পোস্টগুলি

মে, ২০১৮ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

অষ্ট্রেলিয়া বিএনপি’র উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

ছবি
আবুল কালাম আজাদ, অষ্ট্রেলিয়া প্রতিনিধি:  পবিত্র রমজানুল মোবারক ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৩৭তম শাহদাৎ বার্ষিকী উপলক্ষে অষ্ট্রেলিয়া বিএনপি ইফতার মাহফিল আয়োজন করে। ল্যকেম্বার প্যারী পার্ক সংলগ্ন ন্যাশনাল ক্রীড়া ক্লাবের নীচ তলায় এই ইফতার পার্টি অনুষ্ঠিত হয়। ইফতার ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন অষ্ট্রেলিয়া বিএনপি’র আহ্বায়ক প্রফেসর ড. হুমায়ের চৌধুরী রানা। অনুষ্ঠানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন প্রফেসর মৌলানা বায়োজিদ। ইফতারপূর্বক আলোচনায় বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানসহ দলের সকল নেতা-কর্মীদের দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। ইফতার ও দোয়া মহফিলে উপস্থিত ছিলেন প্রকৌশলী সোহেল ইকবাল, জাকির আলম লেনিন, আশরাফুল  আলম, হাফিজুর রহমান, ডা. মজনু, মো. ফরিদ মিয়া, অধ্যাপক আলমগীর হোসেন, আব্দুল বারেক মিয়া, সৈয়দ তানবীর আলম, মো. ফয়জুর রহমান, ইয়াছিন আরাফাত অপু, হাজী মো. ইউসুফ,এম আই চৌধুরী ছোটন, সা’আদ সামাদ ,মাহমুদা আরাফাত, তাফতুন নি...

নবীনগরে একসঙ্গে চার সন্তান জন্ম দিল এক মা

ছবি
রানা কিশোর বণিক,নবীনগর : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর গ্রামীন জেনারেল হাসপাতাল এন্ড ডায়গনষ্টিক সেন্টারে আজ বুধবার সকালে এক প্রসুতির একসঙ্গে চারটি সন্তান জন্ম দিয়েছেন। প্রসুতির জন্ম নেওয়া শিশুদের মধ্যে ১টি ছেলে ও ৩টি মেয়ে। ডা: সামী ত্ব-হা কবীর (মীম) বলেন, সকালে প্রসুতির ব্যাথা অনুভব হলে হাসপাতালে নিয়ে এলে কোন প্রকার অপরেশন ছাড়াই স্বাভাবিকভাবে চারটি শিশুর জন্ম দেয় মা। বর্তমানে মা ও বাঁচ্চাগুলো সুস্থ্য রয়েছে। জানা গেছে, উপজেলার নাছিরাবাদ গ্রামের জিতু মিয়ার মেয়ে পিয়ারা বেগমের সাথে ১৭ বছর পূর্বে পাশ্ববর্তী রায়পুরা উপজেলার শান্তিপুর গ্রামের মাছ ব্যবসায়ী হোসেন মিয়ার সাথে বিয়ে হয়। তাদের পূর্বে ১টি ছেলে ও ৩টি মেয়ে রয়েছে। চাচী শ্বাশুড়ী ফুলনাহার বেগম বলেন, স্বাভাবিকভাবেই ৪টি সন্তান হয়েছে। মা ও সন্তান সবাই ভালো আছে।

আবৃত্তি একাডেমী ফেনী'র দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

ছবি
দিদার মজুমদার, ফেনী প্রতিনিধিঃ ফেনীর সাংস্কৃতিক অঙ্গনের আবৃত্তি একাডেমী'র দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে শহরের মিজান রোডস্থ আবৃত্তি একাডেমী ফেনী'র অস্থায়ী মহড়া কক্ষ বুদ্ধি প্রতিবন্ধী স্কুলে। আবৃত্তি একাডেমি'র সভাপতি সৈয়দ অাশ্রাফুল হক অারমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী সরকারী কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান মোঃ হুমায়ুন কবীর,ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান বাবুল চন্দ্র শীল,জেলা কালচারাল অফিসার জান্নাত আরা যুথি,আবৃত্তি একাডেমী'র উপদেষ্টা সদস্য ডাঃ বনানী মন্ডল,আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতি মন্ডলীর সদস্য সমরজিৎ দাশ টুটুল,জেলা শিল্পকলা একাডেমী'র নির্বাহী সদস্য শান্তি রঞ্জন চৌধুরী,বাংলাদেশ টেলিভিশনের উপস্থাপক জিন্নাহ চৌধুরী,পায়রা শিশু কিশোর সংগঠনের সমন্বয়কারী জাহিদ হোসেন বাবলু,জেলা নজরুল একাডেমী'র সভাপতি ফখরুদ্দিন আলী আহমেদ তিতু,কিশোর থিয়েটার'র সমন্বয়কারী বাপ্পি পোদ্দার,সম্মিলিত সাংস্কৃতিক জোটের কোষাধ্যক্ষ উত্তম দেব নাথ,ফেনী শিশু একাডেমী'র আবৃত্তি বিভাগের প্রশিক্ষক পৃথ্বীরাজ চক্রবর্তী,শিল্পতীর্থ সাহিত্য পত্রিকার সম্পাদক হুমায়ুন ...

শহীদ জিয়াকে পরাজিত করার ষড়যন্ত্র চলছে : বেঙ্গল

ছবি
নিজস্ব প্রতিবেদক:  একজন মানুষ হিসেবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জন্ম গ্রহন করলেন আবার মারাও গেলেন। জন্ম-মৃত্যুর এই স্বল্প সময়ের মাঝে নিজের সাহসীকতা আর প্রজ্ঞা দিয়ে বাংলাদেশের জনগনের কাছে অমর হয়ে রইলেন মন্তব্য করে বীরমুক্তিযোদ্ধা ও জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা সংসদসের সভাপতি ঈসমাইল হোসেন বেঙ্গল বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমাদের মাঝে অমর হয়ে রইলেন বহুদলীয় গণতন্ত্রের মহানায়ক হিসাবে। বুধবার নয়াপল্টনস্থ যাদু মিয়া মিলনায়তনে ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৩৭তম শাহাদাতবার্ষিকী’ উপলক্ষে জিয়া সেনা কেন্দ্রীয় কমিটি আয়োজিত স্মরণ সভা, দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখছিলেন। ঈসমাইল হোসেন বেঙ্গল বলেন, ১৯৮১ সালের ৩০মে জিয়াউর রহমানকে হত্যা করা হয়েছিল কিন্তু, তিনি পরাজিত হননি। আজ বাংলাদেশে শহীদ জিয়াকে পরাজিত করার ষড়যন্ত্র চলছে। শাসকগোষ্টি যখন মহান মুক্তিযুদ্ধের চেতনা গণতন্ত্র হত্যা করে আবারো একদলীয় শাসন প্রতিষ্ঠার ষড়যন্ত্র করছে তখন শহীদ প্রেডিডেন্ট জিয়াউর রহমানের প্রয়োজনীয়তা জাতি মর্মে মর্মে উবলব্ধি করছে। গোলাম মোস্তফা ভুইয়া বল...

ভারতকে যা দিয়েছি আজীবন মনে রাখবে: শেখ হাসিনা

ছবি
 নিজস্ব প্রতিবেদক:  ভারতের কাছে কোনো প্রতিদান চান না জানিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমার নেয়ার অভ্যাস কম, দেয়ার অভ্যাস। ভারতকে যা দিয়েছি আজীবন মনে রাখবে। ভারত সফর শেষে বুধবার গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। মোদির কাছে ‘প্রতিদান’ চান হাসিনা- পশ্চিমবঙ্গের আনন্দবাজার পত্রিকার এমন প্রতিবেদনের প্রতি দৃষ্টি আকর্ষণ করলে শেখ হাসিনা বলেন, আমি কোনো প্রতিদান চাই না। আমার চাওয়ার অভ্যাস কম, দেয়ার অভ্যাস। এসময় তিনি বলেন, আমি ভারতকে যা দিয়েছি তা আজীবন মনে রাখবে। অস্ত্র চোরাচালান ও সন্ত্রাস বন্ধসহ এখানে একটি শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টি করেছি। তিস্তার পানি বণ্টন সংক্রান্ত এক প্রশ্নে প্রধানমন্ত্রী বলেন, ঘুরে ফিরে একই প্রশ্ন। আমি সেখানে বলেছি- প্রতিবেশি দেশের সঙ্গে অনেক সমস্যা থাকতে পারে। সেই সমস্যার কথা তুলে তিক্ততা তৈরির পক্ষে আমি নই। এসময় তিনি বলেন, আমি যদি বলি- আপনি তিস্তা ব্যারেজ করলেন কেন? এটা করার সময় চিন্তা করলেন না- আমরা ভাটিতে, সমস্যা হবে। এখন পানি পানি বলে চিল্লাচ্ছেন কেন? আমরা কথা বলেছি, তারা বলেছে, সমাধান করবে...

ফিতরা সর্বনিম্ন ৭০, সর্বোচ্চ ২৩১০ টাকা নির্ধারণ

ছবি
বিশেষ প্রতিনিধি:  ঈদুল ফিতরে ফিতরার হার জনপ্রতি সর্বোচ্চ ২ হাজার ৩১০ টাকা এবং সর্বনিম্ন ৭০ টাকা নির্ধারণ করা হয়েছে। সকালে জাতীয় মসজিদ বায়তুল মুকাররমে ইসলামিক ফাউন্ডেশন সভাকক্ষে জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির সভাপতি ও বায়তুল মুকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান। ইসলামী শরীয়াহ মতে আটা, খেজুর, কিসমিস, পনির ও যব পণ্যগুলোর যে কোন একটির মাধ্যমে ফিতরা দেয়া যায়। অথবা নির্দিষ্ট পরিমানের বিপরীতে মূল্য দিত হয়।  দেশের সব বিভাগ থেকে সংগৃহীত আটা, যব, খেজুর, কিসমিস ও পনিরের সর্বোচ্চ বাজার মূল্যের ভিত্তিতে ফিতরা নির্ধারণ করা হয়েছে।

অস্ট্রেলিয়া আওয়ামীলীগ সিডনি শাখার ইফতার অনুষ্ঠিত

ছবি
আবুল কালাম আজাদ, অস্ট্রেলিয়া প্রতিনিধি:  পবিত্র মাহে রমজান উপলক্ষে অস্ট্রেলিয়ার সিডনিতে বাংলাদেশ আওয়ামীলীগ সিডনি শাখার উদ্যোগে এক ইফতার পার্টি অনুষ্ঠিত হয়েছে। গত ২৭ মে (রবিবার) সিডনির ওয়্যালি পার্কের গ্রামীণ চটপটি রেস্টুরেন্টে দোয়া ও ইফতারের আয়োজন করা হয়। উক্ত ইফতার পার্টির শুরুতে আওয়ামীলীগের সভাপতি আইনজীবী সিরাজুল হক সবাইকে স্বাগত জানান। এরপর ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন। ফুহাদ শিহাব সঞ্চালনা করেন ইফতার পার্টি। এছাড়া ইফতার পর্টিতে বক্তব্য রাখেন অস্ট্রেলিয়া যুবলীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক লাভলী আলম, বঙ্গবন্ধু পরিষদ অস্ট্রেলিয়ার সভাপতি ড. রতন কুন্ডু, আওয়ামীলীগ ক্যানবেরা শাখার সাধারণ সম্পাদক রিপন খন্দকার, সভাপতি গাউসুল আলম শাহজাদা প্রমুখ। মাগরিব নামাজের শেষে সংগঠনের সভাপতি গাউসুল আলম শাহজাদার সভাপতিত্বে দলীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সবশেষে সবাইকে নৈশভোজে আপ্যায়ন করে সমাপ্ত ঘোষণা করা হয়। ইফতার মাহফিলে বিশ্বের সকল মানুষের শান্তি কামনা করে মোনাজাত করেন হাবিব হাসান।

নরসিংদীতে আর্জেন্টিনার পতাকা উড়াতে গিয়ে যুবকের মৃত্যু

ছবি
মো:মনিরুজ্জামান(ইমন): আজ সকাল ১১টায় নরসিংদী সদর উপজেলার দ:শিলমান্দী গ্রামের ঈদগাহ সংলগ্ন ওহাব মিয়ার পুত্র মো:ফয়সাল মিয়া (২২) বিশ্বকাপ ফুটবল খেলাকে সামনে রেখে প্রিয় দল আর্জেন্টিনার পতাকা উড়াতে বাড়ীর সামনে আমগাছে উঠে।      পরিত্যাক্ত এস এস পাইপের মাথায় দলীয় পতাকা লাগিয়ে আমগাছের মগ ডালে উঠলে, গাছের উপর দিয়ে যাওয়া ৪৪০ভোল্ট বৈদ্যুতিক তারের সাথে লোহার পাইপের সংযোগে বিদ্যুৎ পিষ্ট হয়ে ঘটনা স্থলে সে মারা যায়। সাথে সাথে নরসিংদী -১পল্লীবিদ্যুৎ সমিতির লোকজন ঘটনাস্থলে পৌছে তাৎক্ষণিক এলাকায় বিদ্যুৎ বন্ধ করে দেন।

অস্ট্রেলিয়ার সিডনিতে লেবার পার্টি’র ইফতার অনুষ্ঠিত

ছবি
আবুল কালাম আজাদ, অস্ট্রেলিয়া প্রতিনিধি: পবিত্র রমজান উপলক্ষে সিডনির ল্যাকান্বা কমিউনিটির রোজাদারদের সম্মানে ইফতার পার্টির আয়োজন করেছে লেবার পার্টি। গত ২৮শে মে ল্যাকান্বার সিনিয়র সিটিজেন ক্লাবে এই ইফতার পার্টির আয়োজন করা হয়। ইফতার পার্টিতে প্রধান অতিথি ছিলেন ক্যান্টারবারী ও ব্যাংকসটাউন সিটি কাউন্সিলের মেয়র কার্ল আসফর। দলের অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন ল্যাকান্বা শাখার লেবার পার্টি’র প্রেসিডেন্ট ডা: আব্দুল ওহাব, সহ-সাধারণ সম্পাদক আজাদ আবুল কালাম, কোষাধক্ষ্য ফয়সাল দেওয়ান, রাশেদুল হক, নাফিজ আহমেদ খন্দকার, পারভেজ খন্দকার, শিবলু গাজীসহ আরো অনেকে। সবশেষে ডিনারের মাধ্যমে সমাপ্তি ঘোষণা করা হয়।

আজ অভিনেত্রী রোমানা স্বর্ণার জন্মদিন

ছবি
নিজস্ব প্রতিবেদক: আজ ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী রোমানা স্বর্ণার জন্মদিন। তিনি আজকের এই দিনে ফরিদপুর জেলায় জন্মগ্রহণ করেন। রোমানা স্বর্ণার দাদার বাড়ি ঢাকা জেলাতে হলেও তার জন্ম হয়েছে ফরিদপুরে তার নানুর বাড়িতে। তার অভিনয় করার ইচ্ছা ছিল ছোটবেলা থেকেই। মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করলেও চলচ্চিত্র, নাটক ও বিজ্ঞাপনেই বেশ পরিচিতি তার। অভিনয় দিয়ে রোমানা স্বর্ণা মন জয় করে নিয়েছেন দর্শকের। সমসাময়িক শিল্পীদের তুলনায় রোমানা স্বর্ণা জনপ্রিয়তাও একটু বেশি। চলচ্চিত্র, একাধিক খন্ড নাটক, টেলিফিল্মে কাজ করেছেন তিনি। এই অভিনেত্রীর জন্মদিনে আমাদের বাংলাদেশ পরিবারের পক্ষ থেকে জানাই জন্মদিনের শুভেচ্ছা ও শুভ কামনা। জন্মদিনের স্মৃতিচারণ করে অভিনেত্রী রোমানা স্বর্ণা বলেন, 'জন্মদিন উপলক্ষে তেমন কোনো আয়োজন না করলেও পরিবার ও বন্ধুদের সঙ্গে আনন্দ করব। তবে এবারের জন্মদিনটা বেশ আনন্দের হবে মনে হচ্ছে। মহান আল্লাহতালা ভালোবাসা ও দর্শকদের দোয়া নিয়ে ভবিষ্যৎ সামনের দিকে এগিয়ে যেতে চাই। প্রতিবছর আমার বন্ধুরা জন্মদিনের সারপ্রাইজ পার্টি আয়োজন করে। আমি তাদের ভালোবাসা দেখে মুগ্ধ হয়ে যায়।' আপ...

নরসিংদীর শিবপুরে পুলিশের সোর্স কে কুপিয়ে হত্যা

ছবি
আসলাম ভুইয়া, শিবপুর প্রততিনিধি:  নরসিংদীর শিবপুর থানা পুলিশের সোর্স হিসেবে পরিচয়দানকারী মকবুল হোসেনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার রাত প্রায় ৯টায় শিবপুর বণ্যার বাজারে এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন বাজারের ব্যবসায়ীরা।ব্যবসায়ীরা আরো জানান, রাতে তারাবি নামাজের সময় ও আইপিএল খেলা চলাকালীন যখন মানুষ নিশ্চুপ হয়ে যায়, ঠিক সেই মুহুর্তে ৮/১০ জনের একটি মুখোশধারী চক্র মকবুলের দোকানে এসে মকবুলকে কুপিয়ে দেহ থেকে মাথা বিচ্ছিন্ন করে ফেলে এবং একটি হাতও কেটে ফেলে। এসময় আশপাশের লোকজন দৌড়ে আসলে দুর্বৃত্তরা ককটেল ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করে পালিয়ে যায়।ঘটনার বিবরণে জানা যায়, শিবপুর উপজেলার তাতারকান্দি গ্রামের আব্দুল মতলিব মিয়ার ছেলে মকবুল হোসেন পুলিশের সোর্স পরিচয় দিয়ে এলাকায় চলাফেরা করতো। পাশাপাশি বণ্যার বাজারে একটি ফ্লেক্সি ও বিকাশের দোকান পরিচালনা করতো। এই ব্যবসার অন্তরালে পুলিশের সোর্সই ছিল তাঁর প্রধান কাজ।এই কথাগুলো জানান বণ্যার বাজারের বিভিন্ন ব্যবসায়ী ও এলাকাবাসী। আর পুলিশের সোর্স হিসেবে বিভিন্ন ব্যক্তিকে পুলিশের হাতে ধরিয়ে দিত এলাকার যুবকদের। আর এতে পুলিশকে মোটা অংকের বিনিময়ে রক্ষা পে...

বিশ্বকাপ ফুটবল:-বাংলাদেশের সমর্থকগোষ্ঠী যেন পুরো দুই শিবিরে বিভক্ত

ছবি
বাংলাদেশ কখনও বিশ্বকাপ ফুটবলে অংশ না নিলেও বিশ্বের সর্বাধিক জনপ্রিয় খেলার সর্বোচ্চ আসর নিয়ে এখানে মাতামাতি এবং উন্মাদনার কোন কমতি নেই। বরং যেকোন ফুটবল খেলুড়ে দেশের চেয়ে বেশি ছাড়া কম হবে না। ফুটবল বিশ্বকাপের আগমনী ঘণ্টা বাজলেই সারাদেশ ছেয়ে যায় বিভিন্ন দেশের জাতীয় পতাকায়। দেয়ালে দেয়ালে শোভা পায় প্রিয় দল ও খেলোয়াড়ের নাম। প্রিয় দলের খেলা থাকলে শহরের গলিতে গলিতে তা বড় পর্দায় দেখানোর ব্যবস্থা হয়। পছন্দের দলের সফলতায় মিষ্টি বিতরণের খবরও মেলে হামেশাই। সামাজিক যোগাযোগ মাধ্যম বিশেষ করে ফেসবুকে এ যুগে সেই উন্মাদনা পেয়েছে নতুন মাত্রা। মাঠে যখন খেলোয়াড়েরা খেলে, সমর্থকেরা খেলে সামাজিক মাধ্যমে। নিজের প্রোফাইলে, কভার ফটোতে শোভা পায় প্রিয় দল বা খেলোয়াড়ের ছবি। খেলা চলাকালে তার আপডেট দিয়ে চলে স্ট্যাটাস। পছন্দের দলের জয়ে উচ্ছ্বাস আর স্তুতিতে ভরে যায় সমর্থকদের ওয়াল, পরাজয়ে হতাশাও প্রকাশ করেন তারা। চলে প্রতিপক্ষ দলের সমর্থকদের পাল্টাপাল্টি খোঁচাখুচি ও খুনসুটিও। বাংলাদেশের সমর্থকদের মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয় লাতিন আমেরিকান দলগুলো। আরও নির্দিষ্ট করে আর্জেন্টিনা এবং ব্রাজিলের সমর্থকই ...

কবি শাহীন চৌধুরী ডলির কবিতা প্রতিশ্রুতি

ছবি
প্রতিশ্রুতি -শাহীন চৌধুরী ডলি হেরে যাওয়া মানে হেরে যাওয়া নয় হেরে গিয়েও জিতে যাওয়া হয় যা হয় তা ভালোর জন্য হয় আগে বুঝিনি যতোটা বুঝি এখন। তুমি আমার জীবনের আশির্বাদ সংসারে জ্বলজ্বল করা ধ্রুবতারা অঝোরে ঝরা আনন্দপ্রপাত। জীবনের সুন্দর দেখা হতোনা পূর্ণ নয়ন মেলে,তোমায় না পেলে সব কথা বলা যায় নির্দ্বিধায় সাহস দাও শক্তি দাও অবলীলায়। বিশ্বাস অবিশ্বাস দ্বন্দ্ব ছাড়া জীবন চলে জানা হতো না । অন্যের চোখে দেখো না কিছু অন্যের কানে শোন না কিছু নিজ বিবেক জাগ্রত রাখো প্রতি পলে নিরন্তর সুখ বাঁধো। দেওয়া কোন প্রতিশ্রুতি ভুলো না নিজেকে বিলিয়ে শান্তি পায় ক'জনা ! যদি তুমি না থাকো জীবন হবে অন্ধকার চাঁদ ছড়াবে না আলো ভুবনে আমার মহাপ্রস্থানে একই সাথে যাবো করো তবে অঙ্গীকার।

কবি শাহীন চৌধুরী ডলির কবিতা নিজেকে শব মনে হয়

ছবি
নিজেকে শব মনে হয় - শাহীন চৌধুরী ডলি এই জীবন কিচ্ছু না ঠুনকো জীবন চতুর্দিকে মৃত্যুর মিছিল, আমাকে আবিষ্ট করে কিছু অতি জাগতিক বোধ নিজেকে সফেদ কাফনে মোড়ানো শব মনে হয়। ইহজনমে ভোগমগ্ন আমি অগস্ত্যযাত্রায় পুণ্য কিছু আছে কি ঝোলায় যৎকিঞ্চিত হলেও থাকবে গণনায়। মুনকার নাকির পেশ করবে যোগ বিয়োগে কৃতকর্ম ফলাফল, অদৃষ্টে কি আছে বেহেস্তি সুখ না দোযখ দুর্ভোগ? কেয়ামত দিন হাশর ময়দান পারবো কি পেরোতে পুলসিরাত? বড্ড ভয় চিত্ত সংশয় আমি শব,ক্ষমো রব ।

বর্ষার কদম,, কবি নাজিফা সুলতানা তানহা

ছবি
কবিতা: মেঘের উপর মেঘ জমেছে      এই বুঝি বর্ষা এলো। রংধুন উঠেছে আকাশে    গাছে গাছে ফুটছে।।    কদম ফুল এই বুঝি বর্ষা এলো   চুল এলিয়ে তাকিয়ে আছে  জানালার পাশে কোন এক     রমনী নারী,তার ছোখে পরে আছে কাজল রাঙা রং বষার বিকেলটা সাজ সেজেছে       নানা রঙের রং দিয়ে।। সন্ধ্যার না হতে না        ঘরে ঘরে পিদম জলে কোন এক বধু আলতায়   পায়ে,হাতে চুড়ি পরে গো  সন্ধ্যার বাতাসে ভেসে আসে। কদম ফুলের সুবাস যা লেখকের    মন ভরিয়ে তুলে, দূর থেকে শুনায় যায়   আজানের প্রতিধনি আর  পাখির কলতান।। এই বুঝি এলো বর্ষা। 

স্ত্রী'র মা ও ক্যাডার ভাই কর্তৃক স্বামী রুবেল বারবার নির্যাতিত

ছবি
শহর প্রতিনিধিঃ ফেনী শহরের শান্তি কোঃ রোডের অস্থায়ী ভাড়াটিয়া বাসিন্দা মোঃ রুবেল'র স্ত্রীর মা ও ভাই কর্তৃক বারবার নির্যাতনের স্বীকার হচ্ছেন। ২০১২ সালের ২৪ শে জানুয়ারী সাময়মা আক্তার শিরিন পিতা দেলোয়ার হোসেন এর সংগ্যে মোঃ রুবেল পিতা আলমগীর হোসেন এর সাথে ২ লক্ষ টাকা দেন মহরে বিয়ে হয়। বিয়ের ১ বছর পর তাদের কন্যা সন্তান জাফরিন মেহেনুর রায়হা জন্মলাভ করে। রুবেল জানান  তার কন্যা সন্তান জন্মের পর দাম্পত্য জীবনে সুখে সাচ্চন্দ্যে অতিবাহিত হওয়া অবস্থায় বিগত ১ বৎসর যাবৎ জুয়েল ও তার পিতা দেলোয়ার হোসেন আমার অবর্তমানে আমার স্ত্রীর নিকট গোপনে আসিয়া ও মোবাইল ফোনে কথা বলিয়া কাবিনের বিষয় নিয়া আমার স্ত্রীকে বিভিন্ন ভুল বুঝাইত। যার ফলে আমার স্ত্রী সর্বদা দুশ্চিন্তার মধ্যে দিন কাটাইত। আমি কর্ম শেষে ঘরে আসা মাত্রই আমার স্ত্রী আমার সহিত বিভিন্ন অজুহাত দেখাইয়া নানারকম দুর্ব্যহার শুরু করিত। আমি এর কারন জানিতে চাওয়া মাত্রই আমার স্ত্রী রাগান্বিত হইয়া তৎ পিত্রালয়ে চলিয়া যাইত। উক্ত বিষয় নিয়া কথা কাটাকাটির একপর্যায়ে আমার স্ত্রী গত ১২ জানুয়ারী ১৮ইং রাত অনুমান ১২.৩০ ঘটিকার সময় টয়লেটে ব্যবহৃত হারপিক সেবন করে। আমি ত...

বিশ্ব শান্তির জন্য ইসরাইল বিরাট হুমকি : মোস্তফা জামাল হায়দার

ছবি
নিজস্ব প্রতিবেদক:  বিশ্ব শান্তির জন্য ইহুদিবাদী ইসরাইল বিরাট হুমকি বলে মন্তব্য করেছেন সাবেক মন্ত্রী ও জাতীয় পার্টি মহাসচিব মোস্তফা জামাল হায়দার। তিনি বলেন, যে ইসরাইল বিশ্ব শান্তি ও স্থিতিশীলতার জন্য এতবড় হুমকি সে ইসরাইলের পক্ষে যখন মুসলিম নামধারী রাষ্ট্রপ্রধানরা বৈঠক করেন তখনই বুঝা যায় ফিলিস্থিনের জনগনের জন্য আরো কত দু:খ ও কষ্ট অপক্ষো করছে। শুক্রবার রাজধানীর ফটোর্জালিস্ট এসোসিয়েশন মিলনায়তনে নাজিরপুর ফাউন্ডেশন আয়োজিত "রামজানের তাৎপর্য ও শিক্ষা"-শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, বিশ্ব মুলিম আজ কোরআন ও রমাজানের শিক্ষা থেকে দূরে সরে যাওয়ার কারণেই দুর্গতি চলছে। ইসরাইল ভয়াবহভাবে মানবাধিকার ও আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে। এরপরও কেন বিশ্ব মোড়লরা ইসরাইলকে সমর্থন করে তা আমাদের বুঝতে হবে। সংগঠনের সভাপতি এডভোকেট আবু সাঈদ মোল্লার সভাপতিত্বে প্রধান অালোচক হিসাবে বক্তব্য রাখেন বিশিষ্ট আলেম মাওলানা মুফতী অহিদুর রহমান, আলোচনায় অংশগ্রহন করেন বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া, এনডিপি ভারপ্রাপ্ত মহাসচিব মো. মঞ্জুর হোসেন ...

টেক্সাসে রোবোটিক্স প্রতিযোগিতায় ৩ অস্ট্রেলিয়ান বাংলাদেশী

ছবি
আবুল কালাম আজাদ (খোকন), সিডনি প্রতিনিধি: রোবটিক্স হলো প্রযুক্তির একটি শাখা যেটি রোবট সমূহের ডিজাইন, নির্মাণ, কার্যক্রম ও প্রয়োগ নিয়ে কাজ করে। রোবট হচ্ছে একটি স্বয়ংক্রিয় ব্যবস্থা যা মানুষ যেভাবে কাজ করতে পারে সেভাবে কাজ করে অথবা এর কাজ দেখে মনে হয় এর বুদ্ধিমত্তা আছে। সর্বপ্রথম ডিজিটাল ও প্রোগ্রামেবল রোবট আবিষ্কার করেন জর্জ ডেবল, এজন্য তাকে রোবটিক্সের জনক বলা হয়। সম্প্রতি আমেরিকার টেক্সাসের হিউস্টনে “রোবটিক্স ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশীপে” অংশগ্রহণ করেছেন তিন বাংলাদেশী অস্ট্রেলিয়ান নাবিলা আফ্রিদা স্রোতোস্বিনী, অনুসূয়া রায় এবং নাশরাহ সামরিন আলম। আন্তর্জাতিক চ্যাম্পিয়নশীপের চূড়ান্ত প্রতিযোগিতায় মোট ৭২টি দেশ অংশগ্রহণ করে। অস্ট্রেলিয়া ছাড়াও বাংলাদেশ, পাকিস্তান, ভারত ও মালয়েশীয়ার দল অংশ নেয়। আর অস্ট্রেলিয়া থেকে মোট ছয়টি দল অংশ নেয় এবং নিউ সাউথ ওয়েলস থেকেই অংশ নেয় দু’টি দল। এই প্রতিযোগিতায় সিডনির ব্লাকটাউন গার্লস হাইস্কুলের দলটিতে ছিল ২১ জন প্রতিযোগী, যাদের সকলেই মেয়ে। অস্ট্রেলিয়ার প্রতিনিধিত্বকারী দলটিতে অংশগ্রহণকারী নাবিলা স্রোতস্বিনী, আনসূয়া রায় ও নাশরাহ আলম এই তিন গৌরবোজ্জ...

নরসিংদীতে চেয়ারম্যানের গভীর প্রেমে চেয়ারম্যান

ছবি
নরসিংদী প্রতিনিধি: নরসিংদী রায়পুরা উপজেলায় প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েছে ২ ইউনিয়নের চেয়ারম্যান। সম্প্রীতি তাদের এই ঘটনা চারদিকে ফেসবুকসহ ছড়িয়ে পড়েছে বিভিন্ন সাইটে।  ৭২ টি ইউনিয়ন নিয়ে গঠিত এই নরসিংদী জেলা। একমাত্র নারী চেয়ারম্যান হিসাবে নির্বাচিত হয়েছিলেন নাছিমা বেগম। নাছিমা বেগমের স্বামীর মৃত্যুর পর অনেক আশা নিয়ে মরজাল ইউনিয়নবাসী তাকে ভোট দিয়ে জয়ী করেছিলেন। কিন্তু ক্ষমতায় আসতে না আসতেই একই উপজেলার রাধানগর ইউনিয়নের ৬৫ বছর বয়স্ক সাদেক চেয়ারম্যানের সাথে গভীর প্রেমের সম্পর্ক তৈরী হয়। এদিকে মরজাল ইউনিয়নের কতিপয় ব্যাক্তি নাম প্রকাশ না করার শর্তে বলেন, সাদেক চেয়ারম্যান ও নাছিমার কু-কীর্তির কারণে এলাকায় আনাচে-কানাচে সমালোচনার ঝড় উঠেছে। সাদেক চেয়ারম্যান প্রতাবশালী হওয়ায় কোনো ব্যাক্তিই তার বিরুদ্ধে রুখে দাঁড়াবার সাহস পাচ্ছে না।  এদিকে ২টি ইউনিয়নের সাধারণ মানুষ প্রায়ই বিভিন্ন ভাবে এই চেয়ারম্যানদের কাছে হেয়-প্রতিপন্ন হচ্ছে। তাদের অভিযোগ, চেয়ারম্যান পদে নির্বাচিত হওয়ার পরে তারা জনগনের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তার কিছুই করছে না।  তাই জনগণ রীতিমত তাদের প্রতি অসন্তোষ প্রক...

১৬ মে ঐতিহাসিক ফারাক্কা লংমার্চ দিবস

ছবি
নিজস্ব প্রতিবেদক: ১৬ মে ঐতিহাসিক ফারাক্কা দিবস। আজ থেকে ৪২ বছর আগের এই দিনে স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর নেতৃত্বে ‘মরণ ফাঁদ ফারাক্কা বাঁধ’ অভিমুখে হাজার হাজার মানুষের লংমার্চ হয়। ভারতের পানি আগ্রাসনের প্রতিবাদে এই দিন বাংলার সর্বস্তরের মানুষের বজ্রকন্ঠ ভারতের কংগ্রেসী শাসকমহলেও কাঁপন ধরিয়ে দেয়। যার রেশ উপমহাদেশ ছাড়িয়ে আন্তর্জাতিক অঙ্গনেও পৌঁছে যায়। সেদিন সেই ফারাক্কা লংমার্চের সাংগঠনিক কমিটির দায়িত্ব পালন করেছিলন মওলানা ভাসানীর আমৃতু্য সহচর, ন্যাপ'র তৎকালীন সাধারণ সম্পাদক জাতীয় নেতা মশিউর রহমান যাদু মিয়া। ১৯৭৬ সালের এই দিনে আয়োজিত লং মার্চের মূল লক্ষ্য ছিল ফারাক্কা বাঁধ। কিন্তু পদ্মাসহ সব অভিন্ন নদীর পানি বণ্টন নিয়ে সমস্যা আজো অমীমাংসিত থেকে গেছে। ফারাক্কা নিয়ে সম্পাদিত চুক্তিতে শুভঙ্করের ফাঁকি সুস্পষ্ট হলেও এনিয়ে কোন আলোচনা হয় না। তিস্তা নিয়ে চুক্তির নামে দীর্ঘমেয়াদী লুকোচুরি খেলা চলছে। আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ভারত তার একতরফা নীতির আওতায় গঙ্গা তথা পদ্মায় যে অবৈধ বাঁধ নির্মাণ করে সেই বাঁধ বাংলাদেশের কোটি কোটি মানুষের জন্য আ...

সিঙ্গাপুরে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

ছবি
মনির আহমদ, সিঙ্গাপুর প্রতিনিধি: সিঙ্গাপুরের বিডোক এলাকায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত হয়েছেন। নিহতের নাম জহিরুল ইসলাম মোল্লা (৪৫)। দেশের বাড়ি টাঙ্গাইলের বাসাইল থানার বাঈখোলা গ্রামে। রোববার সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। জহিরুল ইসলামের সহকর্মী রবিন ও সুবাহান জানান, ফজর নামাজ শেষে জহিরুল ইসলাম কাকিবুকিত থেকে টেম্পানিসে সাইকেল চালিয়ে কাজের উদ্দেশে যাচ্ছিলেন। মধ্যপথে বিডোক মসজিদের চৌরাস্তায় শ্রমিক বহনকারী ট্রাকের সঙ্গে দুর্ঘটনা ঘটে। পরে অ্যাম্বুলেন্সে চাঙ্গী জেনারেল হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। হাসপাতালে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। বুধবার বিকেলে মরদেহ বাংলাদেশে পৌঁছানোর কথা রয়েছে। সেখানে জানাজা শেষে মরদেহ দাফন করা হবে বলে নিশ্চিত করেছেন নিহতের ছোট ভাই। জহিরুল ইসলাম মোল্লা নির্মাণ শ্রমিক হিসেবে সিঙ্গাপুরের জিনসিয়া কনস্ট্রাকশন কোম্পানিতে প্রায় ১৮ বছর ধরে কর্মরত ছিলেন। জহিরুল মোল্লার ৬ বছরের এক ছেলে সন্তান, স্ত্রী ও মা আছে।

‘বাংলা দর্পণ’ সম্মাননা পেলেন ১০ বিশিষ্ট নাগরিক

ছবি
নিজস্ব প্রতিবেদকঃ  জাতীয় পর্যায়ে বিভিন্নক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে ১০ বিশিষ্ট নাগরিককে সম্মাননা দিয়েছে শিল্প-সংস্কৃতি বিষয়ক গণমাধ্যম ‘বাংলা দর্পণ’। গণমাধ্যমটি তার নয় বছরের পথচলায় এবং বিজয়ের ৪৭ বছর পূর্তি উপলক্ষে ‘গৌরব ৭১’ শীর্ষক আলোচনা সভা ও গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করেছে। আজ শনিবার (০৫ মে) বেলা ১১টায় বাংলা একাডেমি আব্দুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে শুরু হয়েছে এই সম্মাননা অনুষ্ঠান। অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূইয়া এনডিসি। বাংলা দর্পণের সম্পাদক অলি মাহমুদ এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন। সম্মাননা পাওয়া বিশেষ ব্যক্তিরা হলেন- শিল্পকলায় অধ্যাপক মর্তুজা বশীর, সাহিত্যে অধ্যাপক ড. সফিউদ্দিন আহমদ, মুক্তিযুদ্ধে অধ্যক্ষ আব্দুল আহাদ চৌধুরী, সমাজসেবায় স্বর্গীয় রঞ্জিত কুমার সাহা (মরণোত্তর), শিক্ষা বিকাশে আব্দুল কাদির মোল্লা, সংগীতে অধ্যাপক ড...

নরসিংদীর মাধবদীতে বজ্রপাতে এক দিনমজুর নিহত

ছবি
নিজস্ব প্রতিবেদক: নরসিংদীর মাধবদীতে বজ্রপাতে মাহবুবুর রহমান (৩২) নামে এক দিনমজুর নিহত হয়েছেন। শুক্রবার দুপুর পৌনে ১টার দিকে মাধবদী থানার কাঁঠালিয়া ইউনিয়নের মৈষাদী গ্রামে এ বজ্রপাতের ঘটনা ঘটে। নিহত মাহবুবুর সুনামগঞ্জের ধর্মপাশা এলাকার মৃত আব্দুল বারেকের ছেলে। মাধবদী থানার উপ-পরিদর্শক উত্তম দাস এই তথ্য নিশ্চিত করেছেন।স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ আলী জানান, নিহত দিনমজুর মাহবুব প্রতি বছরই এ অঞ্চলে ধান কাটতে আসেন। আজ মাঠে আমার জমির ধান কাটার সময় বজ্রপাতের ঘটনায় ঘটনাস্থলেই মারা যান। পরে স্থানীয়দের সহায়তায় আমরা তার লাশ গ্রামের বাড়িতে পাঠিয়েছি।

নরসিংদীতে ২০ কেজি গাজা সহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার

ছবি
নিজস্ব প্রতিবেদক: নরসিংদীতে ২০ কেজি গাজা সহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে নরসিংদী শহরের পুরাতন লঞ্চঘাট থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। জব্দকৃত গাঁজার মূল্য আনুমানিক ২ লাখ টাকা। গ্রেপ্তারকৃতরা হলো ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানার ধজ নগর এলাকার বাবুল মিয়ার ছেলে সালমান (২৩), ও মোহাম্মমদ আলী মেয়ে সেফালী বেগম (২২), লেশিহাড়া এলাকার খোরশেদ আলম এর স্ত্রী লাকী (৩০)। পুলিশ জানায়, আজ শুক্রবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সৈয়দুজ্জামান এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে নরসিংদী শহরের পুরাতন লঞ্চঘাট এলাকায় অভিযান চালায়। সেসময় ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর থেকে নরসিংদীতে আসা একটি লঞ্চে অভিযান চালিয়ে ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের সাথে থাকা ২০ কেজি গাজা জব্দ করে পুলিশ। জব্দকৃত গাঁজার মূল্য আনুমানিক ২ লাখ টাকা। গ্রেফতারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তাহারা দীর্ঘদিন যাবত বি-বাড়ীয়া জেলার বিভিন্ন থানা ও এলাকা হইতে নদী পথে গাঁজা বিক্রির উদ্দেশে নরসিংদী শহরে সরবারহ করে। অভিযানে সাথে ...

বাংলা দর্পণ সম্মাননা পাচ্ছেন ১০ বিশিষ্ট নাগরিক

ছবি
 নিজস্ব প্রতিবেদক  : ১০ বিশিষ্ট নাগরিককে জাতীয় পর্যায়ে বিভিন্নক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে সম্মাননা দিচ্ছে শিল্প-সংস্কৃতি বিষয়ক গণমাধ্যম ‘বাংলা দর্পণ’। গণমাধ্যমটি তার নয় বছরের পথচলায় এবং বিজয়ের ৪৭ বছর পূর্তি উপলক্ষে ‘গৌরব ৭১’ শীর্ষক আলোচনা সভা ও গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করেছে। শনিবার (০৫ মে) বেলা ১১টায় বাংলা একাডেমি আব্দুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে অনুষ্ঠিত হবে এই সম্মাননা অনুষ্ঠান। অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পানিসম্পদ প্রতিমন্ত্রী লে. কর্নেল (অব.) নজরুল ইসলাম হিরু এমপি, তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম এমপি, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূইয়া এনডিসি। বাংলা দর্পণের সম্পাদক অলি মাহমুদ এই তথ্য জানান। যারা সম্মাননা পাচ্ছেন- শিল্পকলায় অধ্যাপক মর্তুজা বশীর, সাহিত্যে অধ্যাপক ড. সফিউদ্দিন আহমদ, মুক্তিযুদ্ধে অধ্যক্ষ আব্দুল আহাদ চৌধুরী, সমাজসেবায় স্বর্গীয় রঞ্জিত কুমার ...

ফেনীতে ইয়ুথ জার্নালিস্ট ফোরামে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালন

ছবি
মনসুর আহমদ,ফেনী প্রতিনিধি ঃ ফেনীতে আজ পালিত হয়েছে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস। এ উপলক্ষে ইয়ুথ জার্নালিস্ট ফোরাম বাংলাদেশ ফেনী জেলা শাখার উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা পূর্বে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। জেলা পরিষদের ড. সেলিম আল দীন মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা পরিষদের চেয়ারম্যান আজিজ আহম্মদ চৌধুরী। সংগঠনের ফেনী জেলা শাখার সভাপতি শাহজালাল ভূঞার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ মুহিববুল্লাহ ফরহাদের সঞ্চালনায় পবিত্র কোরআন তেলাওয়াত করেন সংগঠনের ধর্মীয় বিষয়ক সম্পাদক মনসুর আহমদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা নুরুল আফসার ভূঞা, ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি নুরুল করিম মজুমদার, আবু তাহের, বখতেয়ার ইসলাম মুননা, ফেনী প্রেসক্লাবের সভাপতি মুহাম্মদ আবু তাহের ভূঞা, ফেনী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শওকত মাহমুদ, দৈনিক স্টার লাইন পত্রিকার নির্বাহী সম্পাদক মাঈন উদ্দিন ও সাপ্তাহিক স্বদেশপত্র সম্পাদক এনএন জীবন। বক্তব্য রাখেন ওয়াইজেএফবি কেন্দ্রীয় কমিটির নেতা নাজমুল...

নরসিংদীর রায়পুরা উপজেলার বাঁশগাড়ী ইউপি চেয়ারম্যান সন্ত্রাসীদের গুলিতে নিহত

ছবি
নিজস্ব প্রতিবেদক :   নরসিংদীর রায়পুরা উপজেলার বাঁশগাড়ী ইউপি চেয়ারম্যান সিরাজুল হককে গুলি ও কুপিয়ে রক্তাক্ত জখম করে দুর্বৃত্তরা। পরে গুরুতর আহত অবস্থায় ঢকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মারাযায়। জানা যায়, আজ ৩ মে বৃহস্পতিবার দুপুরে উপজেলার সায়দাবাদ ফেরীঘাট থেকে ভাড়া মটরসাইকেল যোগে বাঁশগাড়ী যাচ্ছিলেনর চেয়ারম্যান সিরাজুল হক। পরে আড়াকান্দা এলাকায় রাস্তার পাশ থেকে গুরুত্বর রক্তাক্ত অবস্থায় চেয়ারম্যানকে উদ্ধার করে স্থানীয়রা, তাকে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে কর্তব্যরত চিকিৎসক চেয়ারম্যানের অবস্থা আশঙ্কাজনক দেখে দ্রুত ঢাকায় প্রেরণ করেন। পরে তিনি রাস্থায় মারাজান। রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ দেলোয়ার হোসেন জানান, দুর্বৃত্তরা চেয়ারম্যানকে গুলি ও কুপিয়ে জখম করে রাস্তার পাশে ফেলে রাখে। পথচারীরা তাকে উদ্ধার করে দ্রুত রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে কর্তব্যরত ডাক্তার তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করেন। পরে তিনি পথেই মারাযায়। এদিকে এ খবর পেয়ে উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শফিক...

ড্রাগন ফল চাষ করে ভাগ্যে পরিবর্তনের স্বপ্ন দেখছেন আলহাজ্ব আরিফ উল ইসলাম মৃধা

ছবি
নিজস্ব প্রতিবেদক: শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আরিফ উল ইসলাম মৃধার ড্রাগন ফলের বাগানে কিছু কিছু গাছে ফুল-ফল আসছে। উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আরিফ উল ইসলাম মৃধা ড্রাগন ফল চাষ করে ভাগ্যে পরিবর্তনের স্বপ্ন দেখছেন উপজেলার বেকার যুবসমাজের । এই ফলের চাষ করতে প্রথমদিকে খরচ একটু বেশি পড়লেও পরে তেমন খরচ পড়ে না। ড্রাগন গাছ একবার লাগালে ২৫ বছর পর্যন্ত ফল দেয় এবং রাসায়নিক সার কীটনাশক তেমন প্রয়োগ করতে হয় না। সাধারণত কেঁচো কমপোস্ট সার প্রয়োগ করলেই হয়। ড্রাগনের চারা দেশের সব হর্টিকালচারে পাওয়া যাচ্ছে। ড্রাগন ফল পাকলে খেতে সুস্বাধু হয়। প্রতি কেজি ড্রাগন ফল ৩০০ থেকে ৪০০ টাকায় বিক্রি হয়। অধিক পুষ্টিগুণ সম্পন্ন এ ফল চোখকে সুস্থ রাখে, শরীরের চর্বি কমায়, রক্তের কোলস্টেরল কমানোসহ উচ্চরক্তচাপ নিয়ন্ত্রণ ও ক্যান্সার প্রতিরোধে সহায়ক এবং রোগপ্রতিরোধক এ ড্রগনফল। ঢাকায় এ ফলের ব্যাপক চাহিদা রয়েছে।

নরসিংদীতে রোটারেক্ট জেলা প্রতিনিধি ২০১৮-১৯ রোঃ পিপি নাফিজুল আলম বাধন সংবর্ধিত

ছবি
জহিরুল ইসলাম: গতকাল বুধবার সন্ধ্যায় ভেলানগর গ্রান্ড রেস্টুরেন্টে রোটারেক্ট ক্লাব অব নরসিংদী মিডটাউনের  সভাপতি রো: আওলাদ হোসেনে  পরিচালনায় পবিত্র কুরআন তেলাওয়াত, জাতীয় সংগীত,রোটারেক্ট পারপাস এর মাধ্যমে অনুষ্ঠান আরম্ভ করেন ।উক্ত অনুষ্ঠানে নরসিংদীর সকল রোটারেক্ট ক্লাব যৌথ ভাবে রোটারেক্ট জেলা প্রতিনিধি ২০১৮-১৯ রোঃ পিপি নাফিজুল আলম বাধন কে ফুল দিয়ে বরণ ও ক্রেস প্রধান করে  সংবর্ধিত করেন। এই সময়  সম্মানিত রোটারিয়ানদের মাঝে উপস্থিত ছিলেন রোটারি ক্লাব অব নরসিংদী মিডটাউনের প্রেসিডেন্ট রোটারিয়ান জিয়াউর রহমান  এবং রোটারি ক্লাব অব মেঘনা নরসিংদীর প্রেসিডেন্ট রোটারিয়ান বেলায়েত হোসেন ।আরো উপস্থিত ছিলেন রোটারিয়ান পিপি মাসুদুর রহমান, রোটারিয়ান আইপিপি মাহবুবুর রহমান মনির এবং রোটারিয়ান আইপিপি কবির হোসেন । উক্ত  অনুষ্ঠানে  ডিআরআর ইলেক্ট রোটারেক্টর নাফিজুল আলমের   সাথে  আরো উপস্থিত ছিলেন রোটারেক্টর কাজী ফারুক আহমেদ, রোটারেক্টর আশিকুর রহমান রিয়াদ,রোটারেক্টর রকিবুল ইসলাম,রোটারেক্টর জুয়েল,রোটারেক্টর মহসিন ।নরসিংদীর ড্রিস্টিক অফিসিয়ালদের মধ্যে উপস্থিত ছিলেন রোটা...

দাড়িওয়ালা ছেলেদের প্রেমেই কেন মেয়েরা বেশি পড়ে?

ছবি
লাইফস্টাইল: ছেলেদের সৌন্দর্যের অনেক বিষয়ের মধ্যে দাড়ি একটি। দাড়ি ছেলেদের অতি মাত্রাই আকর্ষণীয় করে তোলে। পুরুষালী বৈশিষ্ট্যকে প্রকাশ করে এই দাড়ি। কাউকে ভালোবাসার জন্য খুব বড় কোনো কারণের প্রয়োজন হয় না সব সময়। একেক জনের হিসাব একেক রকমের। অনেক ছেলে যেমন মেয়েদের রূপেই হুট করে মজে যায়, তেমনটা মেয়েদের ক্ষেত্রেও ঘটতে পারে। আর মজার বিষয়, ছেলেদের দাড়ি এখানে গুরুত্বপূর্ণ একটি বিষয়। চকচকে কামানো নয়, বরং গালে ফুটে থাকা সুস্পষ্ট দাড়িওয়ালা কোনো ছেলের দিকেই টান অনুভব করে মেয়েরা। এমন ছেলেরা কেন মেয়েদের পছন্দের তালিকায় সবার ওপরে থাকে।আসুন জেনে নেই পুরুষের দাড়ি কেন নারীদের নজর কাড়ে। গবেষণায়: কিছু গবেষণায় দেখা গেছে যে, ছোটবেলা থেকে অনেক নারী তার বাবা বা দাদা-নানার দাড়ি দেখে অভ্যস্ত হয়। আর প্রিয়জনের মুখের সেই সৌন্দর্যটা তারা অন্য পুরুষের মাঝেও খুঁজে বেড়ায়। তাদের ধারণা দাড়ির কারণে যেমন বাবা-দাদাকে সুন্দর লাগে তেমনি দাড়ি অন্য পুরুষকে ব্যক্তিত্বসম্পন্ন ও আকর্ষণীয় করে। পুরুষালি বৈশিষ্ট্য: দাড়ির কারণে চেহারার ওপর আলাদা একটা রেখা দেখা যায়, যা পুরুষদের পুরুষালি বৈশিষ্ট্যকে প্রকাশ করে এটি ন...