পোস্টগুলি

জানুয়ারি, ২০১৯ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

গ্রন্থমেলায় আসছে মোহাম্মদ অংকন-এর শিশুতোষ গল্পের বই ‘দুষ্টুদেরও বুদ্ধি আছে’

ছবি
বিশেষ প্রতিনিধি: অমর একুশে গ্রন্থমে লা ২০১৯ এ প্রকাশ হতে যাচ্ছে শিশুসাহিত্যিক মোহাম্মদ অংকন’র শিশুতোষ গল্পের বই ‘দুষ্টুদেরও বুদ্ধি আছে’। ১৬ পৃষ্ঠা তথা ২ ফর্মার ১০০ গ্রাম পারটেক্স কোম্পানির অফসেট কাগজে ভেতরের পাতা এবং প্রতিটি পাতায় অলঙ্করণসহ ৪ রঙের নজরকাড়া প্রচ্ছদে বইটি প্রকাশ করছে সিলেটের ‘পাঁপড়ি প্রকাশ’। বইটিতে মোট পাঁচটি মজার ও শিক্ষণীয় গল্প থাকছে। পাঁপড়ি প্রকাশের স্বত্বাধিকারী কামরুল আলম বলেন, ‘উদিয়মান তরুণ লেখক মোহাম্মদ অংকন-এর বইটি প্রকাশ করতে পেরে আমি আনন্দিত। তিনি পত্র-পত্রিকার নিয়মিত লেখক ও পরিচিত মুখ বলে প্রকাশনীর প্রোডাকশন খরচে বইটি প্রকাশ করছি। শুধু তাই নয়, পাঁপড়ি প্রকাশের স্টল ছাড়াও রকমারি ডটকমসহ বিভিন্ন বুকস্টলে বইটি বিক্রয়ের জন্য রাখা হবে এবং বিক্রিত বইয়ের ৩০% রয়েলিটি আয় প্রদান করা হবে।’ জানা যায়, মোহাম্মদ অংকন এক দশকের বেশি সময় ধরে লেখালেখি করছেন। তবে এবারই তার প্রথম বই প্রকাশ হচ্ছে। প্রথম বই প্রকাশের অনুভূতি জানতে চাইলে তিনি বলেন, ‘বই প্রকাশের সাধ থাকলেও সাধ্য না থাকায় এতদিন বই প্রকাশ করতে পারি নাই। তবে এবার বই প্রকাশের সুযোগ পেয়ে ও অমর একুশে গ্রন্থমেলায় আমার বই থা...

"তুমি আমার" আইরিন সুলতানা লিমা

ছবি
তুমি আমার সেই তৃপ্তির নির্যাস যা আমাকে বিমোহিত করে তুমি আমার সেই বিশ্বাস যা আমাকে বাঁচাতে পারে তুমি সেই সুললিত কণ্ঠস্বর যা আমাকে আত্মহারা করে তুমি আমার অষ্টপ্রহর ছুঁয়ে থাকা আবেগ তুমি আমার গোপন কুটির আমার আজন্মের প্রেমাবতার।

চোখে রাত্রি নামে - আফিফ জাহাঙ্গীর আলি

ছবি
চোখে রাত্রি নামে— বাতাস চুপিচুপি ক্লিক ক্লিক ইশারা করে সূর্য তালাশ দিবারাত্রি নিরাবরণ ফসলি মাঠের একাকিত্বে ঝরাপাতা সঙ্গী—তার সাথে মিলিত হই এক হই—প্রাণের সুধা বিনিময়, রাত্রির চোখে চোখ রেখে কাকতাড়ুয়া বেশ দেখে আতংকগ্রস্ত পাখি চোখে রাত্রি নামে; পাখি দেয় ফাঁকি।

নির্ঘুম তাহের খান

ছবি
ভাবছি ঘুমাবো না কয়েক শতাব্দী। ঘুমালেই সুরবালা চিন্তার বেঘাত ঘটে। এই কয়েক শতাব্দী নির্ঘুম চোখ দুটি আকাশে ঝুলে থাকা চাদের গায়ে স্হাপন করব। আর দেখব ঘুম কন্য সুরবালা কে। আর রচনা করব সুরবালার শত বছরের ঘুম নামা। ভাবছি ঘুমাবো না কয়েক শতাব্দী চোখে নির্ঘুমের মলম লাগাবো, সুরবালার প্রণয় কন্ঠে গেথে দিব ভয় আর শুনাবো ক্লান্ত রজনীর নানান বিষাদ।

মোহিত কামাল পেলেন বাংলা একাডেমি কথা সাহিত্য পুরস্কার ২০১৮

ছবি
ফখরুল হাসান :- বর্তমান সময়ের দেশের  প্রণিধানযোগ্য  কথাসাহিত্যিক  মোহিত  কামাল। সাহিত্যচর্চা ও সাহিত্যেসেবায় খ্যাতিমানদেন তালিকায় নিজেকে যুক্ত করেছেন।  পাঠকের কাছেও গ্রহণযোগ্যতা পেয়েছেন   তিনি। এ পর্যন্ত প্রকাশিত বইয়ের সংখ্যা ৫১।এর মধ্যে  ৪১ টি কথাসাহিত্য।   তিনি পাঠকের কাছে নিজেকে আলাদা  মর্যাদায় তুলে ধরতে পেরেছেন তাঁর লেখার আলাদা গড়ন ও প্রেক্ষাপটের কারণে। এবারের বইমেলায় অনিন্দ্য প্রকাশ থেকে আসছে তাঁর তিন খণ্ড উপন্যাসসমগ্র। উপন্যাস সমগ্র ১, 'মনভুবন' শিরোনামে ; উপন্যাস সমগ্র ২, 'চলার পথে ফাঁদ '  আর উপন্যাস সমগ্র ৩ আসছে 'জীবনঝঞ্ছা' শিরোনামে। আরো একটি নতুন উপন্যাস 'সত্যডানা সন্দেহপালক'। অনিন্দ্য থেকে প্রকাশিত সবকটি বইয়ের প্রচ্ছদ করেছেন ধ্রুব এষ। সমাজমনস্ক বিশিষ্ট এই কথাশিল্পী বাংলাদেশের সমাজবাস্ততার সাম্প্রতিক ধারাকে তাঁর লেখনীতে ধারণ করেছন। তিনি তাঁর সৃষ্ট গদ্যের শিল্পরুপের জন্য সব মহলে  প্রশংসিত। তাঁর  সিরিয়াস ধারার উপন্যাসের  মধ্যে  ' মরুঝড়',  'চন্দন রোশনি', পথভ্রষ্ট  ঘূর্ণির কৃষ্ণগহবর' '...

গণনন্দিত কবি রাসেল আশিকী কিনেছেন ( ডিএনসিসি) মনোনয়ন ফরম

ছবি
ফখরুল হাসান :- আমাদের বাংলাদেশ নির্বাচন  ঢাকা উত্তর সিটি করপোরেশনের(ডিএনসিসি) উপনির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন গণনন্দিত কবি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব রাসেল আশেকী। বৃহস্পতিবার দুপুরে ধানমণ্ডি আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয় থেকে তিনি এ মনোনয়ন ফরম কিনেন। মঙ্গলবার ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদে উপনির্বাচনের তফসিল ঘোষণা করে ইসি। তফসিলে অনুযায়ী, ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) মেয়র পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৮ ফেব্রুয়ারি।  এছাড়া একই দিনে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির সঙ্গে যুক্ত হওয়া ৩৬টি ওয়ার্ডে সাধারণ নির্বাচন হবে। তফসিলে অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ৩০ জানুয়ারি। মনোনয়নপত্র বাছাই ২ ফেব্রুয়ারি এবং মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ৯ ফেব্রুয়ারি। ২০১৭ সালে ডিএনসিসির মেয়র আনিসুল হকের মৃত্যুর পর উপনির্বাচনের তারিখ ঘোষণা করা হলেও হাইকোর্টের রায়ে তা স্থগিত হয়ে যায়। ওই সময় মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছিলেন তুণ প্রজন্মের এই নেতা। এবারও মনোনয়ন ফরম কিনলেন তিনি। রাসেল আশেকী জানান, আমি নগরপিতা হিসেবে নয়, নগর নেতা হিসেবে নয়, ...

আমাদের সাময়িকী

ছবি

বইমেলায় আসছে ইতিহাস নিয়ে লেখা রহমান মুজিবের কাব্যগ্রন্থ 'বুকের বামে সোনারগাঁ'

ছবি
ফখরুল হাসান -: রহমান মুজিব ১৯৬৬ সালের ১৬ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁয়ের মল্লিক পাড়ায় জন্ম গ্রহন করেন। বাবা:রাজা মিয়া,মা:জায়মুন নেছা। বর্তমানে উভয়েই প্রয়াত। রাষ্ট্র বিজ্ঞানের উপর মাস্টার্স।  শিক্ষকতার পাশাপাশি  তিনি সোনারগাঁ সাহিত্য নিকেতনের সহ-সভাপতির দায়িত্ব পালন করছেন। তিনি ২০১৬ সালে!। এক্সপার্ট রৌদ্রছায়া সম্মাননা লাভ করেন।  হাজার বছরের ইতিহাস আর ঐতিহ্যে সমৃদ্ধ প্রাচীন বাংলার রাজধানী সোনারগাঁ। সিকান্দার শাহ, গিয়াসউদ্দিন আজম শাহ আর ঈশা খাঁর পূণ্য ভূমিতেই তখন উৎপন্ন হতো পৃথিবী খ্যাত নয়ন তারা, আবের আওয়া আর মলমল খাসের মিহি মসলিন বস্ত্র। এসব আজ ইতিহাস, পুরো সোনারগাঁয়ের স্থানে স্থানে আজ তারই ক্ষয়িষ্ণু উদাহরণ অপরিকল্পিত শিল্পায়ন সোনারগাঁয়ের সর্বশেষ ভূপ্রকৃতিকেও নিয়ে গেছে ধ্বংসের মুখে। তবু ভালোবাসি সোনারগাঁ, সর্বদা বাজে, "বুকের বামে সোনারগাঁ"।  'বুকের বামে সোনারগাঁ' কাব্যগ্রন্থটি "বেহুলা বাংলা" থেকে এবার একুশে বইমেলায় আসছে। বইটির প্রচ্ছদ করেছেন "আয়ুব আল-আমীন" এবং বইটির তালিকামূল্য ২০০ টাকা।

ইব্রাহীম খলিল :- সামাজিক দায়িত্ববোধের কারণেই লিখছি

ছবি
ফখরুল হাসান : কুমিল্লা জেলার লাকসাম থানার অন্তর্গত ফতেপুর গ্রামে ১৯৮৩ সালের ২৪শে জানুযারি জন্মগ্রহণ করেন ইব্রাহীম খলিল। পিতা পেয়ার আহম্মদ ও মা হাজেরা বিবি'র পাঁচ ছেলের মধ্যে সবার বড় তিনি। "শিক্ষা জাতির মেরুদণ্ড" এ কথা মিথ্যে নয়। ছাত্রজীবনে বেশ মেধাবী থাকা সত্ত্বেও আর্থিক সংকটের কারণে নিজ পড়ালেখা খুব বেশিদূর এগুতে না পারলেও, ইব্রাহীম খলিল থেমে থাকে নি। সমাজিক দায়িত্ববোধ থেকেই কলম হাতে লিখে চলছেন। গল্প, কবিতা, উপন্যাস তিনি। যদিও গল্প, উপন্যাস প্রকাশিত হয়নি, কিন্তু ২০১৭ সালে তার প্রথম কাব্যগ্রন্থ "স্বপ্নের প্রতিশ্রুতি" ও ২০১৮ সালে দ্বিতীয় কাব্যগ্রন্থ "স্বপ্ন কানন" প্রকাশিত হয়। প্রকৃতি, প্রেম, দেশ, জাতি, সমাজ ও ন্যায়-অন্যায়, অবিচারের প্রতি বাস্তবতার আলোকে বেশ দক্ষতার পরিচয় মিলে তার লেখা কবিতায়। সমাজের অসহায় নিপীড়িত খেটেখাওয়া দিনমজুর ও বস্ত্রহীন, বাস্তুহারা পথশিশুদের নিয়ে ছন্দের কারুকাজে যে মানবপ্রেম ফুটে উঠে তার লেখাতে, তা দেখে অবাক হয় হৃদয়। বেশ মুগ্ধতার সহিত পাঠ করার সুযোগ পায় পাঠক। ইতিপূর্বে তার প্রকাশিত দুটি কাব্যগ্রন্থ বেশ সাড়া জাগিয়েছে পাঠকমহল...

মোহিত কামালের সাহিত্যসত্তা

ছবি
ফখরুল হাসান :- বর্তমান সময়ের দেশের  প্রণিধানযোগ্য কথাসাহিত্যিক মোহিত কামাল। সাহিত্যচর্চা ও সাহিত্যেসেবায় খ্যাতিমানদেন তালিকায় নিজেকে যুক্ত করেছেন। পাঠকের কাছেও গ্রহণযোগ্যতা পেয়েছেন তিনি। এ পর্যন্ত প্রকাশিত বইয়ের সংখ্যা ৫১।এর মধ্যে  ৪১টি কথাসাহিত্য। তিনি পাঠকের কাছে নিজেকে আলাদা  মর্যাদায় তুলে ধরতে পেরেছেন তাঁর লেখার আলাদা গড়ন ও প্রেক্ষাপটের কারণে। এবারের বইমেলায় অনিন্দ্য প্রকাশ থেকে আসছে তাঁর তিন খণ্ড উপন্যাসসমগ্র। উপন্যাস সমগ্র ১, 'মনভুবন' শিরোনামে ; উপন্যাস সমগ্র ২, 'চলার পথে ফাঁদ ' আর উপন্যাস সমগ্র ৩ আসছে 'জীবনঝঞ্ছা' শিরোনামে। আরো একটি নতুন উপন্যাস 'সত্যডানা সন্দেহপালক'। অনিন্দ্য থেকে প্রকাশিত সবকটি বইয়ের প্রচ্ছদ করেছেন ধ্রুব এষ। সমাজমনস্ক বিশিষ্ট এই কথাশিল্পী বাংলাদেশের সমাজবাস্ততার সাম্প্রতিক ধারাকে তাঁর লেখনীতে ধারণ করেছন। তিনি তাঁর সৃষ্ট গদ্যের শিল্পরুপের জন্য সব মহলে প্রশংসিত। তাঁর সিরিয়াস ধারার উপন্যাসের  মধ্যে  ' মরুঝড়',  'চন্দন রোশনি', পথভ্রষ্ট  ঘূর্ণির কৃষ্ণগহবর' 'অহনা' বিদ্বৎসমাজে  ব্যাপকভাবে গৃহীত  হয়েছে। ...

কবিতা দেশের মাটি শীতল পাটি কবি ফাহমিদা ইয়াসমিন

ছবি
মরি হায়রে হায় খুশির সীমা নাই, আমরা হগ্গল  সিলট বাসী আনন্দে গান গাই মরি হায়রে হাই। বাংলাদেশের মানুষ মোরা বাংলা ভাষা বলি সময় পাইলে ঘুরাঘুরি উদাস মনে চলি।। মরি হায়রে হায়। পূণ্যভুমি সিলটতে আমার জন্মস্থান মনোনদী মায়ে মতো জুড়ায় মমনোপ্রাণ। কমলালেবু, চায়ের সেরা আমার  মৌলভীবাজার সেখানেতেই কেটেছে কাল শৈশবো আমার। মরি হায়রেহায়!! লন্ডনেতে করছিগো বাস অনেক দিন যে হলো, দেশের মাটি শীতল পাটি নয়ন জুড়ালো। যতোই দূরে থাকি নাকো দেশো থাকে মন, বাংলা আমার মাতৃভাষা প্রিয় আপনজন। মরি হায় রে হায়।।

কাব্যগ্রন্থ "চাঁদেরও কিছু বিষাদ ছিলো" নিয়ে বইমেলায় আসছে ঢাবির দুই তরুণ।

ছবি
ফখরুল হাসান ঃ- তাজওয়ার রিজন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে ।  ভূগোল ও পরিবেশ বিভাগে। এটা তার ২য় কাব্যগ্রন্থ। বইয়ে আরো একজন কবির কবিতা আছে। উনিও ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগে পড়েন। গত বইমেলায় তাদের দুজনের একটি বই বেরিয়েছিল "কবিতা কিংবা মধ্যরাতের প্রলাপ"নামে। বইটি অনেক প্রশংসা কুড়িয়েছিলো। এবারও সেই দুজন মিলেই নতুন চিন্তা চেতনা নিয়ে দ্বিতীয় বইটা করে । চাঁদ, জ্যোৎস্না মোটামুটি সবারই খুব প্রিয়। এমনকি প্রচন্ড অর্থলোভী কর্মচারীটিও হুট হাট গভীর রাত্রে চাঁদের দিকে তাকায়। জ্যোৎস্নার মধ্যে খুব অদ্ভুত একটা ব্যাপার আছে, মোবাইলের ফ্ল্যাশলাইট জ্বালিয়ে তা পাওয়া যায় না৷ তবে এই অনিন্দ্য সুন্দর সবসময় দূর থেকেই উপভোগ করা যায়, কিন্তু কখনো কাছে যাওয়া যায় না। আবার হয়তোবা যায়, নীল আর্মস্ট্রং একটু বাড়াবাড়ি করে ফেলেছিলেন, কিন্তু তিনি গিয়ে দেখলেন সেখানে খালি খটখটে পাথর। জ্যোৎস্নাকে ধরতে গিয়ে খালি মাটি পাথর এর স্বাদ নিয়ে ফিরে এলেন। প্রতিটি মানুষও এরকম চাঁদের মত। দূর থেকে খুব সুন্দর, চমৎকার, হাসিখুশি। দূর থেকে দেখতেই ভালো লাগে। কিন্তু কেউ যদি বেশি কাছে চলে যায়, তবে দেখবে অন্ধকার কূপ, এক বিরাট শূণ্...

অধিকাংশ লেখকই পান না লেখক সম্মান ও সম্মানী: মোজাম্মেল হক নিয়োগী

ছবি
সব লেখক পরিশ্রমের মূল্য পান না। কেউ কেউ পান। অথচ লেখকদের পরিশ্রমের অন্ত নেই। সারাদিন চাকরি করে আরামের রাতটিকে বেছে নেন লেখার জন্য, পড়ার জন্য। সেই খাটাখাটির ফলে অধিকাংশ লেখকই সম্মান ও সম্মানী পান না; বরং অনেকক্ষেত্রেই সমাজের চলমান বৈষয়িক চাপে অসম্মানিত হন। অনেক নতুন লেখক প্রতারিতও হন এমন নজিরও আমাদের চোখে পড়ে। এর পিছনে প্রধান কারণ হলো বই বিক্রি না হওয়া। এদেশের মানুষ ৮০ হাজার টাকা দিয়ে মোবাইল ফোন কিনতে পারলেও ৮০ টাকা দিয়ে একটি বই কিনতে পারে না। সন্তানের জন্মদিনে হাজার হাজার টাকা খরচ করে উৎসব করলেও তাদের মনোবিকাশের জন্য একশ টাকা খরচ করতে গেলেই হাত কাঁপে। ঈদ-পার্বনে হাজার হাজার টাকা খরচ করলেও শিশুদের হাতে বই দিতে গেলেই টাকার বড় অভাব দেখা দেয়। এক কেজি ভালো মানের চালের দাম যেখানে সত্তর টাকা সেখানে ৮০ টাকা দামের বইয়ের দাম অধিক দাম বলে বই কিনতে চান না। বইমেলায় এসে ঘুরেফিরে পেটপুরে যে টাকার খাওয়া হয় তার এক চতুর্থাংশ টাকারও বই কেনা হয় না। ব্যাংকের হাজার হাজার কোটি টাকা খেলাপি ঋণ, অথচ বই কেনার জন্য সরকারের টাকা নেই। বইয়ের দোকানগুলো আস্তে আস্তে উঠে যাচ্ছে আর সেখানে হচ্ছে কাপড়ের ...

বইমেলায় ২০১৯শে আসছে নাঈম আল হাসান এর উপন্যাস 'ভোর'

ছবি
ফখরুল হাসান ঃ নামঃ নাঈম আল হাসান ১৯৯৬ সালের ৩১ ডিসেম্বর কিশোরগঞ্জ জেলার নিকলী থানায় জন্মগ্রহণ করেন। আব্দুল হামিদ ও রুবিনা আক্তারের পাঁচ সন্তানের মধ্যে লেখক সবার ছোট। ২০১২ সালে নিকলী জি সি পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং ২০১৪ সালে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ,ময়মনসিংহ থেকে এইচএসসি সম্পন্য করেন। বর্তমানে সরকারী তিতুমীর কলেজ,ঢাকা ব্যবস্থাপনা(বি.বি.এ) বিভাগে চতুর্থ বর্ষে অধ্যয়নরত। পড়াশোনার পাশাপাশি সাহিত্য ও সংস্কৃতির সাথে জড়িয়ে রেখেছেন নিজেকে। একুশে বইমেলা ২০১৯ শে বাবুই প্রকাশনী থেকে আসছে তাঁর লেখা প্রথম উপন্যাস ' ভোর' ভোর মূলত সমাজের উচু ও নিচু শ্রেণীর দুটি মানুষের প্রেমকে কেন্দ্র করে তৈরি হয়েছে।  ভোর! না সোনালী ঊষার ভোর নয়।বিমল আর নিরুপমার কোল জুরে আসা ছোট্ট মেয়ে সন্তাটির নাম ভোর।জন্মের পরক্ষণেই মা হারা। বাবা হারা হতেও বেশিদিন লাগে নি।মা হারা বাবা হারা একটি মেয়ের একার জীবন সংগ্রাম। অন্যদিকে সহশ্র শকুনির বিষাক্ত ছোবল।তার মাঝেও একটি প্রভাতময় নীল ভালোবাসা। ভবদেব ঠাকুরের কাছে অসহায় সেই নীলাক্ত ভালোবাসা। অপরদিকে একটি গ্রামকে বাঁচানোর আঁকুতি।যজ্ঞ তৈরি,শুধু দরকার একট...

কবি জিনিফা ইফাত এর গুচ্ছ কবিতা

ছবি
 বহমান আত্রাই নদী হে আত্রাই নদী, তোমার ঢেউ গুনে কেউ কখন ও কোন অন্ত পেয়েছিলো কি না জানা নেই। শুধু ঢেউ দেখে মাঝি নৌকো নামিয়েছে জলে শুধু ঢেউ বুঝে জেলে জাল পেতেছিলো দরিযায়। কে আর গভীর খোঁজ রাখে। নদীর ও কান্না আছে, নদীর ও দুঃখ আছে, আনন্দের প্রকাশ  আছে ভরা যৌবনে। নদী কাঁদে কত শান্ত মনে বিকেলে, নদী কাঁদে সেই মায়াবী নিশিত রাতে, আত্রাই নদী একান্ত নির্জনে কাঁদে। ও আত্রাই নদী, তুমি বয়ে চলো,ঢেউ তোল, কাঁদো, আমরা শুধু  ঢেউ দেখি, কান্না দেখতে পাই না, অচিন গাঙ অচিন থেকে যায়। আমার গৌরবে গাঁথা দিন আমার যেদিন রঙিন স্বপ্ন  জাগবে সোনার বাংলাদেশে, আমি তো সেদিন কাঁদিয়ে ভাসাবো গৌরবে হেসে হেসে। আমার যেদিন আকাশ ফুরবে বিজয়ের উল্লাসে, আমি তো সেদিন পতাকা উড়াবো চোখের পানিতে। অপরূপ  বাংলা সবুজের এই সমারোহে নির্বাক চোখে চেয়ে রই, এমন এই অপরূপ বাংলাকে কোথাও পাবো নাকো খুঁজে আর? এই বাংলাতে ফুল - ফল, আর নদ - নদীতে ভরপুর, মিষ্টি কন্ঠে পাখির গানে সময় কাঁটে। ঘাস ফড়িং আর প্রজাতি দেখতে অনেক ভালো লাগে, রাত্রি বেলায় জোনাকি পোকা জ্বালায় আলো। সকালবেলা ...

আলোকিত তারুণ্যের প্রতীক অলি মাহমুদের আজ জন্মদিন

ছবি
নিজস্ব প্রতিবেদক:  অলি মাহমুদ। জন্ম ৫ জানুয়ারি। রত্নভূমি নরসিংদী জেলার বেলাব উপজেলার আড়িয়াল খাঁ নদীর তীরবর্তী ধুকুন্দী গ্রামে এক সম্ভ্রান্ত পরিবারে তার জন্ম। আত্মপ্রত্যয়ী, আত্মবিশ্বাসী, নিষ্ঠা, দৃঢ় চিত্তের এক তরুণ অলি মাহমুদ। তরুণ বয়স থেকে সে শিল্পকলা, সাহিত্য, সংস্কৃতি ও সাংগঠনিক কাজে মেধার স্বাক্ষর রেখে চলেছেন। এরই মধ্যে কাজের মধ্যে দিয়ে সুধী সমাজ ও জাতীয় পর্যায়ে সকলের নজর কেড়েছেন। অলি মাহমুদ সম্পাদিত শিল্প, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক “বাংলা দর্পণ” পত্রিকার মাধ্যমে বাংলা ভাষাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা করার জন্যে দীর্ঘদিন ধরে কাজ করে চলেছে এই টগবগে তরুন। সেই সাথে শিল্প, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক প্রকাশনায় তার সৃজনশীল কর্মকান্ড ধারাবাহিক ভাবে অব্যাহত রয়েছে। তরুণ সংগঠক হিসেবে সামাজিকও সাংস্কৃতিক সংগঠনের দায়িত্ব পালনের মধ্যে দিয়ে ইতোমধ্যে সফলতার পরিচয় রেখে চলেছেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে চারুকলা বিষয়ে অর্নাস ও মাস্টার্স সম্পন্ন করার পর দেশের বাইরে ও দেশে একাধিক শিল্পকলা বিষয়ক সেমিনারে অংশগ্রহন করা ছাড়াও বিভিন্ন প্রদর্শনীতে তিনি অংশগ্রহণ করেন। শিল্পকলার প্রতি অগাধ ভালোবাসা...