পোস্টগুলি

মার্চ, ২০১৮ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

নরসিংদীতে গৃহকর্মীর রহস্যজনক মৃত্যু

ছবি
মাধবদী প্রতিবেদক: নরসিংদী শহরের মাধবদীতে সুরমা বেগম (১৭) নামে এক কিশোরী গৃহকর্মীর রহস্যজনক মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরের দিকে সাতগ্রাম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও মাধবদী বাজরের বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ জামালউদ্দীন আহাম্মেদ এর মাধবদীর দক্ষিন বিরামপুরের বাসায় ঘটনাটি ঘটে।রহস্যজনক কারণে ঘটনার দুই ঘণ্টা পর মাধবদী থানা পুলিশকে মেয়েটি আত্মহত্যা করেছে বলে খবর দেয়া হয়। পুলিশ রাত ৩ টার পর লাশ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠায়।পুলিশের তদন্ত কর্মকর্তার কাছে ঘটনার বিষয় জানতে চাইলে তিনি বলেন, ঘটনাটি দুপুর বেলা ঘটলেও আমরা খবর পাই বিকাল ৩ টার পরে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে গৃহকর্তা আলহাজ জামালউদ্দীনকে জিজ্ঞেস করলে তিনি জানান, মেয়েটি আমার বাসায় দীর্ঘ দিন যাবত কাজ করছে। মেয়েটি ফ্যানের সাথে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। তখন তিনি বিছানায় শুয়ে ছিলেন। দীর্ঘক্ষণ সুরমা বেগমকে দাঁড়ানো দেখে তিনি ডাকতে থাকেন। কোনো উত্তর না দেয়ায় তিনি বিছানা থেকে উঠে দেখেন যে, সুরমা বেগম ফ্যানের সাথে ঝুলে আছে।অপর দিকে পাশের বাড়ির লোকজনের মধ্যে জরিনা বেগম নামে একজন সংবাদ মাধ্যমকে বলেন যে, প্রায়ই সম...

কবি আরজুমুন এর কবিতা আয়না

ছবি
সাহিত্য: আয়না কবি আরজুমুন জানি আমি -ইচ্ছে করে ছুঁয়ে দিয়েছো-শিহরিত হয়নি রক্তক্ষরণ হয়েছে ফাল্গুনী হাওয়ায়-রক্তকরবীর মতো লালে লাল হয়েছিলো অন্তর - আলোকরশ্মি ফেলে আমায় দেখেছো  আমি চোখ মুদে অনুভব করেছি তোমায় -চোখাচোখি হলে পরে আমিই সরে গিয়েছি দূরে -যেমনি করে তুমি সরে যেতে- আমি চাতক পাখি হয়ে যেতাম- আমি ডাকতাম তুমি পালাতে আর এখন? -পেরেছো কি সামলাতে নিজেকে -খেলেছো কেন তবে-আমি পেরেছি -জয়ীতারা ভালোবাসতে জানে পালাতে নয় -তোমার প্রিয় শাড়ীটি পড়নে ছিলো এই শাড়ীটা পড়েই ঘুরতে যাওয়ার কথা ছিলো -পড়েনি যাওয়া -তাই তোমার জন্যই পড়েছিলাম -শুধু তোমার জন্য -বলেছিলে একদিন মনে আছে? - কালো পড়েছিলাম কিছুটা সবুজাভ -কেন জানো - সব কালো চাপিয়ে ও আমার ভেতরটা আজও সবুজ। ভালোবাসা হারাই না মানুষটা হারিয়ে যায় -তুমিও হারিয়ে গেছো আমার ভূবনে একটা চারা জন্ম নিয়েছে -বাড়তে দিবো না। বাড়ন্ত ভালোবাসা বয়ে বেড়ানো কঠিনতম কান্না - কারো ভালোবাসার যোগ্যতা কিংবা ধারণ করার মতো মানসিকতা অথবা সম্মান জানানোর মনুষ্যত্ব কোনটাই তোমার নেই -তাই চারাটা বড় করবো না কোনদিন। আজ আমি গর্বিত আমার বুকের নিঃশ্বাসে উপর ভর করেই তুমি বেঁচে থাকবে আজীবন-...

নরসিংদীতে গত ৩ মাসে ৭৪ জনের নৃশংস খুন

ছবি
নিজস্ব প্রতিবেদক: নরসিংদীতে রাজনৈতিক ও প্রতিহিংসামূলক কারণে গত ৩ মাসে ৭৪ জনের নৃশংস খুন। যাদের মধ্যে ৪০ জন পুরষ, ১০ জন শিশু এবং বাকি ২৪ জন মহিলা। বর্তমানে সময়ে অসংখ্য রাজনৈতিক হত্যাকান্ডের ঘটনা ঘটছে। নরসিংদীতে রাজনৈতিক কারণে অনেক নিষ্পাপ মানুষকে প্রাণ দিতে হচ্ছে। সাতচল্লিশ বছর আগে দেশ স্বাধীন হলেও এখন আবারো স্বাধীনতা হাড়াচ্ছে নরসিংদীর সাধারণ মানুষ। স্বাধীনতার পরেও এমন হত্যাকান্ডে আজ মানুষ আতঙ্কে। এমন হত্যাকান্ডের প্রভাব পড়ছে তাদের পরিবারের উপর। জানা যায়, বর্তমানের রাজনীতি হচ্ছে উনিশ শতকের চর দখলের মত। আর এরই প্রভাব পড়ছে সাধারণ জনগনের প্রতি। রাজনীতি আদর্শবিহীন হয়ে ওঠার কারণে কিছু কুখ্যাত সন্ত্রাসীরা এর কৌশল অবলম্বন করছে। রাজনৈতিক প্রশ্নাতীতের কারণে সংশিলষ্ট অসংখ্য হত্যাকান্ড বিচারহীন থেকে গেছে আর এর কারণ বিচার পাচ্ছে না খুন হওয়া অনেক অসহায় পরিবার।নরসিংদী জেলায় রাজনীতিবিদরূপী অনেক মানুষেরা সমাজের ওপর তলায় বসে তৈরী করছে কিলার নামে নিয়ন্ত্রনহীন বিভিন্ন দানব। যাদেরকে দিয়ে গুম, হত্যা, নির্যাতনসহ বিভিন্ন খারাপ কাজ করানো হচ্ছে। সদর উপজেলার শীলমান্দি ইউনিয়নের বাসিন্দা মাহমুদুল হাসান সৈ...

নরসিংদীতে ৩৯ তম বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন

ছবি
 নিজস্ব প্রতিবেদক: ৩৯তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে নরসিংদী জেলা প্রশাসনের আয়োজনে এক র‌্যালী জেলা প্রশাসক কার্যালয় থেকে নরসিংদী আইডিয়াল স্কুলে গিয়ে শেষ হয়। নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. সাইফুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই মেলার উদ্বোধন করেন। এসময় আরো উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার হারুন অর রশিদ, সহকারী জেলা শিক্ষা অফিসার মো. ইসমাইল হোসেন, জেলা প্রশাসক কার্যালয়ের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মো. মাসুদুল হক, আইডিয়াল হাই স্কুলের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মনজিল এ মিল্লাত, নরসিংদী ব্রাহ্মন্দী বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলতাফ হোসেন নাজির। প্রধান অতিথি মেলার উদ্বোধন শেষে আগত বিভিন্ন স্টল পরিদর্শন করেন। উল্লেখ্য: এবার ৩৯তম বিজ্ঞান ও প্রযুক্তি মেলা হওয়ায় ৩৯টি শিক্ষা প্রতিষ্ঠানের স্টল স্থান পায়।

অস্ট্রেলিয়ার বাংলাদেশি কাউন্সিলর জামান টিটুর গল্প

ছবি
রাশেদ শ্রাবন, অস্ট্রেলিয়া প্রতিনিধি: সিডনির লাকেম্বা শহরের ট্রেনস্টেশন এ নেমে এক তরুণ পানি কিনতে গেলেন বাংলাদেশ প্যালেস নামে এক সুপারস্টোরে। তা প্রায় এক যুগ আগের কথা। তরুণ টগবগে এই যুবকের চোখে তখন নানা স্বপ্ন। অপেরা বার রেস্টুরেন্টে হেড শেফ হিসেবে কাজ করে মোহাম্মাদ জামান টিটু। আর রাতের বেলা লাকেম্বা শহরে বসে থাকেন বাংলাদেশিদের সঙ্গে। মোহাম্মাদ জামানের মনের ভেতর দুটি স্বপ্ন। এক সবচেয়ে জনপ্রিয় এই বাংলাদেশ প্যালেসের মালিক হওয়ার আর দ্বিতীয় স্বপ্ন অস্ট্রেলিয়ার মূল ধারার রাজনীতিতে সক্রিয় হয়ে নিজের কমিউনিটিকে সাহায্য করা। আর এই মোহাম্মদ জামান গত অস্ট্রেলিয়ার ফেডারেল নির্বাচনে সরকারদলীয় লিবারেল পার্টি থেকে প্রথম বাংলাদেশি হিসেবে কেন্দ্রীয় সরকারের কাছে তাঁর এবং বাংলাদেশ কমিউনিটির বার্তা পৌঁছে দিয়েছেন। বর্তমান প্রধানমন্ত্রী ম্যালকম ব্লাই টার্নবুল তাঁকে একজন তরুণ এবং পরিশ্রমী নেতা হিসেবে গত নির্বাচনে দলের নেতাকর্মীদের সঙ্গে পরিচয় করে দিয়েছেন। কিন্তু বিপুল ভোটে নিজের অবস্থান শক্ত করলেও বিরোধী দলের অত্যন্ত দক্ষ এবং তৎকালীন লেবর পার্টির ডেপুটি লিডার এবং সাবেক ইমিগ্রেশন মিনিস্টার টনি ...

কবি আরজুমুন কবিতা অমন বীজ অঢেল

ছবি
সাহিত্য: অমন বীজ অঢেল - কবি আরজুমুন বৃক্ষ তোমার অঙ্কুরটা চেয়েছিলাম-আমি মাটি ধারণ ক্ষমতায় পূর্ণ আমি অঙ্কুরোদগম ঘটাতাম-দুটি কুঁড়ি, দুটি পাতা, একটু সবুজ একটু ছায়া- তারপর পরিপূর্ণ রূপ-ছায়াতলে কোন এক বিকেলে আমরা -মন চাইতো কখন যে ঝড় ওঠবে-ভুলে একটা বীজ আমার বুকে লুটোপুটি খাবে।ঝড়ো বাতাস সত্য একদিন-তোমার বীজ আমার ভূমিতে এলো ভূমি আমার ধন্য হলো- কি দারুণ খুশী!- সে আলো দেখবে সে ছায়া দিবে, মায়া দিবে-ভালোবাসা দিবে ভুবন ভরে-অঙ্কুরিত হওয়ার উন্মাদদনায় সে বিভোর কি তাণ্ডব! কি তাণ্ডব! -অহমে তোমার দারুণ তেজ-রোপিত হতে দিবে না-প্রলয়ঙ্করী ভূমিধ্বস। অসহ্য যন্ত্রণায় কাতরাতে কাতরাতে টুকরো টুকরো হয়ে গেলো 'সবুজ'তোমার ভ্রুকুটি ও হলো না,স্বাভাবিক চলাচল-শোন, শোন,শোনো আমার তল যে অপূর্ণ -ভূমি হাহাকার করছে,প্রাণটা প্রতিনিয়ত ডাকছে-এসো এসো এসো--আমায় রোপিত করো আমায় যেখানে ছায়া দিতে বলো দেবো-ছড়াবো না। শৃঙ্খলিত হবো,কথা দিলাম। -আমায় উপরে ফেলো না-আমি ক্ষতিকারক নই-শুধু রোপণ করো তোমারি বীজ।তুমিই ধ্বস তুমিই সাহস, আমি নিরুপায়। আচ্ছা, তুমি ও তো কারো ভূমি থেকে উৎসারিত আলোক ঝর্ণাধারা আলোকবর্ষী তাহলে আমি আঁধারে!...

প্রেমের টানে ফুলবাড়ীতে ফিলিপাইনের তরুণী

ছবি
নিজস্ব প্রতিবেদক: প্রেমিকের টানে সিঙ্গাপুর থেকে কুড়িগ্রামের ফুলবাড়ীতে ছুটে এসেছেন ফিলিপাইনের এক তরুণী। তাঁর প্রেমিক রুবেল আহমেদের বাড়ি উপজেলার কাশিপুর ইউনিয়নের অনন্তপুর মাঠেরপাড় গ্রামে। ইয়াসমিন নামের ফিলিপাইনের ওই তরুণী গত সোমবার রুবেলের বাড়িতে আসেন।  আজ বুধবার বিকেলে রুবেল আহমেদের বাড়িতে গিয়ে দেখা গেছে, ফিলিপাইনের ওই তরুণীকে দেখতে সেখানে হাজির শিশু-কিশোরসহ কয়েক শ নারী-পুরুষ। রুবেল আহমেদ জানান, তিনি সিঙ্গাপুরে একটি গ্লাস কোম্পানিতে কর্মরত রয়েছেন। সেখানে তাঁর সঙ্গে ফিলিপাইনের মেয়ে ইয়াসমিনের পরিচয় হয় এবং পরে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। রুবেল ১০ বছর ধরে সিঙ্গাপুরে থাকেন। ৫ বছর ধরে তাদের প্রেমের সম্পর্ক চলছে। সম্প্রতি রুবেল ছুটিতে বাংলাদেশে আসেন। দীর্ঘ পাঁচ মাস দেখা না হওয়ায় ইয়াসমিন বাংলাদেশে তাঁর কাছে চলে এসেছেন। রুবেল আহমেদ জানান, ইয়াসমিন তাঁর বাড়িতে আসার পর পরিবারের লোকজন বিষয়টি শুনে তাঁদের সম্পর্ককে স্বীকৃতি দিয়েছেন। তাঁরা ঢাকায় একটি আদালতে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বাকিটা জীবন তাঁরা এক সঙ্গে কাটাতে চান। রুবেলের বাবা বেলাল হোসেন বলেন, ‘আমি কৃষক মানুষ। ছেলের ভালোই আমার ভালো।...

নির্বাচন ও স্থানীয় সাংসদ নিয়ে বাস্তব অভিজ্ঞতা

ছবি
নির্বাচন হচ্ছে একটি জনপ্রিয় সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া; কাকে অধিকসংখ্যক মানুষ পছন্দ করে সরকারি বা স্থানীয় সরকারপ্রতিষ্ঠানের বিভিন্ন পদে বসাবে তার মতামত দেয়ার পদ্ধতি। বিজয়ীরা পদে গিয়ে মানুষের কল্যাণে কাজ করবেন।  রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের জনগণের অভিপ্রায় বহিঃপ্রকাশের এ পদ্ধতিটি হলো ভোটের সংস্কৃতি। এর সাফল্য নির্ভর করে রাজনৈতিকভাবে জনমতকে কিভাবে গ্রহণ করা হয়। তা ছাড়া বিজয়ীদের মনে রাখতে হবে, এই ভোটপ্রাপ্তির অর্থ জনগণের আমানত গ্রহণ করা, এর মূল্য উপলব্ধি করা ও তাকে কাজে লাগানো। বাংলাদেশের জনপ্রতিনিধিদের বেশ কিছু দুর্বলতার মধ্যে একটি হচ্ছে, তারা ভোট নেয়ার পর আর ভোটারদের কাছে যান না; তাদের কোনো খোঁজখবরও নেন না। আরো দুর্ভাগ্য হলো, সরকার উন্নয়ন তহবিল থেকে যখন স্থানীয় বিভিন্ন প্রকল্পে অর্থ বরাদ্দ করে, সেই অর্থের সুষ্ঠু ও নিয়মতান্ত্রিক ব্যবহার হয় না। এটা জনগণ দেখে হতাশ হয়। ভোটের মূল্য না দেয়া ও সরকারি অর্থের অপব্যবহার- একটি বড় ধরনের নৈতিক বিপর্যয় ও আমানতদারিতার বরখেলাপ। এ সমস্যা কোনো বিশেষ এলাকার নয়, গোটা দেশের।  নৈতিকতার এই বিপর্যয় থেকে অবশ্যই বেরিয়ে আসতে হবে। দেশে অনুযোগ র...

রামগঞ্জে ৮ বছরের শিশুর অর্ধগলিত বস্তাবন্দি লাশ উদ্ধার

ছবি
রামগঞ্জ প্রতিনিধি: লক্ষীপুর ১ রামগঞ্জ উপজেলার ২নং নোয়াগাঁও ইউনিয়নের প্রবাসী এরশাদ হোসেনের মেয়ে ও পশ্চিম নোয়াগাঁও ফয়েজে রাসুল নুরানী মাদ্রাসার ৩য় শ্রেনীর ছাত্রী নুশরাত (৮) নিখোঁজের ৩ দিন পর বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে রামগঞ্জ থানা পুলিশ,কাঞ্চনপুর ইউনিয়নের ব্রক্ষপাড়া ঠাকুর বাড়ীর সামনের ব্রীজের নিচ থেকে গত সোমবার সকালে শিশু নুশরাতের লাশ উদ্ধার করা হয়,এসময় তার গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পায় স্থানীয়রা।গত শুক্রবার (২৩ মার্চ) জুমার নামাজের আগে উপজেলার পশ্চিম নোয়াগাঁও জামে মসজিদ সংলগ্ন কালা মিস্ত্রী বাড়ীর সামনে থেকে নিখোঁজ হয় নুশরাত জাহান নুশু।বিভিন্ন জায়গায় তার পরিবারের লোকজন খোঁজা খুজির পর তাকে না পেয়ে শনিবার সকালে তার মামা মো:জিয়া উদ্দিন রামগঞ্জ থানায় একটি সাধারন ডায়েরী করেন,সংবাদ পেয়ে রামগঞ্জ থানা পুলিশের এস আই পস্কজ কুমার দে ঘটনাস্থলে উপস্তিত হয়ে স্থানীয়দের সহযোগীতায় খাল থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় শিশু নুশরাতের অর্ধগলিত লাশ উদ্ধার করে।নুশরাতের মা রেহানা বেগম ও মামা জিয়াউল হক ঘটনাস্থলে গিয়ে গায়ের জামা ও কানের দুল দেখে নুশরাত জাহান নুশুর লাশ শনাক্ত করে,এ সময় মা ও নিকট আত্মীয়দের আহ...

নরসিংদীতে যুবলীগ নেতাকে হত্যা

ছবি
নিজস্ব প্রতিবেদক:  নরসিংদীতে যুবলীগ নেতাকে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার সকাল ৯টার দিকে শিবপুর উপজেলার ঢাকা-মনোহরদী আঞ্চলিক সড়কের পাশে পুরানদিয়া জামতলা এলাকা থেকে হাত-পা বাঁধা অবস্থায় তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। নিহত মাহমুদুল হাসান সৈকত (৩৩) শীলমান্দি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক। এবং নরসিংদী সদর উপজেলার দক্ষিন শীলমান্দি এলাকার রুস্তম আলীর ছেলে। তিনি রাজনিতির পাশাপাশি ঝুট ব্যবসায় জড়িত ছিলেন। এদিকে নিহত সৈকতের বন্ধু সুজন এখনো নিখোঁজ রয়েছেন। ঝুট ব্যবসাকে কেন্দ্র করে সৈকতকে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে বলে নিহতের পরিবারের লোকজনের অভিযোগ করেছেন। নিহতের পরিবার জানায়, সৈকত সোমবার দুপুরে গাড়ি নিয়ে বাড়ি থেকে বের হয়ে রাতে আর ফেরেনি। মোবাইল ফোনে কল দিলে তা বন্ধ পাওয়া যায়। পরিবারের লোকজন ঘনিষ্ঠজনদের সঙ্গে যোগাযোগ করেও তার সন্ধান পাননি। মঙ্গলবার সকাল ৯টার টার দিকে শিবপুরে সড়কের পাশে হাত-পা বাঁধা অবস্থায় তার লাশ দেখতে পেয়ে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর...

কবি আখতার জামানের সেরা কবিতা মেঘসন্তান

ছবি
লাইফস্টাইল: ঐ শোনা যায় পোয়াতি মেঘের তর্জনগর্জন প্রসববেদনা জেগেছে তলপেটে। এখনই কি খালাস হবে বৃষ্টি তা হোক, আকাশের তাতে কী? তুলতুলে কুকুরছানার মতো মেঘসন্তান নেমে আসুক নবীন ডানায়, পৃথিবীর পিঠে তুমুল ভাব জমাক ফসলের সাথে। পৃথিবীর তাতে কী? নদীর ঢেউয়ে ঢেউয়ে শ্বাস নরম-কোমল আঙুল, বিষহীন নখ কচি কচি হাত সঙ্গমের রাত এখনই কি যাবে ভেঙে মৌন অভিমানের নাক তা যাক, আমার তাতে কী?

এনন টেক্স গ্রুপের আয়োজনে স্বাধীনতা কাপ ক্রিকেট টুর্নামেন্টে মেইন্টান্যান্স চ্যাম্পিয়ান

ছবি
মো:আকবর হোসাইন,টঙ্গী প্রতিনিধি: এনন টেক্স গ্রুপের আয়োজনে মহান স্বাধীনতা কাপ ক্রিকেট টুর্নামেন্টের ১০ ওভারের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে । খেলায় স্পিনিং প্রোডাকশন  ক্রিকেট দলের ৭১ রানের জবাবে ০৭ ওভার ২ বল খেলেই স্পিনিং মেইন্টেন্যান্স  ক্রিকেট দল বিজয়ী হয়।ম্যান অফ দ্য ম্যাচ হয় মেইন্টেন্যান্স দলের মোঃ ইমরান ও সিরিজের পুরস্কার পান  প্রোডাকশন  ক্রিকেট দলের মোঃ মিলন। এর আগে সোমবার সকালে প্রত্যাশা মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফাইনাল খেলার উদ্বোধন করেন জনাব নাজিম উদ্দিন (চিফ একাউন্টিং এনোন টেক্স)।বিশেষে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ লতফর রহমান,মেইন্টেন্যান্স দলের  টিম চেয়ারম্যান পরেশ সেন,টিম ম্যাননেজার মো:জিসানসহ গ্রুপের সকল কর্মকর্ত্তাও কর্মচারীবৃন্দ । 

স্বাধীনতার ৪৭ বছর -কী পেল দেশের মানুষ?

ছবি
এবছর স্বাধীনতা যুদ্ধের ৪৭ বছর পূর্ণ হয়েছে গতকাল। গোটা দেশজুড়ে মহাসমারোহে উদযাপিত হয়েছে বিজয় দিবস। প্রতিবছরই ঠিক্যেমনটি হয়ে থাকে। উন্নয়নের ঢামাঢোল আর মুক্তিযুদ্ধে শাসকদলের কৃতিত্ব প্রচারে ব্যস্ত ছিল রাষ্ট্রীয় প্রচারমাধ্যমসহ সমস্ত গণমাধ্যম। এই প্রচারের জৌলুস এড়িয়ে কেউ চোখ রাখেছিল কি সত্যিকারের ইতিহাসের দিকে?  গত ৪৭ বছরে যারাই ক্ষমতায় এসেছে — নিজেদের মত করে সাজিয়েছে ইতিহাসের বয়ান। তাদের সেই কীর্তিস্তম্ভে চাপা পড়েছে এদেশের শ্রমিক-কৃষকের কণ্ঠস্বর। যে হাড়জিরজিরে কৃষক-শ্রমিক একদিন নেংটি পড়ে জীবন মৃত্যু তুচ্ছ করে ঝাপিয়ে পড়েছিল স্বদেশকে মুক্ত করার ব্রতে, যে ছাত্র একদিন শিক্ষা প্রতিষ্ঠান আর তথাকথিত ভবিষৎ ক্যারিয়ারের স্বপ্ন জলাঞ্জলি দিয়ে জীবন আহুতি দিয়েছিল দেশবাসীর স্বপ্নপূরণে — আজকে বিজয় দিবসের সভায়- স্লোগানে তাদের নাম নেই, তাদের স্বপ্নের কথা সেখানে আর উচ্চারিত হয় না। ঘর-বাড়ি, বাবা-মা, প্রিয়জনের সান্নিধ্য ছেড়ে কোন্ স্বপ্নে তারা জীবন বাজি রেখেছিল? পাকিস্তানি প্রায়-ঔপনিবেশিক শাসন ও শোষণে প্রাণ ওষ্ঠাগত শ্রমিক চেয়েছিল এমন একটি দেশ — যেখানে মানবিক জীবনযাপনের জন্য...

রক্তদানের মাধ্যমে ২৬শে মার্চ স্বাধীনতা দিবস পালন করলো সামাজিক সংগঠন পলাশের পাপড়ি

ছবি
শেখ রাসেল, পলাশ: পলাশ উপজেলার বিভিন্ন বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্র-ছাত্রীর আন্তরিক প্রচেষ্টায় পলাশে আত্নপ্রকাশ করল একটি অরাজনৈতিক ও অলাভজনক একটি সামাজিক সংগঠন পলাশের পাপড়ী। আজ সকাল ১১ টায় স্পাইসি গার্ডেন রেষ্টুডেন্টে সদস্যদের অংশগ্রহন আলোচনা এবং কেক কাটার মাধ্যমে আত্নপ্রকাশ করে সংগঠনটি। এরপর রক্তদানের মাধ্যমে সংগঠনটির সদস্য শেখ রাসেল মাহমুদ তারামিয়া হাসপাতালে একজন রোগিকে রক্তদিয়ে তদের আনুষ্ঠানিক কার্যক্রম শূরু করে। সংগঠনটি পলাশ উপজেলায় শিক্ষামুলক   ,রক্তদান,সবুজ বনায়ন,মাদক বিরোধী,দারিদ্র দূর করার লক্ষ নিয়ে কাজ করছে। এসময় উপস্থিত ছিলেন শেখ রাসেল মাহমুদ, তৌকির আহম্মেদ,শাহিদূজ্জামান,হজরত আলী,মাকসুদ,ইয়াছির আরাফাত,রাজিব শেখ নাহিদসহ অন্যন্যা সদস্যবৃন্দ। সবার অংশগ্রহন এবং আন্তরিক সহযোগীতায় সমাজে ভাল কাজ করার মধ্যদিয়ে টিকে থাকবে পলাশের পাপড়ী। সদস্যরা আশাবাদী সুষ্ঠু সুন্দর সমাজ গড়ার প্রত্যয়ে সবসময় কাজ করবে পলাশের পাপড়ী।

নরসিংদীতে স্বাধীনতা দিবস উপলক্ষে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের কর্মসূচী

ছবি
 জহিরুল ইসলাম, নরসিংদী: নরসিংদীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে কুচকাওয়াজসহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।আজ সোমবার (২৬ মার্চ) নরসিংদীতে সরকারি-বেসরকারি পর্যায়ে নানা অনুষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে মহান স্বাধীনতা দিবসটি পালন করা হচ্ছে। সকালে ফুলে ফুলে ভরে উঠেছে নরসিংদী জেলা প্রশাসক অভ্যন্তরে জাতীয় স্মৃতিসৌধে। মুক্তিযুদ্ধে শহীদদের শ্রদ্ধা জানাতে দলমত নির্বিশেষে সেখানে হাজির হয়েছে লাখো মানুষ।ভোর ৬টায় নরসিংদীর জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাওনাইন, পুলিশ সুপার সাইফুল্লা আল-মামুন, জেলা মুক্তিযোদ্ধার কমান্ডার আঃ মোতালিব পাঠান এবং বিভিন্ন সরকারি-বেসরকারি কর্মকর্তাগণসহ বিভিন্ন স্কুল-কলেজের ছাত্রছাত্রীরা শহীদের শ্রদ্ধা নিবেদন করার জন্য পুষ্পস্তবক অর্পণ করেন।নরসিংদী জেলা প্রশাসনের উদ্যোগে মোসলেহ উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে কুচকাওয়াজ, সিনেমা হলে চলচ্চিত্র প্রদর্শনী, এতিমখানা ও জেলখানায় উন্নতমানের খাবার বিতরণ, শিল্পকলা একাডেমি, শিশু একাডেমি ও ডিসি হলে স্বাধীনতা উৎসবে দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে।

নরসিংদীতে জেলা প্রশাসকের উদ্যোগে মোমবাতি প্রজ্বলন অনুষ্ঠিত

ছবি
নিজস্ব প্রতিবেদক: ১৯৭১ সালের ২৫ শে মার্চ সেই ভয়াল কালরাত্রি স্মরণে নরসিংদীতে মোমবাতি প্রজ্বলন অনুষ্ঠান করা হয়েছে। আজ রবিবার জেলা প্রশাসকের উদ্যোগে জেলা সার্কিট হাউজ থেকে শিল্পকলা একাডেমী পর্যন্ত এ মোমবাতি প্রজ্বলনে অংশগ্রহণ করেছেন জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাওনাইন, পুলিশ সুপার সাইফুল্লা আল-মামুন এবং হাসিবুল আলম ও ৬ টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা।উক্ত অনুষ্ঠানে মোমবাতি জ্বেলে শহীদদের স্মরণ করেছেন সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিবর্গ, নরসিংদীর সকল কলেজের শিক্ষকবৃন্দ, শহীদ-বুদ্ধিজীবির পরিবার, ছাত্র-ছাত্রী ও নানা পেশার মানুষেরা। উক্ত অনুষ্ঠান উপলক্ষ্যে নরসিংদী শিল্পকলা একাডেমীতে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনাসভা আয়োজন করা হয়েছে।জেলা শিল্পকলার বিভিন্ন শিল্পীরা গান ও কবিতা পরিবেশন করবেন। এছাড়া স্বাধীনতা দিবস উপলক্ষ্যে জেলা শিল্পকলায় থাকছে আকর্ষণীয় দলীয় নৃত্য নাচ। ২৬ শে মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষ্যে রোজ সোমবার সকাল ৭ টায় জেলা প্রশাসকের উদ্ব্যোগে শহীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হবে এবং মোসলেহ উদ্দিন ভূঁইয়া ষ্টেডিয়ামে সকল পেশার মানুষদের একত্র করে শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা ...

নরসিংদী জেলা প্রশাসনের ব্যতিক্রমী প্রচারণা

ছবি
নিজস্ব প্রতিবেদক: ২৬ মার্চসহ সকল জাতীয় দিবস ও বিশেষ দিনে জাতীয় পতাকার বিধিবদ্ধ ব্যবহার নিশ্চিত করতে প্রচারণা চালিয়েছে নরসিংদী জেলা প্রশাসন। রোববার সকালে ব্যতিক্রমী এই কর্মসূচীতে অংশ নেন নরসিংদী জেলা প্রশাসন, জেলা তথ্য অফিসসহ বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্ঠান। নরসিংদীর মুছলেউদ্দিন ভূইয়া স্টেডিয়াম থেকে শুরু করে ডিসি রোডের বিভিন্ন পয়েন্টে সচেতনতামূলক এই লিফলেট বিতরণ কার্যক্রম পরিচালিত হয়।  এসময় নরসিংদী জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মো: সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট সুষমা সুলতানা, জেলা তথ্য কর্মকর্তা নাসিমা খাতুন বিভিন্ন প্রিন্ট ও ইলেকটনিক মিডিয়ার সংবাদর্কমীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।  

আওয়ামীলীগ নেতার বৌ নিয়ে ছাত্রলীগ নেতার পলায়ন

ছবি
ফেনীর প্রতিনিধি:  ফেনীর দাগনভূইয়ার মাতুভূইয়া ইউনিয়নের আফ্রিকা প্রবাসি ইমাম হেসেন টুটুলের স্ত্রী ফাতেমা আক্তার সাথী পরকিয়া প্রেমের জের ধরে ঘর ছেড়েছে। মঙ্গলবার(৬মার্চ) সকালে ফেনী সরকারী কলেজে অনার্স পরিক্ষা দেওয়ার জন্য বাড়ি থেকে বের হলে সে আর ঘরে ফেরেনি। স্থানীয় সুত্র জানিয়েছে,  ইমাম হেসেন টুটুল দাগনভূইয়ায় থাকাকালীন সময়ে স্থানীয় আওয়ামী লীগ নেতা ছিলেন এবং প্রবাসেও রাজনীতির সাথে জড়িত।     পারিবারিক সূত্রে জানা যায়, ২০১৪ সালের ২৬ জানুয়ারী দাগনভূইয়ার মাতুভূইয়া ইউনিয়নের মোমারিজপুর গ্রামের সৈয়দ আমিন বাড়ির খবির আহাম্মদের দক্ষিন আফ্রিকা প্রবাসি ছেলে ইমাম হোসেন টুটুলের সাথে নোয়াখালীর সেনবাগ উপজেলার আহাম্মদপুর গ্রামের চাপরাশি বাড়ির নূরনবীর মেয়ে ফাতেমা আক্তার সাথীর সঙ্গে পারিবারিকভাবে বিয়ে বন্ধনে আবদ্ধ হয়।বিয়ের পর ফাতেমা তার পড়ালেখা চালিয়ে যাবে মর্মে ফেনী সরকারী কলেজে ভর্তি হয়। বিয়ের দুই মাস পর তার স্বামী টুটুল জীবিকার সন্ধানে আবার আফ্রিকায় চলে যায়। বছর খানেক পর থেকে সাথীর প্রতি তার স্বামীর সন্দেহ জাগে।পরে সে গত ডিসেম্বর মাসে বাড়িতে আসে। ...

হুট করেই বাংলাদেশ স্বাধীন হয় নাই : মোস্তফা

ছবি
নিজস্ব প্রতিবেদক: প্রতিমূহুর্তে মুক্তিযুদ্ধের চেতনার নামে জিকির করা সরকার মুক্তিযুদ্ধের চেতনায় চপাটাঘাত করেছে। মুক্তিযুদ্ধের চেতনার বেপারীরা শুধু ইতিহাস চূড়ি নয়, নতুন নতুন ইতিহাস নির্মান করছে বলে মন্তব্য করেন বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া। তিনি বলেন, সরকারের অপশাসন আর অপকর্মেও বিরোধীতা করলে মুক্তিযোদ্ধা আর স্বাধীনতা পক্ষের লোকেরাও রাজকার হয়ে যায়। আর তাদের এই কাজে সাহায্য করে একশ্রেণীর পদলেহনকারী বুদ্ধিজীবীরা। শনিবার নয়াপল্টনস্থ যাদু মিয়া মিলনায়তনে ‘২৩মার্চ ন্যাপ‘র পক্ষ থেকে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠায় এক দফা দাবী ঘোষনার স্মরণে’ বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ ঢাকা মহানগর আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গোলাম মোস্তফা ভুইয়া বলেন, হুট করেই বাংলাদেশ স্বাধীন হয় নাই, মুক্তিযুদ্ধ হুট করে শুরু হয়নি। বাংলার জনগনকে মুক্তির স্বপ্ন দেখিয়ে মুক্তিযুদ্ধের দিকে ধাবিত করেছিলেন মওলানা ভাসানী। ১৯৭১ সালের ৭মার্চের পর ৯মার্চ মওলানা ভাসানী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সমর্থন দিয়েছিলেন। সেই সময় ২৩ মার্চ পাকিস্তান দিবসে পল্টনে মওলানা ভাসা...

ধুলার দখলে ঘোড়াশাল-পাঁচদোনা সড়ক: চরম ভোগান্তিতে জনসাধারণ

ছবি
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের একমাত্র বস্ত্র শিল্প খ্যাত শহরের নাম নরসিংদীর মাধবদী বাবুরহাট। এ হাটে উত্তরবঙ্গের ক্রেতা-বিক্রেতা ও পার্শ্ববর্তী জেলা শহর থেকে যাতায়াত করে হাজার হাজার জনসাধারণ। নরসিংদী জেলায় প্রবেশ মূখে সড়ক সংস্কার জন্য ধুলার দখলে রয়েছে ঘোড়াশাল-পাঁচদোনা সড়ক, তাতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে দূর-দূরান্তের ব্যবসায়ি ও জনসাধারণদের। ২৩ মার্চ শুক্রবার সরজমিনে দেখা গেছে, নরসিংদী সদর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের পাঁচদোনা থেকে ঢাকা-টঙ্গি সড়কের ঘোড়াশাল শহীদ ময়েজ উদ্দিন সেতু পর্যন্ত সাড়ে আট কিলোমিটার সড়কটি সংস্করণ কাজ চলায় পুরো সড়কেই ধুলাময় হয়ে গেছে। ধুলার কারণে সড়কটিতে ঝুঁকি নিয়ে যানবাহন চলছে। ফলে এ সড়কে চলাচলকারী যানবাহন ও যাত্রীদের পড়তে হচ্ছে চরম বিপাকে। এছাড়াও সড়কে ঘন্টার পর ঘন্টা যানজট লেগে থাকায় ১০ মিনিটের রাস্তা পাড়ি দিয়ে সময় লাগছে দুই থেকে তিন ঘন্টা। সড়কের আশপাশের ঘর-বাড়ি, দোকান আর গাছপালাও এখন ধুলায় ছেয়ে গেছে। সড়কটি দিয়ে চলাচলের সময় ধুলায় কিছুই দেখা যায় না। এমনকি নিঃশ্বাস নিতেও কষ্ট হয় চালক ও যাত্রীদের। সড়কের সংলগ্ন স্কুল গুলোতে শিক্ষার্থীদের ক্লাস করা ও মসজিদে নামাজ আদ...

নরসিংদীর শিবপুরে এক গৃহবধুকে কুপিয়ে হত্যা

ছবি
শিবপুর  প্রতিনিধি: নরসিংদীর শিবপুরে নার্গিস বেগম নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এসময় আহত হয়েছেন তার স্বামী লোকমান হোসেন। তাকে গুরুতর আহত অবস্থায় নরসিংদীর ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার (২৪ মার্চ) সকালে শিবপুর উপজেলার লাখপুর দড়িপাড়ার নিজ বাড়ি থেকে মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে হত্যার ব্যাপারে নিশ্চিত হতে পারেনি পুলিশ। পারিবারিক কলহের জের ধরে এ হতাহতের ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। পুলিশ ও এলাকাবাসী জানায়, রাজমিস্ত্রী লোকমান হোসেন তার স্ত্রী ও বাবা-মায়ের সঙ্গে ওই বাড়িতে বসবাস করতেন। ঘটনার দিন তারা দুই জন ছাড়া বাকিরা কেউ বাড়িতে ছিলেন না। সকালে লোকমান হোসেনের চিৎকারে শুনে এলাকাবাসী গিয়ে নার্গিস বেগমকে মৃত দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। অচেতন অবস্থায় তার স্বামী লোকমানকে হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জের ধরেই গৃহবধূকে কুপিয়ে হত্যা করেছে তার স্বামী, এসম...

নরসিংদীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে টেঁটাবিদ্ধ ৫

ছবি
নিজস্ব প্রতিবেদক:  জেলার সদর উপজেলার চরাঞ্চলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এক সংঘর্ষে ১৫ জন আহত হয়েছেন। তাদের মধ্যে ৫ জন টেঁটাবিদ্ধ হয়েছেন। শুক্রবার সকালে উপজেলার করিমপুরের ভগারগঞ্জ গ্রামে এ ঘটনা ঘটে। টেঁটাবিদ্ধরা হলেন— ভগারগঞ্জ গ্রামের আবুল হোসেনের ছেলে মো. মোস্তাফা (৩২), আব্দুল হাসেমের দু’ছেলে আমির আলী (৫৫) ও জমির আলী (৫০), জহর আলীর ছেলে হবি মিয়া (৭০) এবং আলমগীর হোসেন। আহতদেরকে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরমধ্যে আলমগীর হোসেনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। জানাযায়, ভগারগঞ্জ গ্রামের কামাল হোসেনের সাথে করিমপুর ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের সদস্য বাচ্চু মিয়ার বিরোধ চলে আসছিলো।এর জের ধরে গতকাল বৃহস্পতিবার নরসিংদী জেলা আওয়ামী লীগের জনসভায় কামাল হোসেন যোগদানের জন্য আসলে বাচ্চু মিয়ার গ্রুপের সাথে ধাক্কাধাক্কি হয়। এরই জের ধরে সকালে বাচ্চু মিয়া তার দল বল নিয়ে কামাল গ্রুপের লোকজনের বাড়িঘরে হামলা চালায়। এতে দুই গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়লে এঘটনা ঘটে। এ ব্যাপারে করিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারিছ মিয়ার বলেন, গতকাল নরসিংদী জ...

বিএনপির মরা গাঙ্গে আর কখনও জোয়ার আসবে না ওবায়দুল কাদের

ছবি
 নিজস্ব প্রতিবেদক:  বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি তাঁদের গঠনতন্ত্র থেকে রাতের আধারে এক কলমের খোঁচায় ৭ ধারা কেটে দিয়েছে। সেই ধারায় বলা আছে কোন দন্ডিত দুর্নীতিবাজ বিএনপি করতে পারবে না। তাই দুর্নীতিবাজ দন্ডিত খালেদা জিয়াকে বাঁচাতে তারা গঠনতন্ত্রই বদলে ফেলেছে। তাই তারা দুর্নীতিকে স্বীকৃতি দিয়েছে। তাই তারা এখন আত্মস্বীকৃত দুর্নীতিবাজ ও দেউলিয়াগ্রস্ত দল।’ আজ বৃহস্পতিবার বিকেলে নরসিংদীর মোসলেহ উদ্দিন ভুইয়া স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।ওবায়দুল কাদের আরও বলেন, বিএনপির মরা গাঙ্গে আর কখনও জোয়ার আসবে না। গত নয় বছর ধরে শুধু আন্দোলনের কথা শুনছি। কখনও দেখি নাই আন্দোলন করতে। তাঁরা শুধু বলছে আন্দোলন এই মাস না, ওই মাস। রোজার ঈদের পর না, কোরবানীর ঈদের পর। এরপর আবার বলে পরিক্ষার পর। এরকম করতে করতে নয় বছর পার করে দিয়েছে। এরকম করতে করতে বিএনপি এখন দেউলিয়ার দল হয়ে গেছে। ’প্রধান অতিথি আরও বলেন, মনোনয়প্রত্যাশীদের বলছি আপনাদের উপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছয় মাস পর পর জরিপ করছেন। যারা জরিপে এ...

প্রকৃতি নিয়ে আতিউর রহমান এর “সবুজ প্রতিশ্রুতি” গাইলেন অনিন্দ্য সেন

ছবি
নিজস্ব প্রতিবেদক: প্রকৃতি নিয়ে ড. আতিউর রহমান বুলবুল এর “সবুজ প্রতিশ্রুতি” গাইলেন অনিন্দ্য সেন মার্চ মাসের বিশ তারিখে ভিডিও আকারে অনলাইনে মুক্তি পাচ্ছে সম্পূর্ণ নতুন আঙ্গিকের একটি গান, “সবুজ প্রতিশ্রুতি”। ড. আতিউর রহমান বুলবুল এই গানের কথা সাজিয়েছেন। গানটি সুর করেছেন এবং গেয়েছেন অনিন্দ্য সেন। মিউজিক প্রডাকশন এবং এ্যারেঞ্জমেন্ট করেছেন স্বস্তি চট্টোপাধ্যায়। কোলকাতার Sonic Studio’তে গানটির রেকর্ডিং হয়েছে। ভিডিও করেছে কোলকাতাস্থ Tea Time Movies। ভিডিও নির্দেশনা এবং সম্পাদনা করেছেন দেবু রামশঙ্কর এবং  সহযোগিতায় ছিলেন বসন্ত। Tea Time Movies’র নিজস্ব ইউটিউব চ্যানেল থেকে মুক্তি পাবে “সবুজ প্রতিশ্রুতি”। গানটি যৌথভাবে প্রযোজনা করেছে Sonic Studio এবং Tea Time Movies। গতানুগতিক যুগল প্রেম বাদ দিয়ে, প্রকৃতিকে নিয়ে এই গান লেখা সম্পর্কে গীতিকার বলেন “আমার প্রাতিষ্ঠানিক শিক্ষা এবং পেশাগত অভিজ্ঞতার সাথে প্রকৃতির যোগসূত্র অত্যন্ত গভীর”। জীবনের অভিজ্ঞতাই গান লেখার অনুপ্রেরণা। পেশাগত জীবনের ব্যস্ততার মাঝে সময় করে মনের টানেই গান লেখা। শ্রোতাদের ভালোবাসা পেলে মনে রাখার মত কিছু কাজ করে যেতে চান। অন...

নরসিংদীর রায়পুরায় টাকা না দেয়ায় নববধুকে বাড়ি থেকে তুলে নিয়ে ধর্ষণ

ছবি
সুজন বর্মণ দীপ, নরসিংদী: নরসিংদীর রায়পুরায় এক নববধুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। বুধবার ভোর সাড়ে ৫টার দিকে রায়পুরা উপজেলার ডৌকারচর ইউনিয়ন পরিষদের একটি কক্ষে এই ঘটনা ঘটে। এই ঘটনায় রাতে নববধুর স্বামী বাদী হয়ে রায়পুরা থানায় ৫ জনকে আসামী করে নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করেছেন। পুলিশ ও নববধুর পরিবার সূএে জানা যায়, গত ১৪মার্চ নোটারী পাবলিকের মাধ্যমে এই দম্পতি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। মঙ্গলবার রাতে ওই নব দম্পতি নিজ ঘরে ঘুমিয়ে থাকলে রাত প্রায় ২টার দিকে স্থানীয়  ফারুক ওরফে ইয়াবা ফারুক এর নেতৃত্বে অলি মিয়া, স্বপন, আলম ও আনোয়ার সহ প্রায় ৭/৮ জন নিয়ে তাদেরকে ঘুম থেকে ডেকে তুলে। সেসময় তারা ওই নব দম্পতির কাছ থেকে ৫০হাজার টাকা দাবী করে। নতুবা তার স্ত্রীকে তুলে নিয়ে যাবে বলে ভয় দেখায়। টাকা দিতে অস্বীকার করায় তারা উত্তেজিত হয়ে নব দম্পতির উপর চড়াও হয়ে মারধর করে। পরে ভয়ে ১০হাজার টাকা দিলে তারা ওই নববধুকে জোর করে তুলে নিয়ে যায় এবং বাকী ৪০হাজার টাকা পরিষোধ করা হলে তার স্ত্রীকে ফেরত দেয়া হবে বলে জানিয়ে দেয়। নববধুটিকে তারা রাতে স্থানীয় ফারুকের বাড়িতে রাখে। পরে ভোরে তাকে স্থানীয় ডৌকারচর ই...

স্বল্পোন্নত দেশ হতে উন্নয়নশীল দেশের মর্যাদা অর্জন মনোহরদীতে আনন্দ শোভাযাত্রা

ছবি
সুজন বর্মণ দীপ, নরসিংদী: স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের অভিযাত্রায় দ্রুতগতিতে এগিয়ে চলছে বাংলাদেশ। এলডিসি থেকে বেরিয়ে বাংলাদেশ এখন উন্নত দেশের তালিকায় উঠে এসেছে। এ উপলক্ষ্যে নরসিংদীর মনোহরদী উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার সকালে আনন্দ শোভাযাত্রা বের করা হয়েছে। উপজেলা চত্বর থেকে আনন্দ শোভাযাত্রাটি বের হয়ে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে বিভিন্ন শ্রেণী-পেশার কয়েক হাজার মানুষ অংশগ্রহণ করেন। শোভাযাত্রার নেতৃত্ব দেন স্থানীয় সংসদ সদস্য এ্যাডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। এ সময় অন্যান্যদেও মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ শহিদ উল্লাহ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রিয়াশীষ রায়, উপজেলা প্রকৌশলী আবদুস সাকের, উপজেলা যুবলীগের সভাপতি লায়ন এম এস ইকবাল আহমেদ ও ইউআরসি ইন্সট্রাকটর ইমরান হাসান ভূঞা প্রমুখ। শোভাযাত্রায় উপজেলা প্রশাসনের পাশাপাশি আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা, মুক্তিযোদ্ধা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

মালয়েশিয়ায় স্টুডেন্ট অর্গানাইজেশনের নির্বাচনে সভাপতি শরিফুল ও সা. সম্পাদক অরুনিমা

ছবি
মালয়েশিয়া প্রতিনিধি:  গত ১৮ই মার্চ, ২০১৮ রবিবার কুয়ালালামপুরের মাহ্শা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত সভায় ২০১৮ সালের পূর্ণাঙ্গ এ কমিটি ঘোষণা করা হয়। সভায় সর্ব সম্মতিক্রমে মাহ্শা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোহাম্মদ শরিফুল ইসলামকে সভাপতি ও আইইউকেএল-এর শিক্ষার্থী অরুনিমা হোসাইনকে সাধারণ সম্পাদক করে ১৫১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। বাংলাদেশ স্টুডেন্ট অর্গানাইজেশনের বিদায়ী সভাপতি জেড আর জিয়া’র সভাপতিত্বে মুত্তাকিন শাফায়াতের সঞ্চালনায় এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাহশা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মাদ আবুল বাসার, বাইনারি গ্রাজুয়েট স্কুলের ডিন প্রফেসর আসিফ মাহবুব করিম ও এনামুল হক ও সায়েদ মিনহাজুর রহমান মিনহাজ। অধ্যাপক মোহাম্মাদ আবুল বাসার ২০১৮ সালের ১৫১ সদস্য বিশিষ্ট এ পূর্ণাঙ্গ কমিটির ঘোষণা দেন। অনুষ্ঠানে মালয়েশিয়ার ৫৫টি কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র প্রতিনিধি উপস্থিত ছিলেন। বিএসইউএম-এর প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মাদ মহিউদ্দিন মাহি ও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোহাম্মদ রবিউল ইসলামের করা গঠনতন্ত্র অনুযায়ী মালয়েশিয়ার ৫৫টি কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র প্রতিনিধিদের সম্মতিক্রমে এ কম...

নবীনগরে লাইসেন্স বিহীন অবৈধ ট্রাক্টর সাধারণ জনগণের ভোগান্তি বেড়েছে

ছবি
মো.আক্তারুজ্জামান,নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া,নবীনগর উপজেলার চাষাবাদের জন্য আমদানীকৃত লাইসেন্স বিহীন ট্রাক্টর এখন অবৈধ ট্রাক বা ট্রলি অবাধে চলাচলের জন্যে সাধারণ জনগণের ভোগান্তি বেড়েছে। কৃষি উন্নয়নের জন্য এসব ট্রাক্টর আমদানী করা হলেও মালিকরা এগুলো ব্যবহার করছে ইট,বালু,মাটি,কাপড়, তরিতরকারী ও ফার্ণিচার ইত্যাদি মালামাল পরিবহনের কাজে। ট্রাক্টরের বেপরোয়া চলাচল গ্রামীণ রাস্তা-ঘাট ভেঙ্গে চুরমার করে দিচ্ছে। কৃষি জমির টপ সয়েল কেটে ইটভাটায় সরবরাহ করছে। জমি খুড়ে গ্রাম থেকে বালু বহন করে আনছে,নবীনগর সহ উপজেলার বিভিন্ন স্থানে। ট্রাক্টরের অত্যাচারের মুখে গ্রাম ও নবীনগর পৌর শহরের মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে। রোড পারমিশনবিহীন ট্রাক্টর ও লাইসেন্স-সনদবিহীন ড্রাইভারদের কারণে রাস্তা-ঘাটে চলাচলকারী মানুষ সার্বক্ষণিক উদ্বেগ ও উৎকন্ঠার মধ্যে চলাচল করছে। চোখের সামনে অবৈধ এই বাহনের অবাধ চলাচল দেখেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এদের বিরুদ্ধে কোন পদক্ষেপ গ্রহণ করছে না বলে অভিযোগ উঠেছে। জানা গেছে,নবীনগর উপজেলা সহ দেশের কৃষি উন্নয়ন তথা চাষাবাদের কাজে ব্যবহার করার জন্য এসব ট্রাক্টর বিদেশ থেকে আমদানীর সুযোগ দেয় সরকার। ...

নরসিংদীর মাধবদীতে অজ্ঞাত মহিলা খুন

ছবি
সুজন বর্মণ দীপ,নরসিংদী: নরসিংদীর মাধবদীতে অজ্ঞাত (৪০) এক মহিলাকে খুন করেছে দুর্বৃত্তরা। গতকাল রাতে কোন এক সময় খুন  করা হয় এমনটাই ধারনা করছে স্থানীয়রা। ঘটনাটি সদর উপজেলার মদনগঞ্জ রেল সড়কের পশ্চিম পার্শে কোতালীরচর এলাকার নির্মানাধীন একটি মিলে ঘটে। এখনোও নিহতের পরিচয় সনাক্ত করা যায় যায়নি। পুলিশ ও এলাকাবাসী জানায় গতকাল রাতের কোন এক সময় মহিলাটিকে খুন করা হয়েছে। সকালে এলাকার লোকজন বিষয়টি পুলিশকে অবহিত তারা লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। লাশ ঝুলন্ত অবস্থায় পরনে কিছুই ছিলো না। পরে অন্য এক মহিলার সহযোগিতায় পুলিশ তার গায়ে ওড়না দিয়ে লাশ ঢেকে দেয়। পুলিশ বলছে ধর্ষনের পর খুন করা হয়েছে  কিনা তা ময়না তদন্তের পরেই জানা যাবে। মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াছ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তবে কি কারনে হত্যা করা হয়েছে তা এখনো জানা য়ায়নি। এ হত্যার রহস্য উদঘাটনের জন্য পুলিশ কাজ করছে।

নরসিংদীতে পোল্ট্রি ব্যবসায়ীদের মানববন্ধন

ছবি
সুজন বর্মণ দীপ: নরসিংদী ক্ষুদ্র ও মাঝারী পোল্ট্রি ব্যবসাকে টিকিয়ে রাখতে ৫ দফা দাবী বাস্তবায়ন করতে মানববন্ধন করেছে নরসিংদী জেলা পোল্ট্রি ব্যবসায়ী এসোসিয়েশন। সোমবার সকাল ১১ টা থেকে ১২টা পর্যন্ত নরসিংদী প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় জেলার সকল পোল্ট্রি ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন। নরসিংদী জেলা পোল্ট্রি ব্যবসায়ী এসোসিয়েশন এর সভাপতি ওমর ফারুক মিয়ার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা পোল্ট্রি ব্যবসায়ী এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক মেজবাহউদ্দিন, সাংগঠনিক সম্পাদক ওসমান মিয়া ও নরসিংদী জেলা ফিস এ্যান্ড পোল্ট্রি ফিড মিল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সুমন মিয়াসহ জেলার পোল্ট্রি ব্যবসায়ীগণ। বক্তারা বলেন, বড় বড় কোম্পানীগুলোর স্বেচ্ছাচারিতার কারণে উচ্চমূল্যে বাচ্চা ও খাদ্য ক্রয় করে অনেক কমমূল্যে পরিণত মুরগীর মাংস ও ডিম বিক্রি করতে হচ্ছে। এতে সাধারণ পোল্ট্রি খামারী ও ব্যবসায়ীর জীবন জীবিকা নির্বাহ করা কঠিন ও কষ্টের কারণ হয়ে দাড়িয়েছে। এ অবস্থা থেকে উত্তরণের জন্য জরুরী ভিক্তিতে সরকারের নীতিমালা জারির দাবী জানান বক্তারা। মানববন্ধন শেষে নরসিংদী জেলা প্রশাসকের মাধ্যমে ৫ দফা দাবী ...

কবি শাহীন চৌধুরী ডলি’র কবিতা -"আজ খোকার জন্মদিন"

ছবি
আজ খোকার জন্মদিন - কবি শাহীন চৌধুরী ডলি টুঙিপাড়ায় জন্ম নেয়া খোকা একসময় হয়ে উঠলে শেখ মুজিবুর রহমান, তুমি আছো সর্বত্র যারা বলে তুমি নেই তারা অথর্ব তারা অন্ধ তারা মুক। তুমি আছো বাংলার জলে স্থলে অন্তরীক্ষে তুমি আছো মিশে শ্যামল দূর্বা ঘাসে পলাশ শিমুল শাপলা শালুকে দোয়েল কোয়েল পাখির শিষে। তোমার কথা বলে চাঁদ তারা সূর্য জড়িয়ে আছো মায়ের শাড়ির আঁচলে বোনের মমতা, বাবার অশ্রুজলে । রঙধনু সাত রঙে তোমার আবির ছড়ানো নদীর কুলুকুলু ধ্বনি তোমায় স্মরণ করে সাগরের ফেনিল স্রোতে তোমার স্বপ্ন খেলে, তুমি শিশুর মতন সরল আবার বজ্রদীপ্ত কঠিন কোন রক্তচক্ষুর কাছে করোনি মাথা নত গাইতে সাম্যের গান, করতে না ভেদাভেদ তোমার কাছে আমাদের বহু ঋণ। তোমাকে সালাম বংগবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্বের অবিসংবাদিত নেতাদের তুমি অন্যতম, জাতিসংঘে দাঁড়িয়ে বাংলায় দিয়েছ ভাষণ কাউকে ডরাওনি, করোনি অংগুলি হেলন বলতে কেউ দমাতে পারবে না আমাদের। এমন তেজোদৃপ্ত নেতা আসবে কি আর বাংলার ঘরে? তোমার বজ্রকঠিন স্বরে জাগ্রত হয়েছে ভূমি কেঁপেছে শত্রুদল, কাঁপিয়েছ শত্রুর মসনদ তুমি না এলে ধরায় পেতাম না স্বাধীনতা, পরাধীনতায়...

আশা বিশ্ববিদ্যালয় বাংলাদেশ এর বনভোজন অনুষ্ঠিত

ছবি
নিজস্ব প্রতিবেদক: আশা বিশ্ববিদ্যালয় বাংলাদেশ এর  ফলিত সমাজবিজ্ঞান বিভাগের নিয়মিত বার্ষিক বনভোজন গত ১৩ ই মার্চ মানিকগঞ্জের নাহার  গার্ডেনে উৎসব মুখর পরিবেশে  অনুষ্ঠিত হয়। বনভোজনের সার্বিক ব্যবস্থাপনায় ডিপার্টমেন্টের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ড. আহসান হাবীব, সিনিয়র লেকচারার রওশন আরা রুমকি এবং সোসিওলোজি ক্লাব।

মনোহরদীতে সাব্বির স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

ছবি
সুজন বর্মণ,মনোহরদী প্রতিনিধি: নরসিংদীর মনোহরদীতে সাব্বির স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার মনোহরদী পাইলট উচ্চ বিদ্যালয়ের ১৩ ব্যাচের উদ্যোগে মনোহরদী বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়। খেলার শুরুতে মনোহরদী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাএ সাব্বির ও নেপালে বিমান দূর্ঘটনায় নিহতদের স্বরণ করে এক মিনিট নিরবতা পালন করা হয়। মনোহরদী পৌরসভার মেয়র আমিনুর রশিদ সুজন কবুতর উড়িয়ে ও ফিতা কেটে খেলার উদ্বোধন করেন। খেলায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ সদস্য আলহাজ্ব এ্যাড. নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মনোহরদী পাইলট উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি নজরুল মজিদ মাহমুদ স্বপন, মনোহরদী পাইলট উচ্চ বিদ্যালয়ের গণিত বিভাগের সহকারী শিক্ষক ইলিয়াস সরকার ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মামুনুল ইসলাম নাঈম প্রমুখ। খেলায় মনোহরদী পাইলট উচ্চ বিদ্যালয়ের ১৩ ব্যাচের বিজ্ঞান বিভাগ বনাম ব্যবসায় শিক্ষা বিভাগ অংশগ্রহন করে। খেলায় বিজ্ঞান বিভাগ টসে জয়লাভ করে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। প্রথমে ব্যাট করতে নেমে বিজ্ঞান বিভাগ নির্ধারিত ১৬ ওভার...

নরসিংদী জেলার শীর্ষস্থানীয় সব পদগুলোতে এখন নারীরা

ছবি
জহিরুল ইসলাম, নরসিংদী: নরসিংদীতে শীর্ষস্থানীয় পদগুলোতে এখন নারীরা অবস্থান করছেন। জেলা পর্যায়ে একসঙ্গে শীর্ষ চার পদে নারীর নেতৃত্বদানের ঘটনা বাংলাদেশের জন্য দৃষ্টান্ত হয়ে উঠেছে। জেলা প্রশাসক, জেলা ও দায়রা জজ, পুলিশ সুপার ও সিভিল সার্জনের মতো গুরুত্বপূর্ণ শীর্ষ পদে নেতৃত্ব দিচ্ছেন নারী কর্মকর্তারা। গত রোববার নরসিংদী জেলা প্রশাসক হিসেবে সৈয়দা ফারহানা কাউনাইন যোগদানের মধ্য দিয়ে নারী ক্ষমতায়নের ষোল-কলাপূর্ণ হয়। ফলে জেলার সব শীর্ষ পদে নারী কর্মকর্তাদের অবস্থান নিয়ে আলোচনা এখন গোটা জেলায়। একটি জেলায় রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিচার, প্রশাসন, পুলিশ ও স্বাস্থ্য বিভাগে একসঙ্গে নারীর ক্ষমতায়ন নিঃসন্দেহে প্রশংসনীয়। প্রশাসন সংশ্লিষ্টরা জানায়, স্থানীয় পর্যায়ে জেলা ও দায়রা জজ, জেলা প্রশাসক, পুলিশ সুপার ও সিভিল সার্জনের পদটিই জেলার শীর্ষ পদ। তাঁরা বিচার বিভাগ, জনপ্রশাসন, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও স্বাস্থ্য বিভাগের নিয়ন্ত্রণ করে থাকেন। তাঁরাই মূলত একটি জেলায় সরকারি কর্মকাণ্ডের নেতৃত্ব দেন এবং জেলায় সব কর্মকাণ্ডের সিদ্ধান্ত দিয়ে থাকেন। দেশের সব কয়টি জেলার মধ্যে নরসিংদীই একমাত্র জেলা যেখানে এই মুহূর্...

এক লাউ নিয়ে আহত ৫০

ছবি
হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের বানিয়াচং উপজেলার শান্তিপুর জামে মসজিদের জমিতে উৎপাদিত একটি লাউ আজ বুধবার দুপুরে নিলামে তোলা হয়। এক কেজি ওজনের ওই লাউটির নিলামের ডাক দেন পাশের মর্দনপুর গ্রামের কবির মিয়া। লাউটির দাম ৬০০ টাকা পর্যন্ত ওঠে। এমন সময়ে বাধা দেন শান্তিপুর গ্রামের জালাল মিয়া। তাঁর দাবি, এ নিলাম ডাকবেন তিনি। কবির মিয়া যেহেতু মসজিদের কেউ নন। তিনি নিলাম ডাকার অধিকার রাখেন না। এ নিয়ে বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে শুরু হয়ে যায় দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে ভয়াবহ সংঘর্ষ। এ সংঘর্ষে আহত হয়েছেন উভয় পক্ষের কমপক্ষে ৫০ জন। তাঁদের মধ্যে ২৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, লাউ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে দুই গ্রামের লোকজন লাঠিসোঁটাসহ ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রায় ঘণ্টাব্যাপী এ সংঘর্ষে চলে। খবর পেয়ে বানিয়াচং থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সংঘর্ষে উভয় পক্ষের অর্ধশত লোক আহত হন। তাঁদের মধ্যে ২৪ জনকে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ঘটনাস্থল থেকে দেশীয় অস্ত্রসহ আটজনকে আটক কর...

সিঙ্গাপুরে নির্মাণ শ্রমিক থেকে অভিনয় শিল্পী সোহাগ

ছবি
নিজস্ব প্রতিবেদক: সুদ, ঘুষ, ভালো বন্ধু, স্বপ্নের প্রবাস, মানব সেবা, কোরবানি, শিক্ষার আলো, যৌতুক, অভাবে স্বভাব নষ্ট, বাটপার, সিগারেট, ফেসবুক, চোরের উপর বাটপারি, লেনদেন, পথের পেচাল, চাপাবাজ, সেলফি সহ অনেক গুলো শট ফিল্ম বানিয়েছেন সিঙ্গাপুর প্রবাসী মাসুদ পারভেজ সোহাগ এবং ওনার বন্ধুগণ। সবগুলো চলচ্চিত্রে সমাজ উন্নয়নের বাস্তব চরিত্র ফুটে উঠেছে, ইতিমধ্যে অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। মাসুদ পারভেজ সোহাগ বলেন - বর্তমান সময়ে অপ-সংস্কৃতির আগ্রাসন থেকে মুক্ত করতে এবং মানুষদেরকে সুস্থ বিনোদন উপহার দিতে আমরা চেষ্টা করেছি, অন্য যেকোনো মাধ্যমের চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিনোদনের মাধ্যম ভালো কাজের উৎসাহ প্রদান করাটা  খুব ভালো মনে হয়, সেজন্য আমরা চেষ্টা করেছি সুদূর সিঙ্গাপুর থেকেও ছোট নাটকের মাধ্যমে সেবামূলক কাজে অংশগ্রহণ করা, ইনশাল্লাহ আগামীতেও আমরা সুস্থ বিনোদন নিয়ে কাজ করব।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সিঙ্গাপুরে উষ্ণ অভ্যর্থনা

ছবি
নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ দুপুরে চার দিনের সরকারি সফরে সিঙ্গাপুরে পৌঁছলে বিমান বন্দরে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লী সিয়েন লুং এর আমন্ত্রণে তিনি সেখানে সফর করছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট প্রধানমন্ত্রী তাঁর সফর সঙ্গীদের নিয়ে স্থানীয় সময় দুপুর ২টা ৩০ মিনিটে তিনি সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দরে পৌঁছায়। সিঙ্গাপুরের পরিবেশ ও পানিসম্পদ এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের মন্ত্রনালয়ের সিনিয়র প্রতিমন্ত্রী ড. অ্যামি খোর এবং সিঙ্গাপুরে বাংলাদেশের হাইকমিশনার ডা. মোস্তাফিজুর রহমান বিমান বন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রীকে একটি মোটর শোভাযাত্রায় সাংগ্রি-লা হোটেলে নিয়ে যাওয়া হয়েছে। সফরকালে তিনি সেখানে অবস্থান করবেন। সোমবার সিঙ্গাপুর সরকার তাঁকে আনুষ্ঠানিকভাবে অভ্যর্থনা জানাবে। পরে তিনি সিঙ্গাপুরের প্রেসিডেন্ট হালিমা ইয়াকুবের সঙ্গে ইস্তানায় এক সৌজন্য সাক্ষাত করবেন। সোমবার সকালে তিনি সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি সিয়েন লুংয়ের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করবেন। এ বৈঠকে বিভিন্ন গুরুত্ব...