অ্যালগরিদম (৫ম অধ্যায় – তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ দ্বাদশ শ্রেনী)
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা,আশা করি সবাই ভাল আছ, আজকে আমি আলোচনা করবো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বইয়ের ৫ম অধ্যায়ের একটি গুরুত্ব্যপূর্ন বিষয় নিয়ে তা হচ্ছে অ্যালগরিদম। অ্যালগরিদম হল কোন সমস্যা সমাধানের ধাপভিক্তিক লিখিত রূপ। সুতরাং আমরা বলতে পাড়ি - “কোন সমস্যা সমাধানের যৌক্তিক ক্রমানুযায়ী ধাপসমুহের লিখিত রূপকে অ্যালগরিদম বলে ।” * অ্যালগরিদম করতে হলে তোমাকে যে বিষয় টি ভাল করে বুঝতে হবে সেটা হচ্ছে- ইনপুট, প্রসেস ও আউটপুট। মনে কর, ২টি সংখ্যা যোগ করার অ্যালগরিদম তুমি করতে চাও - এখানে, ইনপুট হচ্ছে দুইটি সংখ্যা। এখানে প্রসেস হচ্ছে দুইটি সংখ্যাকে যোগ করা।আর আউটপুর হচ্ছে দুইট সংখ্যা যোগকরে যে ফলাফল আসবে তা। যদি এই ইনপুট, প্রসেস ও আউটপুট বুঝে থাক তাহলে এখন তুমি দুইটি সংখ্যা যোগ করার অ্যালগরিদম টি করতে পারবে। *আমরা আগেই জেনেছি অ্যালগরিদমে সমস্যার সমাধান ধাপে ধাপে করতে হয়,অ্যালগরিদম এর প্রথম ধাপ হল- শুরু (Start) এবং সর্বশেষ ধাপ হল- শেষ (End) => দুটি সংখ্যা যোগ করার অ্যালগরিদম <= ধাপ-১ : Start; (অ্যালগরিদম এর শুরু) ধাপ-২ : input A, B; (এখানে A, B হচ্ছে দুইটি সংখা, যদি তিনটি সং...