায়। সেসময় ভুক্তভোগী ড্রাইভার ও হেলপারের কাছে জানতে চাইলে কোথায় আসছে তখন তারা বলেন গাড়ী মৌলভীবাজার যাবে না। তখন শিবপুর বাসস্ট্য...

নরসিংদীতে সন্ত্রাসী ঢোল বাবু কে গ্রেফতার করেছে পুলিশ

ছবি
নিজস্ব প্রতিবেদক : নরসিংদীতে সন্ত্রাসী ও একাধিক মামলার আসামী সাইফুল ইসলাম ওরফে ঢোল বাবু (৩০) কে গ্রেফতার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে শহরের পশ্চিম দত্তপাড়া (ভূঁইয়া পাড়া) তার নিজ বাড়ি থেকে পুলিশ তাকে গ্রেফতার করেন। কুখ্যাত সন্ত্রাসী ঢোল বাবু গ্রেফতার হওয়ায় জনমনে স্বস্তির আভাস বইছে। এছাড়া এলাকাবাসী জানায় তার বাহিনী নিয়ে প্রায়ই সময় তাকে অস্ত্রসহ মহড়া দিতে দেখা যায় বলে জানা গেছে। নরসিংদী সদর মডেল থানার উপ-পরিদর্শক মোস্তাক সরকার তার সঙ্গীয় ফোর্স নিয়ে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। নরসিংদী মডেল থানায় সাইফুল ইসলাম ওরফে ঢোল বাবুর বিরুদ্ধে বিস্ফোরক মামলাসহ একাধিক মামলা রয়েছে বলে জানান উপ-পরিদর্শক মোস্তফা সরকার। বুধবার সকালে থানা পুলিশ সন্ত্রাসী ঢোল বাবুর ৭দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হলে ও আদালত তাকে রিমান্ড না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেন।

দুর্নীতি মামলায় খালেদা জিয়ার পাঁচ বছরের কারাদন্ড

ছবি
 নিজস্ব প্রতিবেদক :   জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায়ে  বেগম খালেদা জিয়ার পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড হয়েছে। তারেক রহমানসহ অন্য আসামিদের ১০ বছর করে কারাদণ্ড ঘোষণা করা হয়েছে। আদালতের রায়ে বলা হয়েছে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিবেচনা করে তার পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। অন্যদের ১০ বছরের কারাদণ্ডই বহাল রাখা হয়েছে। সেইসঙ্গে অর্থদণ্ড হিসেবে আত্মসাৎকৃত ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা আসামিদের পরিশোধ করতে বলা হয়েছে আসামীদের। এর আগে এ মামলার আসামি বেগম খালেদা জিয়া, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ, কাজী সলিমুল হক কামালসহ অন্যদের আদালতে হাজির করা হয়।আজ বৃহস্পতিবার ১টা ৪০ মিনিটে রায় শুনতে গুলশানের বাসা থেকে পুরান ঢাকার বকশীবাজারে আলিয়া মাদ্রাসায় স্থাপিত ঢাকার পঞ্চম বিশেষ জজ আদালতে পৌঁছান বেগম জিয়া। খালেদা জিয়ার সঙ্গে তার কয়েকজন নিকটাত্মীয়ও আদালতে এসেছেন। তার গাড়িবহরের নিরাপত্তায় ছিলেন চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স-সিএসএফের সদস্যরাও। এদিকে সকাল ১০টা ২০ মিনিটে আদালতে পৌঁছেছেন বিচারক ড. আখতারুজ্জামান। এ মামলার আসামি ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদকে ৯ টা ১০ মিনিটে কারাগ...
ছবি
★নিজস্ব প্রতিবেদক :তারেক হাসান, জন্ম ১৯৮৪ খ্রিস্টাব্দ, শেরপুর জেলার নন্দীর বাজার গ্রামে জন্মগ্রহন করেন,নিজ পিত্রালয় একই জেলার চাঁন্দের নগর নয়াপাড়া। বাবা বীর মুক্তিযোদ্ধা  মরহুম ছায়েদুল ইসলাম মাতা সুলতানা রাজিয়া। অমর একুশে বইমেলা-২০১৮ তে ৩টি একক কাব্যগ্রন্থ ও ১টি গল্পগ্রন্থ শব্দমালা প্রকাশন প্রকাশিত হবে।একুশে বইমেলায় শব্দমালা প্রকাশন এ লিটলম্যাগ স্টলে পাওয়া যাবে। গ্রন্থগুলো হলো, (১)আমি বিদ্রোহী বলছি -কাব্যগ্রন্থ(২)ভাষণের নাম স্বাধীনতা -কাব্যগ্রন্থ(৩)রক্তাক্ত সিঁড়ি-কাব্যগ্রন্থ (৪)চলন্ত ট্রেনে ঝুলন্ত প্রেম-গল্পগ্রন্থ।