ছোট গল্প -তুমি আমার আপন মানুষ যে..
লেখক-: জাকওয়ান হুসাইন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের দুপুরটা আজ কেমন যেন বিষন্নতায় ভরা। সময় যেন থমকে দাঁড়িয়েছে। সকাল থেকে বেশ কয়েকটা লাশ এসেছে এ পর্যন্ত। চারদিকে অসংখ্য পুলিশ আইনশৃংখলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থান নিয়েছে। বিভিন্ন রাজনৈতিক ইস্যুতে সকাল থেকেই রাস্তায় ছিল বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা। সরকারের অগনতান্ত্রিক শাসন ব্যবস্থার বিরুদ্ধে অবস্থান নিয়ে রাজপথে নেমে এসেছিল অসংখ্য ছাত্র তরুণ। মিছিলে পুলিশের হামলায় নিহত হয় অনেকেই। ফরেনসিক বিভাগের প্রধান ডা. সুদীপ্ত শাহরিয়ার সকাল থেকে ব্যস্ত লাশগুলোর পোষ্ট মর্টেম করা নিয়ে। আজ তার মন ভাল নেই। তার দীর্ঘ চিকিৎসক জীবনে বহু লাশের পোষ্টমর্টেম করেছেন। একটুও খারাপ লাগেনি। কিন্তু আজ তার নিপুন অভ্যস্ত হাতটা কেন যেন কাপছিল এই তরুণদের শরীরের ছুড়ি কাচি চালাতে। ৬টা লাশের পোষ্টমর্টেম শেষ করে ৭ নম্বরটার কাছে যেতেই প্যান্টের পকেটে অর্ধেক বের হয়ে আসা একটা মানিব্যাগ দেখতে পায়। অ্যাটেনডেন্টকে দেয়ার জন্য মানিব্যাগ তুলতেই একটা সাদা কাগজ দেখতে পায় মানিব্যাগে। কৌতুহলবশত কাগজটা খুলতেই বুঝতে পারে এটা একটা চিঠি। মনে পড়ে যায় আবু জাফর ওবায়দুল্লাহর সেই বিখ্যাত ...