পোস্টগুলি

এপ্রিল, ২০১৮ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

শ্রমজীবি মানুষের অধিকার ও দাবি আদায়ের মহান ‘মে দিবস’ কাল

ছবি
দিদার মজুমদার, ফেনী প্রতিনিধিঃ বিশ্বের কোটি কোটি শ্রমজীবী মানুষের অধিকার ও দাবী আদায়ের মহান মে দিবস বা আন্তর্জাতিক শ্রমিক দিবস আগামীকাল। ১৮৮৬ সালে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটের শ্রমিকরা উপযুক্ত মজুরি আর দৈনিক আট ঘন্টা কাজের দাবিতে ব্যাপক আন্দোলন গড়ে তুলেছিলেন।কল-কারখানা তখন গিলে খাচ্ছিল শ্রমিকের গোটা জীবন। অসহনীয় পরিবেশ আর প্রতিদিন ১৬ ঘন্টা কাজ করতে হতো।শ্রমজীবি শিশুরা হয়ে পড়েছিল কঙ্কালসার। তখন দাবি উঠেছিল, কল-কারখানায় শ্রমিকের গোটা জীবন কিনে নেয়া যাবে না। ৮ ঘন্টা শ্রম দিনের দাবিতে শুরু হওয়া আন্দোলনের সময় ওই বছরের ১লা মে শ্রমিকরা ধর্মঘট আহবান করে। প্রায় তিন লাখ মেহনতি মানুষ ওই সমাবেশে অংশ নেয়। আন্দোলনরত ক্ষুদ্ধ শ্রমিকদের রুখতে গিয়ে একসময় পুলিশ বাহিনী শ্রমিকদের মিছিলে এলোপাতাড়ি গুলি চালায়। এতে পুলিশের গুলিতে ১১ জন নিরস্ত্র শ্রমিক নিহত হন, আহত ও গ্রেফতার হন আরো অনেক শ্রমিক। পরবর্তীতে প্রহসনমূলক বিচারের মাধ্যমে গ্রেফতারকৃত শ্রমিকদের মধ্য থেকে ছয়জনকে আন্দোলনে অংশ নেয়ার অপরাধে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদন্ড কার্যকর করা হয়। কারাগারে বন্দিদশায় এক শ্রমিক নেতা আত্বহননও করেন। এতে বিক্ষ...

বাংলা টিভির এমডির সাথে সিঙ্গাপুর প্রবাসীদের মতবিনিময়

ছবি
সিঙ্গাপুর প্রতিনিধি:  যুক্তরাজ্য প্রবাসী গণমাধ্যম ব্যাক্তিত্ব, বাংলাদেশ ও যুক্তরাজ্যে বেসরকারি স্যাটেলাইট টিভি চ্যানেল ‘বাংলা টিভি’র ম্যানেজিং ডাইরেক্টর সৈয়দ সামাদুল হক ও উনার স্ত্রী বাংলা টিভির উপদেষ্টা ড. দিনাক সোহানী কে বাংলাদেশ সেন্টার, সিঙ্গাপুর (বাংলার কন্ঠ পত্রিকা অফিস) কর্তৃক আয়োজিত ‘প্রবাসীদের সাথে প্রীতি সম্মেলন’ এ সংবর্ধনা জানায় সিঙ্গাপুর প্রবাসীরা। গত ২৯শে এপ্রিল ২০১৮ ইং, রবিবার সন্ধ্যা ৭.৩০ মিনিটে বাংলাদেশ সেন্টার, সিঙ্গাপুরে ‘প্রবাসীদের সাথে প্রীতি সম্মেলন ও সাংস্কৃতিক সন্ধ্যা’ অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে  সভাপতি ছিলেন বাংলার কন্ঠ পত্রিকার সম্পাদক ও বাংলাদেশ সেন্টার, সিঙ্গাপুর এর সিইও প্রবাসবন্ধু একে এম মোহসিন। প্রধান অতিথি ছিলেন বাংলা টিভি’র ম্যানেজিং ডাইরেক্টর সৈয়দ সামাদুল হক, বিশেষ অতিথি ছিলেন বাংলা টিভি’র উপদেষ্টা ড. দিনাক সোহানী পিংকী। অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন আজহারুল ইসলাম, ম্যানেজিং ডাইরেক্টর, এশিয়ান ট্রাবেলস্ লিমিটেড ও সাবেক সাধারণ সম্পাদক বিডি চ্যাম, সিঙ্গাপুর, জাহাঙ্গীর আলম জনি, সাবেক সাংগঠনিক সম্পাদক, বিডি চ্যাম, সিঙ্গাপুর ও ম্যানিজি...

শ্রমিকদের অধিকার কতটা প্রতিষ্ঠিত হয়েছে? : মোস্তফা

ছবি
নিজস্ব প্রতিবেদক: ১৮৮৬ সালের পহেলা মে’র ঘটনার পর তো কত যুগ পেরিয়ে গেল। কিন্তু এই পৃথিবীতে শ্রমিকদের অধিকার কতটা প্রতিষ্ঠিত হয়েছে? প্রশ্ন করেন বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া। তিনি বলেন, ২০১৮ সালে এসে আমরা যদি পর্যালোচনা করি তাহলে দেখবো, পৃথিবীর বিভিন্ন দেশে নানাভাবে নানা মাত্রায় শ্রমিকরা এখনো শোষিত-বঞ্চিত। ন্যূনতম অধিকার প্রতিষ্ঠায় শ্রমিকদের এখনো লড়াই-সংগ্রামে ব্যস্ত থাকতে হচ্ছে। তবে সংগ্রামের অব্যাহত ধারায় শ্রমিকরা এগিয়ে যাচ্ছে। সোমবার নয়াপল্টনস্থ যাদু মিয়া মিলনায়তনে মহান মে দিবস উপলক্ষে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ ঢাকা মহানগর আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এনব কথা বলেন। তিনি বলেন, বাংলাদেশের গার্মেন্টসসহ বিভিন্ন শিল্পের দিকে নজর দিলে উপলব্ধি করা যায় এখানে শ্রমিকরা কীভাবে বঞ্চিত হচ্ছে। বঞ্চনার কারণে প্রায়ই গার্মেন্টস শিল্পে ধর্মঘট, জ্বালাও-পোড়াও ও ভাঙচুরের ঘটনা লক্ষ্য করা যায়। তবে সব গার্মেন্টস শিল্পের চিত্র এক রকম নয়। এখানে বঞ্চনার চিত্র যেমন আছে তেমনি আছে শ্রমিকদের অধিকার রক্ষার চিত্রও। তিনি আরো বলেন, আর শ্রমিকদের বঞ্চনার...

নির্বাচনে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করুন : ইসিকে ড. মোশাররফ

ছবি
নিজস্ব প্রতিবেদক: সুষ্ঠু ও অবাধ নির্বাচনের স্বার্থে গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন-অর-রশিদকে প্রত্যাহারের দাবি জানিয়েছে বিএনপির নেতৃত্বাধিন ২০ দলীয় জোট। রোববার ২০ দলীয় জোটের প্রধান নির্বাচনী অফিস টঙ্গী থানা বিএনপি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ২০ দলের পক্ষে এ দাবি জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও গাজীপুর সিটি নির্বাচনের প্রধান সমন্বয়ক ড. খন্দকার মোশাররফ হোসেন। পুলিশ সুপারকে প্রত্যাহারের দাবি জানিয়ে রিটার্নিং অফিসারের কাছে লিখিত আবেদন করা হয়েছে জানিয়ে ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, মহানগর জামায়াতের আমির অধ্যক্ষ এস.এম সানাউল্লাহ নিজের প্রার্থীতা প্রত্যাহার করে বিএনপির প্রার্থী মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকারকে সমর্থন দেয়ায় সানাউল্লাহসহ জামায়াতের ৪৫ নেতাকর্মীকে অন্যায়ভাবে পুলিশ গ্রেফতার করেছে। তিনি অবিলম্বে তাদের মুক্তি দিয়ে নির্বাচনে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করার দাবি জানান। তিনি বলেন, শারীরিক অসুস্থতা ও নির্বাচনী আচরণবিধির কারণে মেয়র অধ্যাপক এম.এ মান্নান নির্বাচনী প্রচারণায় অংশ নিতে না পারলেও তার নির্দেশে আত্মীয়-স্বজন ও কর্মীরা ধানের শীষের পক্ষে নির্বাচনী মাঠ...

নরসিংদীতে অটোরিকশা চালককে গলা কেটে হত্যা করে অটোরিকশা ছিনতাই

ছবি
নিজস্ব প্রতিবেদক: নরসিংদীতে হাবিবুর রহমান (৩২) নামে এক চালককে হত্যা করে ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। রোববার সকালে সদর উপজেলার শীলমান্দী এলাকা থেকে তার গলা কাটা লাশ উদ্ধার করে পুলিশ। নিহত চালক হাবিবুর রহমান পাশ্ববর্তী পাঁচদোনা ইউনিয়নের মূলপাড়া গ্রামের ওসমান মিয়ার ছেলে। পুলিশ ও নিহতের পরিবার জানায়, হাবিবুর রহমান দুপুরের খাবার খেয়ে বাড়ি থেকে অটোরিকশা নিয়ে বের হয়। কিন্তু রাতে আর বাড়ি ফেরেনি। সকালে শীলমান্দী এলাকার বৈশাখী মিলের পাশে তার গলাকাটা লাশ দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নরসিংদী সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম বলেন, নিহত চালককে গলা কেটে হত্যা করা হয়েছে। ফলে ঘটনাটি অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে নাকি পরিকল্পিত তা খতিয়ে দেখা হচ্ছে।

এফডিসিতে নতুন মসজিদ হচ্ছে থার্মেক্স গ্রুপের চেয়ারম্যান আবদুল কাদির মোল্লার টাকায়

ছবি
নিজস্ব প্রতিবেদক:   অবশেষে এফিডিসিতে নতুন মসজিদ নির্মাণের অনুমতি মিলেছে। প্রায় এক বছর ঝুলে থাকার পর গত বৃহস্পতিবার এই অনুমতি পেয়েছে থার্মেক্স গ্রুপ। নিজেদের অর্থায়নেই তারা এই মসজিদটি নির্মাণ করবে। থার্মেক্স গ্রুপের চেয়ারম্যান আবদুল কাদির মোল্লারম ঘনিষ্ঠজন অভিনেতা সনি রহমান জানান, ‘কাদির মোল্লার অর্থায়নেই মসজিদটির নির্মাণ কাজ শুরু হবে আগামী মাসে। পুরোনো মসজিদের জায়গাতেই এটি করা হচ্ছে।’ সনি আরো বলেন, ‘এফডিসির মসজিদটির অবস্থা ভালো ছিলো না। আমি চাইছিলাম এখানে নতুন করে মসজিদ তৈরি হোক। দেশের অন্যতম শীর্ষ ব্যবসায়ী নরসিংদীর আবদুল কাদির মোল্লা আমার কাছের মানুষ এবং একই এলাকার মানুষ। তিনি বিশাল মনের লোক। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, কৃষি বিশ্ববিদ্যালয়সহ সারা দেশের সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে শতাধিক মসজিদ নির্মাণ করেছেন। তাই তাকেই চলচ্চিত্র পরিবারের পক্ষ থেকে একটি মসজিদের জন্য আবেদন করি। তিনি আনন্দের সঙ্গেই সেটি দিতে রাজি হন।’তিনি জানান, ‘তবে এফডিসির অনুমতি পাওয়া নিয়ে অনেক জটিলতা ছিলো। প্রায় এক বছর ধরে নানাভাবে চেষ্টার পর গত বৃহস্পতিবার এফডিসি থেকে জানানো হয়, মন্ত্রণালয় থেকে অ...

নরসিংদীতে ৫শত কোটি ২৮ লক্ষ টাকা ব্যয়ে নদী খননের কাজ উদ্বোধন

ছবি
নিজস্ব প্রতিবেদক:      নরসিংদী জেলার বিভিন্ন এলাকায় ভরাট হয়ে যাওয়া নদী সমূহ খননের মাধ্যমে সেচ ব্যবস্থার  উন্নয়ন, পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি, জলাবদ্ধতা দূরীকরণসহ পানি নিস্কাশন ব্যবস্থার উন্নয়ন, বন্যায় নদীর পাড় ভাঙ্গন থেকে তীর রক্ষা, নদী পথে সঠিক নাব্যতা ফিরিয়ে নৌ চলাচলের উন্নয়ন, পানির গুনগতমান উন্নয়ন, পানি সম্পদ ও জনস্বাস্থ্য রক্ষাসহ পরিবেশগত এবং অর্থনৈতিক অগ্রগতি অর্জনের লক্ষ্যে ৫শত কোটি ২৮ লক্ষ টাকা ব্যয়ে নদী পুন:খনন প্রকল্পের কাজ শনিবার(২৮এপ্রিল’২০১৮) শুভ উদ্বোধন করা হয়েছে। নরসিংদী সদর উপজেলার নদী ঘেরা করিমপুর ইউনিয়নের শুটকিকান্দী গ্রামে আয়োজিত অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এ নদী পুন:খননের কাজ উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রকল্পের উদ্বোধন করেন পানিসম্পদ প্রতিমন্ত্রী লে: কর্ণেল (অব:) মোহাম্মদ নজরুল ইসলাম হিরু বীর প্রতীক। নরসিংদী জেলায় অন্তর্ভূক্ত পুন:খনন এর জন্য নির্ধারিত নদীগুলোর  মধ্যে রয়েছে  ‘আড়িয়াল খাঁ নদ, হাড়িদোয়া নদী, পাহাড়িয়া নদী, ব্রহ্মপুত্র নদ (নরসিংদী অংশ), মেঘনা নদীর পশ্চিম চ্যানেল ও পুরাতন ব্রহ্মপুত্র শাখা নদ, এবং না...

কাকরাইল মসজিদে তাবলিগ-জামাতের দুই গ্রুপের  সংঘর্ষ: ৬ মুরব্বির ওপর নিষেধাজ্ঞা

ছবি
নিজস্ব প্রতিবেদক:  রাজধানীর কাকরাইল মসজিদে তাবলিগ-জামাতের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় ছয় মুরব্বির ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।আজ শনিবার বিকালে তাবলিগ-জামাত ও পুলিশ সূত্রে এ তথ্য জানা গেছে।শনিবার দুপুরে অনুষ্ঠিত বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, দুইপক্ষের দুইজন করে চারজনকে সাময়িকভাবে কাকরাইলে যাওয়া-আসা নিষিদ্ধ করা হয়। তারা হলেন- আব্দুল্লাহ মনছুর, ড. এরতেজা হাসান, ইঞ্জিনিয়ার মাহফুজ ও ড. আজগর। এছাড়া আগামী ৩০ এপ্রিল পর্যন্ত তাবলিগ-জামাত সদস্য ওয়াসিফুল ইসলাম ও সুরা সদস্য মাওলানা জুবায়ের সাহেব কাকরাইলের বাইরে থাকবেন।প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকালে কাকরাইল মসজিদে তাবলিগ-জামাতের বৈঠক বসে। এ সময় মাওলানা সাদের বিতর্কিত বক্তব্যকে ঘিরে সাদপন্থী ও তার বিরোধীপক্ষের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়।একপর্যায়ে সাদবিরোধীরা বলেন, মাওলানা সাদ যদি তার বিতর্কিত বক্তব্য থেকে সরে না আসেন তাহলে তাকে বাংলাদেশে ঢুকতে দেয়া হবে না। একথা বলার সঙ্গে সঙ্গে তাদের দুইপক্ষের মধ্যে মারামারি শুরু হয়।এক তাবলিগকর্মী বলেন, মাওলানা সাদ ভুল করেছে একথা বলায় আমাকে মারধর করা হয়েছে। সাদপন্থী ও সাদবিরোধী...

ইন্টারেক্ট ক্লাব অব নরসিংদী মিডটাইনের ২০১৮-১৯ রোটাবর্ষের নতুন কমিটি গঠন

ছবি
জহিরুল ইসলাম : গত বৃহঃবার সন্ধ্যায় নরসিংদী বাজির মোড় চিয়াংরাই চাইনিজ রেস্টুরেন্টে রোটারেক্ট ক্লাব অব নরসিংদী মিডটাউন এর বোর্ড মিটিং অনুষ্ঠিত হয়। প্রেসিডেন্ট আওলাদ হোসেন এর পরিচালনায় প্রথমে পবিত্র কুরআন পাঠ করেন রোটারেক্টর জহিরুল ইসলাম। সকলে দাড়িয়ে জাতীয় সংগীত পাঠ করে। রোটারেক্ট রায়হান খান  রোটারেক্ট পারপাস পাঠ করেন। উক্ত অনুষ্ঠানে ২০১৮-১৯ রোটাবর্ষে  ইন্টারেক্ট ক্লাব অব নরসিংদী মিডটাউনের নতুন কমিটিতে প্রেসিডেন্ট রিয়াদ হোসেন,প্রসিডেন্ট ইলেক্ট ইবসান মুস্তাকিম নিশামও সেক্রেটারী শামীম আহমেদ নাম ঘোষনা করেন ইন্টারেক্ট ক্লাব অব নরসিংদী মিডটাউনের চেয়ারম্যান মাহবুবুর রহমান মনির।  এই সময় উপস্থিত ছিলেন রোটারিয়ান ফারুক আহমেদ কাজল,রোটারিয়ান এমকে বাশার বাচ্চু, রোটারিয়ান জিয়াউর রহমান, রোটারেক্ট তৌকির আহমেদ,রোটারেক্ট রায়হান খান, রোটারেক্ট কামরুল হুদা আনসারীও ইন্টারেক্ট প্রেসিডেন্ট রুহানসহ ইন্টারেক্ট ও রোটারেক্ট ক্লাব অব নরসিংদী মিডটাউন এর সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন । 

শের-ই-বাংলা মানুষের জন্য আমৃত্যু সংগ্রাম করেছেন : মোস্তফা

ছবি
নিজস্ব প্রতিবেদক: শের-ই-বাংলা এ কে ফজলুল হক এদেশের মানুষের অধিকার আদায়ের জন্য আমৃত্যু সংগ্রাম করেছেন বলে মন্তব্য করে বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া বলেন, দেশএবং জাতির কল্যাণে অবদানের জন্য ইতিহাসের পাতায় শেরে বাংলার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তিনি বলেন, এদেশের কৃষক শ্রমিক তথা মেহনতি মানুষের আর্থসামাজিক উন্নয়নে তার অবদান জাতি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে। এ কে ফজলুল হকের অসাধারণ ব্যক্তিত্ব, রাজনৈতিক প্রজ্ঞা ও দূরদর্শিতা আগামী প্রজন্মের জন্য অনুসরণীয় হয়ে থাকবে। স্বাধীনতার চেতনা ও গণতান্ত্রিকতাবোধ সৃষ্টিতে তার অসামান্য অবদানের কথা এদেশের মানুষের মন থেকে কোনদিনই বিস্মৃত হবে না। শুক্রবার বিকালে নয়াপল্টনস্থ যাদু মিয়া মিলনায়তনে শেরে বাংলা একে ফজলুল হকের ৫৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ ঢাকা মহানগর আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে ফজলুল হক এ অঞ্চলের মানুষের শিক্ষা, রাজনীতি, সমাজ সংস্কার ইত্যাদি ক্ষেত্রে উজ্জ্বল দৃষ্টান্ত রেখে গেছেন। ঋণসালিশী বোর্ড গঠনের ম...

খালেদার মুক্তির লক্ষ্যেই সিটি নির্বাচনে অংশগ্রহণ : ২০ দলের নেতৃবৃন্দ

ছবি
নিজস্ব প্রতিবেদক: কারাবন্দি বেগম খালেদা জিয়াকে মুক্ত করার লক্ষ্যেই সিটি কর্পোরেশন নির্বাচনে অংশগ্রহণ করেছেন বলে বিএনপি'র নেতৃত্বাধিন ২০ দলের শরিক নেতৃবৃন্দ মন্তব্য করে বলেন, গাজীপুরের দেশপ্রেমিক ভোটাররা ব্যালটের মাধ্যমেই প্রমান করবেন তারা দেশনেত্রীকে কতটা ভালোবাসে। বিএনপি ও ২০ দলীয় জোট নেতাকর্মীদেরকে বিভিন্ন ভাবে ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে, কোথাও কোথাও ছাত্রলীগ ও পুলিশ যৌথভাবে বিরোধী দলের নেতাকর্মীদের উপর দমন নিপিড়ন করছে। শুক্রবার গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি মোননীত ও ২০ দলীয় জোট সমর্থিত প্রার্থী হাসানউদ্দিন সরকারের পক্ষে এলডিপি, জাগপা, বাংলাদেশ ন্যাপ, জমিয়তে উলামায়ে ইসলাম, ডিএল, লেবার পার্টি, পিপলস্ লীগ, সাম্যবাদী দলের নেতৃবৃন্দ মেইল গেইট, বোর্ড বাজার, কলেজ গেইট, জয়বাংলা রোড, বাহার মার্কেটে গণসংযোগ, পথসভা ও প্রচারপত্র বিতরনকালে তারা এসব কথা বলেন। তারা বলেন, এমন কারাগারে তাঁকে রেখেছে যে কারাগার পরিত্যাক্ত ঘোষণা করেছে এই সরকার। ৭৩ বছর বয়সের একজন সম্মানীত নাগরিককে তিলে তিলে মেরে ফেলা হচ্ছে। সুচিকিৎসা থেকেও তিনি বঞ্চিত হচ্ছেন। গাজীপুরের বিবেকবান ভোটারা আগামী ১৫ মে নি...

সিরাজগঞ্জে একাত্তরে গণহত্যায় নিহতদের শহীদের মর্যদার দাবিতে মানববন্ধন

ছবি
রাকিব ইয়ামান সাজ্জাত,সিরাজগঞ্জ প্রতিনিধি: ১৯৭১ সালে পাকহানাদার বাহিনী ও তাদের দোসরদের বর্বর গণহত্যায় নিহতদের শহীদের মর্যদার দাবিতে সিরাজগঞ্জে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা শহরের প্রেসক্লাব চৌরাস্তা মোড়ে শুক্রবার সকাল ১০টা থেকে সাড়ে ১১ টা পর্যন্ত দেড় ঘণ্টাব্যাপী মানববন্ধন ও আলোচনা সভার আয়োজন করে সিরাজগঞ্জের গণহত্যা অনুসন্ধান কমিটি।   মানববন্ধন চলাকালে সংক্ষিপ্ত সভায় সিরাজগঞ্জের গণহত্যা অনুসন্ধান কমিটির আহবায়ক সাংবাদিক সাইফুল ইসলামের সভাপতিত্বে কেন্দ্রীয় মহিলা আওয়ামীলীগ নেত্রী ড. জান্নাত-আরা-হেনরী তালুকদার, বীর মুক্তিযোদ্ধা খ.ম.আক্তার, বীর মুক্তিযোদ্ধা আরিফুল ইসলাম চৌধুরী জগলু, এনজিও কর্মী ইসমাইল হোসেন, নব কুমার কর্মকার, এস.এম.শাহাদত হোসেন, আব্দুল মান্নান, সরোয়ার্দী খান, রাশিদাজ্জোহার সরকারী মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ মোঃ আকতার হোসেন, সাংবাদিক ফেরদৌস রবিন, সাংবাদিক সুকান্ত সেন, বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন হোসেন খান, ফুলাদ হায়দার খান, মমতাজ শিরিন, বীর মুক্তিযোদ্ধা আবু তাহের, মঞ্জুরুল হাসান শাহীন প্রমুখ বক্তব্য রাখেন।   বক্তারা ...

রোটারেক্ট ক্লাব অব নরসিংদী মিডটাউনের নবনির্বাচিত প্রেসিডেন্ট সবুজ ও সেক্রেটারী মোস্তফা

ছবি
জহিরুল ইসলাম : আজ সন্ধ্যায় নরসিংদী বাজির মোড় চিয়াংরাই চাইনিজ রেস্টুরেন্টে রোটারেক্ট ক্লাব অব নরসিংদী মিডটাউন এর বোর্ড মিটিং অনুষ্ঠিত হয়। প্রেসিডেন্ট আওলাদ হোসেন এর পরিচালনায় প্রথমে পবিত্র কুরআন পাঠ করেন রোটারেক্টর জহিরুল ইসলাম। সকলে দাড়িয়ে জাতীয় সংগীত পাঠ করে। রোটারেক্ট রায়হান খান  রোটারেক্ট পারপাস পাঠ করেন। উক্ত অনুষ্ঠানে ২০১৮-১৯ রোটাবর্ষে  রোটারেক্ট ক্লাব অব নরসিংদী মিডটাউনের নতুন কমিটিতে প্রেসিডেন্ট শাহ মোহাম্মদ সবুজ ও সেক্রেটারী গোলাম মোস্তফার নাম ঘোষনা করেন রোটারেক্ট ক্লাব অব নরসিংদী মিডটাউনের চেয়ারম্যান মাহবুবুর রহমান মনির।  এই সময় উপস্থিত ছিলেন রোটারিয়ান ফারুক আহমেদ কাজল,রোটারিয়ান এমকে বাশার বাচ্চু, রোটারিয়ান জিয়াউর রহমান, রোটারেক্ট তৌকির আহমেদ,রোটারেক্ট রায়হান খান, রোটারেক্ট কামরুল হুদা আনসারীসহ রোটারেক্ট ক্লাব অব নরসিংদী মিডটাউন এর সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন । 

গাজীপুরে ও খুলনায় গণজোয়ার সৃষ্টি হচ্ছে : নজরুল ইসলাম খান

ছবি
নিজস্ব প্রতিবেদক: সরকারের রাষ্ট্র পরিচালনায় চরম ব্যর্থতা আর ফ্যাসীবাদী আচরনের বিরুদ্ধে গাজীপুর আর খুলনায় গণজোয়ার সৃষ্টি হচ্ছে বলে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ২০ দলের সমন্বয়কারী নজরুল ইসলাম খান। তিনি বলেন, জাতীয়তাবাদী শক্তির ঐক্যের প্রতীক দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জনপ্রিয়তার ভীত হয়েই তাকে কারাগারে বন্দি করেছে। দেশবাসী সরকারের এই প্রতিহিংসার রাজনীতির জবাব দিতে প্রস্তুত হয়ে রয়েছে। জনতার এই প্রস্তুতিতে ঐক্যবদ্ধ করে গণবিরোধী সরকারের পতন আন্দোলন গড়ে তুলতে হবে। বুধবার রাজধানীর এক হোটেলে ২০ দলীয় জোটের গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে প্রচারনা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি আরো বলেন, বেগম খালেদা জিয়া এখনও অনেক অসুস্থ। কিন্তু তাঁর সুচিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে না। এমন সময় ওবায়দুল কাদেরের এ ধরনের বক্তব্য ভয়ঙ্কর ইঙ্গিত ধারণ করে। তাই আমরা সরকারকে সাবধান করে দিতে চাই বেগম খালেদা জিয়ার সুচিকিৎসার ব্যবস্থা না করা হলে এবং স্বাস্থ্যের যদি আরও অবনতি হয় তার পুরো দায়িত্ব সরকারকে নিতে হবে। এবং যদি সরকারের দুর্বলতার কারণে অবহেলার কারণে বেগম খালেদা জিয়া আরও অসু...

নরসিংদীতে খালেদা জিয়ার মুক্তির দাবীতে বিএনপির মানববন্ধন

ছবি
নিজস্ব প্রতিবেদক:  বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার কারামুক্তির দাবীতে মানববন্ধন করেছে নরসিংদী জেলা বিএনপি। বুধবার সকালে নরসিংদী প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।এসময় বেগম খালেদা জিয়ার মুক্তি দাবী করে স্লোগান দেয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। খালেদা জিয়াকে মুক্তি না দিলে সারাদেশের ন্যায় নরসিংদীতেও কঠোর আন্দোলন গড়ে তোলার হুশিয়ারী উচ্চারণ করেন দলটির নেতাকর্মীরা।মানববন্ধনে কেন্দ্রীয় বিএনপির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক লে: কর্ণেল (অব:) জয়নাল আবেদীন, নরসিংদী জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সুলতান উদ্দিন মোল্লা, সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, যুগ্ম সম্পাদক আকবর হোসেন, প্রচার সম্পাদক শাহজাহান মল্লিক, দপ্তর সম্পাদক আমিনুল হক বাচ্চু, জেলা যুবদলের আহবায়ক মহসিন হোসাইন বিদ্যুৎ, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি কবির আহমেদসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা বক্তব্য রাখেন।

মহিষাশুড়া ইউপি নির্বাচনের নৌকার জয়

ছবি
নিজস্ব প্রতিবেদক: নরসিংদী সদর উপজেলার মহিষাশুড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৯২০০ ভোট পেয়ে বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করেছে সরকার দলীয় প্রার্থী নৌকা প্রতীক নিয়ে এনামুল হক শাহিন। তাতে নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীক বর্তমান চেয়ারম্যান মো. আলমগীর ভূইয়া ভোট পেয়েছে(৩০০০) তিন হাজার। এছাড়া ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের মুফতি কাউসার আহমেদ হাতপাখা প্রতীক ভোট পেয়েছে (২০০০) দুই হাজার ও বিএনপি মনোনিত তোফাজ্জল হোসেন ধানের শীষ প্রতীকে (১৫০০) পনের শত ভোট পেয়ে পরাজিত হয়েছে।নরসিংদীর সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. আ. আজিজ জানান, নিশ্ছিদ্র নিরাপত্তার মধ্যে দিয়ে অবাধ সুষ্ঠু ও সর্বজন গ্রহনযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হয়েছে মহিষাশুড়ায়। তাতে বিপুল ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছে সরকার দলীয় প্রার্থী নৌকা প্রতীক নিয়ে এনামুল হক শাহিন। তিনি বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন।

নবীনগরে কাদৈর গ্রামে মাদক বিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

ছবি
মো.আক্তারুজ্জামান,নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ায় নবীনগর উপজেলার কাদৈর গ্রামকে মাদক মুক্ত গড়ার লক্ষ্যে ও মাদকের বিরোদ্ধে যুবসমাজকে ঐক্যবদ্ধ করতে। এসো তরুণ খেলার মাঠে, নিও না মাদক হাতে’ মাদক বিরোধী এই শ্লোগানকে সামনে রেখে কাদৈর গ্রামে অনুষ্ঠিত হয়েছে মাদক বিরোধী প্রীতি ফুটবল ম্যাচ।সোমবার বিকেলে কাদৈর গ্রামের মাঠ প্রঙ্গনে মাদক বিরোধী যুবসমাজ আয়োজিত প্রীতি ফুটবল ম্যাচে অংশগ্রহণ করে কাদৈর গ্রামে টাইগার ওয়ান ফুটবল একাদশ বনাম কাদৈর গ্রামে টাইগার টু-ফুটবল একাদশ। কাদৈর গ্রামে টাইগার ওয়ান ফুটবল একাদশ বনাম কাদৈর গ্রামে টাইগার টু-ফুটবল একাদশকে ২-১ গোলে পরাজিত করে  কাদৈর টাইগার ওয়ান ফুটবল একাদশ চ্যাম্পিয়ন দল হিসাবে জয় লাভ করে। বিপুল সংখ্যক দর্শক টান টান উত্তেজনার খেলাটি উপভোগ করেন। পরে খেলা শেষে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। এসময় উপস্থিত ছিলেন,সলিমগঞ্জ ইউনিয়নের আওয়ামিলীগের সাধারণ সম্পাদ আলহাজ্ব জাহাঙ্গীর হোসেন, শ্রীঘর বাজারের বিশিষ্ট ব্যবসায়ীক মো আবদুল মোতালিব(মাখন), মেসার্স গ্রামবাংলা এন্টারপ্রাইজ স্বত্বাধিকারী ও সমাজ সেবক ইকরামুল হক(সুমন) মো.আব্দুল করিম মেম্বার,শ্রীঘর...

কারারচর মৌলভী তোফাজ্জল হোসেন উচ্চ বিদ্যালয়ে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন

ছবি
নিজস্ব প্রতিবেদক : ‘আদর্শ মানুষ, যারা দেশ জাতি ও সমাজকে কিছু দিতে পারবে এবং তারা বিশ্বের অঙ্গনে বাংলাদেশকে পরিচিত করতে ব্যাপক ভূমিকা রেখে চলছে। আর বিজ্ঞান মনস্করা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে”, নরসিংদীর জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন আজ শিবপুর উপজেলার কারারচর মৌলভী তোফাজ্জল হোসেন উচ্চ বিদ্যালয়ে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।অত্র বিদ্যালয়েরর পরিচালনা কমিটির সভাপতি মাওলানা তারেক আহমেদ এর সভাপতিত্বে এসময় নরসিংদী জেলা শিক্ষা কর্মকর্তা মো. হারুন অর রশিদ. শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শীলু রায়, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ওমর ফারুক মোল্লা, (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক আব্দুল মান্নান ভূইয়া, সিনিয়র শিক্ষক মোছলেহ উদ্দীন বক্তব্য রাখেন।প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন বলেন, আগামী দিনে যোগ্য নাগরিক হতে হলে লেখাপড়ার পাশাপাশি বিজ্ঞান ও প্রযুক্তির সহশিক্ষা কার্যক্রম অত্যান্ত গুরুত্বপূর্ণ বিষয়। তাই আজকের শিশুরাই আগামী দিনের হাল ধরবে আর হাল ধরতে হলে মানুষের মতো মানুষ হতে হবে। কারন যোগ্য মানুষ না হলে যোগ্য চেয়ার বসা য...

ছাত্রী ধর্ষণচেষ্টা: বিক্ষোভের মুখে বন্ধ করতে বাধ্য হল তুরাগ পরিবহন

ছবি
নিজস্ব প্রতিবেদক:  রাজধানীর বাড্ডায় তুরাগ পরিবহনের একটি বাসে উত্তরা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ধর্ষণচেষ্টার ঘটনায় বিশ্ববিদ্যালটির শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে পরিবহনটির চলাচল বন্ধ করতে বাধ্য হয়েছে মালিকপক্ষ।ঘটনার পর আন্দোলনের মুখে তুরাগ পরিবহনের দুই শতাধিক বাস চলাচল বন্ধ রয়েছে বলে জানান উত্তরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।ভুক্তভোগী ওই শিক্ষার্থী উত্তরা বিশ্ববিদ্যালয়ের সিএসসি বিভাগের শিক্ষার্থী। ঘটনার পর উত্তরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উত্তরা ক্যাম্পাসের সামনে একাধিক তুরাগ বাস আটকে প্রতিবাদ করেন।ভুক্তভোগী শিক্ষার্থীর বরাত দিয়ে উত্তরা বিশ্ববিদ্যালয়ের সিএসসি বিভাগের শিক্ষার্থী মাসুম বলেন, শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয় যাওয়ার উদ্দেশে বাড্ডা লিং রোড থেকে তুরাগ পরিবহনের একটি বাসে উঠে ওই শিক্ষার্থী। তখন বাসে ৭/৮ জন যাত্রী ছিল। কিছুক্ষণ পর বাসের চালকের সহকারী যাত্রীদের নামিয়ে দেন। এমনকি বাস বেশিদূর যাবে না বলে আর যাত্রী তোলা হয়নি। এসময় ওই শিক্ষার্থীর কিছুটা সন্দেহ হলে তেমন বেশি পাত্তা দেননি। বাসটি আরো কিছু দূর যাবার পর বাসের সহকারী তাকে বলে, আপা আপনি পেছনে এসে বসেন। এভাবে বাসটি আরো কিছু ...

জীবন সংগ্রামে হাড় না মানা এক যোদ্ধা:

ছবি
মো:মনিরুজ্জামান(ইমন): বয়স যখন আড়াই বছর তখন থেকেই চোখে দেখেন  না মো: খোরশেদ মিয়া। পৃথিবীর রঙ-রূপ কোনো স্মৃতিই মনে নেই। এখন তার বয়স ৫০ বছর। কিন্তু কে বলবে তিনি দৃষ্টি প্রতিবন্ধী! দৃষ্টিশক্তিসম্পন্নরা  যা করতে পারেন না সেসব কাজ অনায়াসে করতে পারেন তিনি। খোরশেদ মিয়া হাউজ ওয়ারিং,শ্যালোইঞ্জিন, নলকূপ মেরামত, মাছ ধরা,বাজার করা ও যাবতীয়  কৃষিকাজ করতে পারেন দ্রুততার সঙ্গে। অন্যের গলগ্রহ না হয়ে নিজেই কাজ করে অর্থ উপার্জন করে স্ত্রী-সন্তান নিয়ে স্বচ্ছন্দে জীবিকা নির্বাহ করছেন তিনি।  দৃষ্টি প্রতিবন্ধী বিস্ময়কর এই মানুষটির বাড়ি পলাশ উপজেলায় জিনারদী ইউনিয়নের বাদ বরাব(বোন্দের বাড়ী)  গ্রামে। তার সাথে কথা বলে জানা গেছে, আড়াই বছর বয়সে গুটি বসন্তে আক্রান্ত হয়ে সম্পূর্ণ অন্ধ হয়ে যান তিনি।  গ্রামের মানুষের ঘরের বিদৎু নষ্ট হলে, নলকুপ নষ্ট হলে, কারো ক্ষেতের শষ্য বাজারে বিক্রি করে দিতে হলে ডাক পরে খোরশেদ মিয়ার।অন্যের সাহায্য না নিয়ে এসব  কাজ করে তিনি অর্থ উপার্জন করে থাকেন । আর এসব কাজ করেন তিনি স্বাবাভিক সুস্থ মানুষের চেয়েও দ্রুত। পুকুর-ডোবা থেকে মাছ ধরা...

ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ “মাদক,চোরাচালান মালামাল উদ্ধারকারী আ: গাফ্ফার পিপিএম কে সম্মাননা ও সনদ প্রধান

ছবি
জহিরুল ইসলাম : ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ মাদক,চোরাচালান মালামাল উদ্ধারকারী হিসেবে মনোনিত করে নরসিংদী জেলা গোয়েন্দা শাখা (ডিবি)র উপ-পরিদর্শক মো: আব্দুল গাফ্ফার পিপিএমকে সম্মাননা ও সনদ প্রধান করা হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে ১১ টায় ঢাকা রেঞ্জ পুলিশ কার্যালয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে এ সম্মাননা প্রধান করেন ঢাকা রেঞ্জের ডিআইজি চৌধুরী আব্দুল আল মামুন। আব্দুল গাফফার (পিপিএম) ২০১৩ সালের জানুয়ারী থেকে নরসিংদী জেলায় ডিবি পুলিশের এসআই হিসেবে কর্মরত রয়েছেন। তিনি নরসিংদীর সদর, শিবপুর ও মনোহরদী থানায় দায়িত্ব পালন করে আসছেন। সেই সাথে সন্ত্রাস ও মাদক নির্মূলে তার বিশেষ ভূমিকা রয়েছে।

নরসিংদীতে দীর্ঘ ৭ বছর পর ২টি ইউনিয়নের উপ-নির্বাচন

ছবি
সাইফুল ইসলাম রুদ্র : আগামী ২৫ এপ্রিল অনুষ্ঠিত হবে নরসিংদী সদর উপজেলার ২টি ইউনিয়ন নূরালাপুর ও মহিষাশুড়া  ইউনিয়ন পরিষদের চেয়ারম্যারন পদে উপ-নির্বাচন। মনোনয়নপত্র দাখিলের পর পরেই কোমড় বেঁধে মাঠে নেমেছে প্রার্থীরা।শুরু থেকেই ভোটারদের নিজেদের পক্ষে নিতে সকাল থেকে রাত পর্যন্ত নিজ দলের নেতা কর্মীদের নিয়ে বিভিন্ন হাট বাজারে কর্মী সভার মধ্যে দিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রার্থীরা।জানা যায়, আ’লীগের পক্ষে এনামুল হক শাহীন ও বিএনপির পক্ষ থেকে তোফাজ্জল হোসেন টবু দলীয় মনোনয়ন পেয়ে মনোনয়ন দাখিল করে। অপরদিকে দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র থেকে মনোনয়ন পত্র দাখিল করেন আ’ লীগের পক্ষে মহিষাসুরা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মোঃ আলমগীর ভূঁইয়া।মনোনয়নপত্র দাখিলের পর পরেই ২টি ইউনিয়নের মনোনীত প্রার্থীরা বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন ভোটারদের। মহিষাশুড়া ইউনিয়নের পুরুষ ভোটার সংখ্যা- ১২,৬৩৫ জন, মহিলা ভোটার সংখ্যা- ১২,৪৪১ জন এবং মোট ভোটার সংখ্যা- ২৫,০৭৬ জন। অন্যদিকে নূরালাপুর ইউনিয়ন পুরুষ ভোটার সংখ্যা- ১৪,৭৭৬ জন, মহিলা ভোটার সংখ্যা- ১৪,১৬৮ জন এবং মোট ভোটার সংখ্যা- ২৮,৯৪৪ জন। স্বতন্ত্র ও বিএনপির দুই প্রার্থীর নি...

নরসিংদীতে প্রেমিককে আটকে রেখে প্রেমিকাকে রাতভর গণধর্ষণে আটক ৮

ছবি
নিজস্ব প্রতিবেদক:   নরসিংদীতে প্রেমিককে আটকে রেখে প্রেমিকাকে রাতভর গণধর্ষণের অভিযোগে আট ‘বখাটে’কে গ্রেফতার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। রোববার (২২ এপ্রিল) ভোরে জেলা গোয়েন্দা পুলিশ নরসিংদী ও শিবপুরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। নির্যাতিতা ওই নারী জানান, দুই বছর আগে মোবাইল ফোনের মাধ্যমে নরসিংদীর সাহেপ্রতাপ এলাকার আশিক শেখের সঙ্গে প্রেমের সম্পর্ক হয় নারীর। শনিবার (২১ এপ্রিল) রাতে আশিকের সঙ্গে দেখা করতে ওই নারী নরসিংদী আসেন। রাত প্রায় ১২টার দিকে সাহেপ্রতাব এসে পৌঁছালে প্রেমিক আশিক তাকে রিসিভ করে রিকশা দিয়ে বাড়ি নিয়ে যাচ্ছিলেন। এ সময় কিছু ‘বখাটে’ মোটরসাইকেল নিয়ে তাদের রিকশার গতিরোধ করে। পরে আশিককে আটকে রেখে প্রেমিকাকে প্রাণনাশের ভয় দেখিয়ে নরসিংদী পৌর শিশু পার্কে এবং পরর্বতীতে শিবপুরের কুমড়াদীর একটি পরিত্যক্ত মিলের ভেতরে নিয়ে পালাক্রমে গণধর্ষণ করে। এ ঘটনা ডিবি পুলিশকে জানালে তারা রাতেই নির্যাতিত নারীর সনাক্তমতে আট ‘বখাটে’কে গ্রেফতার করে। জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আব্দুল গাফফার বলেন, গ্রেফতাররা এলাকার চিহ্নিত সন্ত্রাসী। তারা নরসিং...

প্রধানমন্ত্রীর সফর উপলক্ষ্যে অস্ট্রেলিয়া আওয়ামীলীগের মত বিনিময় সভা

ছবি
অস্ট্রেলিয়া প্রতিনিধি: প্রধানমন্ত্রী শেখ হাসিনা অস্ট্রেলিয়াতে আসন্ন সফর উপলক্ষ্যে অস্ট্রেলিয়া আওয়ামীলীগ মত বিনিময় সভার আয়োজন করে। উক্ত সভায় অস্ট্রেলিয়া আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন পেশাজীবী, সামাজিক সংগঠন এবং মিডিয়ার নেতৃবৃন্দ উপস্হিত ছিলেন। অস্ট্রেলিয়া আওয়ামীলীগ সভাপতি সিরাজুল হকের সভাপতিত্বে এবং যুগ্ম সাধারন সম্পাদক মোঃ আলী শিকদারের পরিচালনায় বক্তব্য রাখেন বঙ্গবন্ধু পরিষদ অস্ট্রেলিয়ার সভাপতি ড. রতন কন্ডু, আওয়ামীলীগ সিডনি শাখার সভাপতি গাউসুল আলম শাহাজাদা, আওয়ামীলীগ সিডনি শাখার সাধারন সম্পাদক ফয়সাল আজাদ, আওয়ামীলীগ অস্ট্রেলিয়া শাখার সাংগঠনিক সম্পাদক মোসলেহুর রহমান খুসব, সাংগঠনিক সম্পাদক দিদার হোসেন, সহ-সাধারণ সম্পাদক এমদাদুল হক, অস্ট্রেলিয়া ছাত্রলীগের সভাপতি আমিনুল ইসলাম রুবেল, আওয়ামী লীগ সিডনি শাখার যুগ্ম সাধারন সম্পাদক খন্দকার তারিক হাসান লিপু, সহ-সভাপতি জহির উদ্দীন সরকার, সহ-সভাপতি আলতাফ হোসেন লাল্টু, শিল্প ও বাণিজ্য সম্পাদক হাজী দেলোয়ার হোসেন, এম এ গনি প্রমুখ। সভাপতির বক্তব্যে সিরাজুল হকে বলেন, জননেত্রী শেখ হাসিনার দেখা পাওয়ার জন্য অস্ট্রেলিয়া আওয়ামীলীগ নেতাকর্মী...

নরসিংদী ড্রীম হলিডে পার্কে চলছে অশ্লীলতার কার্যকালাপ

ছবি
সাইফুল ইসলাম রুদ্র, নরসিংদী প্রতিনিধিঃ আকাশ থেকে বৃষ্টি ঝরছে না। পর্যাপ্ত গাছ থাকায় রোদেরও উত্তাপ নেই। তারপরেও ছাতা। ছাতার নিচে এক জোড়া তরুণ-তরুণী চলছে অশ্লীলতা। ২০ এপ্রিল সকালে নরসিংদী ড্রিম হলি ডে পার্কে গিয়ে ছাতার নিচে এমন বেশকিছু তরুণ-তরুণীকেই দেখা গেল।স্থানীয়রা জানালেন, শুধু ওই দিনই নয়, এ দৃশ্য প্রতিদিনের। সকাল-দুপুর-বিকেল সব সময়ই এ চিত্র দেখা যায় পার্কে। নরসিংদী শহরের ভদ্রা এলাকার এ পার্কটি ‘ভদ্রা পার্ক’ নামেই পরিচিত। এই পার্কটির অনেক সুন্দর নাম হলেও পার্কটির ভেতর এমন অশ্লীলতা নিয়ে ক্ষোভ জানিয়েছেন স্থানীয়রা।স্থানীয়রা বলছেন, পার্কটিতে এখন আর অন্য কেউ যান না। যারা এসব দুষ্কর্মের আসর বসান, কেবল তারাই যান। কর্তৃপক্ষের অন্তরালে চলতেছে এসব অশ্লীল কার্যক্রম।শুধু তাই নয়, পার্কটির পর্যাপ্ত পরিমান নিরাপত্তা থাকলেও, দূর-দূরান্ত থেকে আসা স্কুল, কলেজ, মাদ্রসার তরুণ-তরুণীরা এই পার্কে এসে বিভিন্ন অশ্লীল কর্মকান্ডে নিজেদেরকে জড়িয়ে ফেলছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ৩৭ একর জমির উপর অবস্থিত ড্রিম হলিডে পার্কটি ২০১১ সালের ৩১শে আগস্ট জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। স্থানীয় বাসিন্দা...

অবিশ্বাসী জাতি- হাফেজ মোঃ নুর হোছাইন এর সেরা কবিতা

ছবি
যদি না থাকে বিশ্বাস সবিই হবে নিশ্বাস কাজের মাঝে সফলতা পেতে যদি চাও সততা দুর্বার গতিতে এগিয়ে যদি চাও যেতে গড়ে তুলো বিশ্বাসী জীবন বিশ্বাসী সমাজ বিশ্বাসী মন। দৃঢ় বিশ্বাস আছে যার যতো বেশী পথ চলা সহজ হয়ে তার ততো বেশী কাজের মাঝে আসবে বিজয় কাজের মাঝে মানুষের পরিচয় যদি কাজটি হয় নীতিগত ভাবে শান্তি বিজয় আসবে সফল ভাবে যে কাজে নেয় বিশ্বাস সে কাজ হয় সব শেষ যে মানুষ মানুষকে করেনা বিশ্বাস সে মানুষ সবার কাছে হয় অবিশ্বাস দুর হক অবিশ্বাসের মতো বিশাক্ত বিশ্বাস আসুক একে ওপরের উপর পরিপুন্য বিশ্বাস।

অজেয় বাংলা কার্যালয়ে সাহিত্য পিপাসুদের প্ল্যাটফর্ম ‘দখিনের হাওয়া’ অনুষ্ঠিত

ছবি
দিদার মজুমদার,ফেনী প্রতিনিধিঃ ফেনীতে দৈনিক অজেয় বাংলা পত্রিকার নিজ কার্যালয়ে শনিবার বিকালে সাহিত্য পিপাসুদের প্ল্যাটফর্ম দখিনা হাওয়া অনুষ্ঠিত হয়। প্রথম আড্ডা যখনি বসে পড়ন্ত বিকেলে আকাশে বৈশাখী মেঘ জমে কালো বিবর্ণ রূপ নেয় তবুও সকলের উপস্থিতিতে আড্ডা মুখরিত হয়ে উঠে। এরই সাথে আনন্দমাত্রা যোগ দেয় ঝুম ঝুম বৃষ্টির তালে ছন্দ তোলে। দৈনিক অজেয় বাংলা পত্রিকার সাহিত্য সম্পাদক নুরুল আমিন হৃদয়ের পরিকল্পনা ও সঞ্চালনায় এতে অংশগ্রহণ করেন ইয়ুথ জার্নালিস্টস ফোরাম বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সভাপতি ও বাসস সিনিয়র সাব-এডিটর সাংস্কৃতিক ব্যক্তিত্ব তানভীর আলাদিন, কবি বিপ্রতীপ অপু, সাংস্কৃতিক ব্যক্তিত্ব অ্যাডভোকেট রাশেদ মাযহার, ডিবিসি ফেনী প্রতিনিধি মুহাম্মদ আবু তাহের ভূঁইয়া, দৈনিক অজেয় বাংলা সম্পাদক ও বিটিভির ফেনী জেলা প্রতিনিধি শওকত মাহমুদ, কবি ইকবাল চৌধুরী, কবি পুলক বিশ্বাস, কবি আকাশ আজিজ, নজরুল একাডেমী ফেনীর সভাপতি ফখরুদ্দীন আলী আহমেদ তিতু, সংগঠক শাহ আলম, ইয়ুথ জার্নালিস্টস ফোরাম ফেনীর সভাপতি শাহজালাল ভূঞা, ইন্ডিপেনন্ডেট টিভির ফেনী প্রতিনিধি নাজমুল হক শামীম, ভোরের কাগজ পাঠক ফোরাম কেন্দ্রীয় কমিটির সাবেক স...

রনিকে নিয়ে যা বললেন সাবিনা আক্তার তুহিন এমপি

ছবি
নিজস্ব প্রতিবেদক: রনির পক্ষে অবস্থান নিয়ে সংরক্ষিত নারী আসন-৩৫ সংসদ সদস্য সাবিনা আক্তার তুহিন ফেসবুকে পোস্টও করেছেন। পোস্টে তিনি রনির নানা কর্মকাণ্ডের প্রশংসা করে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন।এমপি তুহিন তার ফেসবুক ভেরিফাইড পেইজে সর্বশেষ পোস্টে লিখেছেন, ''রনি পিতার প্রতিকৃতিতে পুষ্প দিয়ে শপথ করেছো রাজকার মুক্ত দেশ করবে ।এখন তুমি চাইলেও তো আমরা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকরা তোমাকে যেতে দিবো না ।তোমার অপরাধ তুমি বিশ্বাস করে তোমার পরিবারের জীবিকা নির্বাহের টাকা তুলে দিয়েছিলে রাশেদ নামের চতুর পর অর্থে লোভী তার হাতে ।বার বার তোমাকে ঘুরানোর জন্য মাথাটা ঠান্ডা রাখতে পার নাই যার সুযোগ নিয়েছে সুযোগ সন্ধানীরা ।রনি আমি তোমাকে চিনি না কিন্তু সোশ্যাল মিডিয়ায় কাজগুলো দেখি আর তোমার দলের প্রতি দেশের প্রতি ভালবাসা দেখতে পাই কারন আমি ও মাঠের কর্মী ।নেতারা তোমার পক্ষ্যে বলবে কিনা জানি না কিন্তু তৃনমূল তোমার পাশে আছে ।দলের দূরদিনে নেত্রীর পাশে ছিল তৃনমূল আর নেত্রীর কর্মীর পাশেও থাকবে তৃনমূল ।নামীদামী গনমাধ্যম তোমার কথা হয়তো বলবে না কিন্তু আমাদের হাতে আছে সোশ্যাল মিডিয়া তোমার বাবার কষ্টের ...

নবীনগরে কালবৈশাখীর ঝড়ে নিহত-২

ছবি
রানা কিশোর বণিক, নবীনগর প্রতিনিধি : কালবৈশাখী ঝড়ে গাছপালা সহ ঘরবাড়ীর ব্যাপক ক্ষয়ক্ষতি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার বিভিন্ন এলাকা।ভেঙ্গে গেছে কয়েক হাজার গাছপালা-উড়ে গেছে ঘরের চালা-নষ্ট হয়েছে জমির উঠতি ফসল। বিদ্যুতের খুঁটি ভেঙ্গে হয়ে গেছে সংযোগ বিচ্ছিন্ন। গাছচাপা ও স্পিডবোট ডুবে প্রাণহানি ঘটেছে সত্তরোর্ধ বৃদ্ধ ও এক তরুণের। ২১ এপ্রিল শনিবার দুপুর বেলায় ঘটে এসব ভয়াবহতা। উপজেলার ছয়টি ইউনিয়নে ঘটেছে ব্যাপক ক্ষয়ক্ষতি। উপজেলার সলিমগঞ্জ, বড়িকান্দি,শ্যামগ্রাম, রসুল্লাবাদ, রতনপুর ও শ্রীরামপুর ইউনিয়ন এলাকা ঘুরে দেখা যায় ঝড়ের তাণ্ডবে সবকিছু করে দিয়েছে লণ্ডভণ্ড।গাছপালা ভেঙ্গে বন্ধ হয়ে গেছে সড়ক যোগাযোগ ব্যবস্থা। নরসিংদী হতে স্পিডবোটে -সলিমগঞ্জ অাসার পথে শ্রীনগর নামক স্থানে ঝড়ের কবলে পড়ে দিকভ্রান্ত হয়ে বিপরীতমুখী অারকটি স্পিডবোটের মুখোমুখী সংঘর্ষ হয়। এতে একটি বোট উল্টে মহিউদ্দীন অাহাম্মেদ মহি তলিয়ে যায়। পরে স্থানীয় লোকজনের সহায়তায় উদ্ধার হয় লাশ। নিহত মহিউদ্দীন অাহাম্মেদ মহি উপজেলার লরী গ্রামের উত্তর পাড়ার মৃত আবু সামা মিয়ার পুত্র। অপরদিকে একই সময় কালবৈশাখী ঝড়ের তাণ্ডব চলাকালীন গাছের ডা...

নয়দিনের লম্বা ছুটির ফাঁদে পড়তে চলেছে বাংলাদেশ

ছবি
নিজস্ব প্রতিবেদক: টানা নয়দিনের লম্বা ছুটির ফাঁদে পড়তে চলেছে দেশ। যদিও এই নয় দিনের মধ্যে সাতদিন হলো সরকারি ছুটি, মাঝখানে দুদিন থাকছে কর্মদিবস। স্বভাবতই এই দুইদিন কোনোভাবে ম্যানেজ করে লম্বা ছুটিটা উপভোগের চেষ্টা করবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।এই ছুটির ফাঁদটা তৈরি হচ্ছে আগামী শুক্রবার (২৭ এপ্রিল) থেকে। শুক্র ও শনি দুইদিন সাপ্তাহিক ছুটি হওয়াায় ২৭ ও ২৮ এপ্রিল বন্ধ থাকছে অফিস। ২৯ এপ্রিল রোববার বৌদ্ধপূর্ণিমার সরকারি ছুটি। ৩০ এপ্রিল সোমবার থাকছে কর্মদিবস।  এরপর শ্রমিক দিবসের ছুটি ১ মে। পরদিন ২ মে বুধবার থাকছে পবিত্র শবে বরাতের ছুটি। ৩ মে বৃহস্পতিবার অবশ্য কর্মদিবস, অফিস-আদালত খোলা থাকবে। আবার ৪ ও ৫ মে শুক্র ও শনিবার রয়েছে সাপ্তাহিক ছুটি।  কেউ যদি ৯দিনের এই লম্বা ছুটিটা ভোগ করতে চান তাহলে ৩০ এপ্রিল সোমবার ও ৩ মে বৃহস্পতিবার ছুটি নিতে হবে। এছাড়া ছুটি থাকছে ২৭ থেকে ২৯ এপ্রিল, টানা তিনদিন। কর্মদিবসে একদিন বিরতির পর ফের ১ ও ২ মে ছুটি। বৃহস্পতিবার কর্মদিবসের পরেই আবার দুদিনের সাপ্তাহিক ছুটি। সবমিলিয়ে লম্বা একটা ছুটির ফাঁদে পড়তে চলেছে বাংলাদেশ।

অতি শীঘ্রই আসছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আত্মরক্ষা'

ছবি
নজরুল ইসলাম তোফা: 'আত্নরক্ষা' নামকে সামনে নিয়েই চমৎকার গল্পের একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের শুটিং সম্প্রতিই শেষ হল। 'আত্নরক্ষা' ফিল্মের তরুণ চলচ্চিত্র নির্মাতা ইমদাদুল হক মিজান। এই ফিল্মের এ্যাকশন দৃশ্য পরিচালনায় চলচ্চিত্র এ্যাকশন নিয়ে যার তিনি হলেন পরিচালক কামাল মাহমুদI আর এ ফিল্মে অভিনয়ে আছেন, কারাতে ব্ল্যাকবেল্ট প্রাপ্ত জামাল দেওয়ান, বিপ্লব দেওয়ান, আর নবাগত খল অভিনেতা তাওলাদ শিকদার, শিশু শিল্পী তানজিনা সহ আরো অনেকে। তাছাড়া একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন চলচ্চিত্রের এ্যাকশন পরিচালক কামাল মাহমুদ নিজেই। অভিনয়ের পাশাপাশি তিনি প্রযোজনাও করেছেন। এ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের গল্প সম্পর্কে জানতে চাইলে সুদক্ষ নির্মাতা ইমদাদুল হক মিজান বলেছেন- এ কাজের গল্পটি কুংফূ -কারাতে-মার্শাল আর্ট নিয়েই দাঁড় করাতে আপ্রাণ চেষ্টা করা হয়েছে। গল্প সম্পুর্ণ এ্যাকশনধর্মীই বলা যেতে পারে তবে গল্পে কিছুটা রোমান্সও রয়েছে। তিনি তার গল্প নিয়ে কিছু কথা একটু সংক্ষেপে জানালেন, তাহলো কোন ভাই যদি তার বোনকে রাস্তা ঘাটে ইভটিজিং থেকে বাঁচানোর জন্য কুংফূ এবং কারাতের কৌশল শিখিয়ে দেয়, সে ব্যাপারটি কেমন হতে...

রাজশাহীতে সাংবাদিক নির্যাতনের শিকার, এসআইকে বরখাস্তে আল্টিমেটাম

ছবি
রাজশাহী প্রতিনিধি:  রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক ভোরের কাগজের নিজস্ব প্রতিবেদক সাইদুর রহমানকে নির্যাতন করা হয়েছে। বুধবার (১৮ এপ্রিল) সকালে পুলিশ ভ্যানে তুলে তাকে নির্যাতন করে রাজপাড়া থানার এসআই মাহবুব।এ ঘটনায় সাংবাদিক সমাজ ফুঁসে ওঠে। তাৎক্ষণিক তারা রাজশাহী পুলিশ কমিশনারের কাছে গিয়ে মাহবুবকে বরখাস্তের আবেদন জানান। পুলিশ কমিশনার তাৎক্ষনিকভাবে মাহবুবকে ক্লোজড করার নির্দেশ দেন। একই সাথে অভিযোগ তদন্ত করে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবেও বলে প্রতিশ্রুতি দেন পুলিশ কমিশনার।এদিকে, বিকালে সাহেববাজার জিরোপয়েন্ট প্রেসক্লারের সামনে এক প্রতিবাদ সভায় এসআই মাহবুবকে বরখাস্তের জন্য ৭২ ঘণ্টার আল্টিমেটাম দেন সাংবাদিকরা। নইলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেয়া হয়।

নরসিংদীতে চার দিনব্যাপী ডায়মন্ড ওয়ার্ল্ড এর ব্রাইডাল জুয়েলারী মেলার উদ্বোধন

ছবি
জহিরুল ইসলাম : নরসিংদীতে শুরু হয়েছে চার দিনব্যাপী ডায়মন্ড ওয়ার্ল্ড এর ব্রাইডাল জুয়েলারী মেলা। নববর্ষের আনন্দকে বাড়িয়ে দিতে দি আর্ট অব বিউটি শ্লোগানে হীরে ও স্বর্ণের গহনার বিশাল সমাহার নিয়ে শুরু হলো এ মেলা। বৃহস্পতিবার (১৯ এপ্রিল) দুপুরে শহরের বাজিড় মোড়ে মোল্লা টাউয়ারের নীচতলায় ডায়মন্ড ওয়ার্ল্ডের নিজস্ব শো রুমে এ মেলার উদ্বোধন করেন এফবিসিসিআইয়ের পরিচালক, বাংলাদেশ জুয়েলার্স সমিতির সাধারণ সম্পাদক ও ডায়মন্ড ওয়ার্ল্ড এর ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগরওয়ালা। এসময় নরসিংদী সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মনজুর এলাহী, নরসিংদী চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট আবদুল্লাহ আল মামুন, ডায়মন্ড ওয়ার্ল্ড এর নরসিংদী শো রুমের স্বত্তাধিকারী মাহবুবুর রহমান মনিরসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। মেলা সম্পর্কে ডায়মন্ড ওয়ার্ল্ড এর ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগরওয়ালা বলেন, দেশীয় সংস্কৃতি ও রুচিবোধের কথা চিন্তা করে মেলায় নতুন কিছু পণ্যের প্রদর্শন করা হয়েছে, যা ক্রেতাদের মনোযোগ আকর্ষণ করতে বাধ্য। এই প্রথম একই ছাদের নীচে রোজ গোল্ড কালেকশনসহ ডায়মন্ড ও গোল্ডের প্রায় ৪০ হাজারেরও বেশি ডিজাইনের প্রোডাক্ট আমাদের ক্রেত...

নরসিংদী সদরে চাঞ্চল্যকর ৬ টুকরা করে কলেজ ছাত্র কে খুন করার অপরাধে আসামী এ্যামিকে ১০ বছরের কারাদন্ড

ছবি
নরসিংদী  প্রতিনিধি: নরসিংদী সদরে চাঞ্চল্যকর ৬ টুকরা করে কলেজ ছাত্র মোঃ খোর্শেদকে খুন করার অপরাধে আসামী এ্যামিকে ১০ বছরের সশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা অর্থদন্ড; অর্থদন্ড অনাদায়ে আরও ২ বৎসর বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত। আজ (১৯ এপ্রিল) দুপুরে নরসিংদীর অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক ফাতেমা নজীব এ রায় দেন।সাজাপ্রাপ্ত আসামী  হলেন- কারিফা সুলতানা এ্যামি, পিতা- গোলাম কিবরিয়া, মাতা- কল্পনা আক্তার, সাং- গাবতলী, থানা ও জেলা - নরসিংদী।আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট বলেন, আমরা ন্যায়বিচার পাইনি। তাই এ রায়ের বিরুদ্ধে আমরা উচ্চ আদালতে আপিল করবো। পাশাপাশি এ রায়ে অসন্তোষ প্রকাশ করেছে কলেজ ছাত্র খোর্শেদের পরিবার। তারা আসামিদের মৃত্যুদন্ড  আশা করেছিল।আদালত সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ২২ সেপ্টেম্বর নরসিংদী মডেল থানাধীন সোনাতলা এলাকায় হাত, পা, মাথা বিহীন একটি মৃতদেহ সহ একজন মহিলাকে জনগণ ধৃত করে। ভারপ্রাপ্ত কর্মকর্তা সেখানে উপস্থিত হলে উপস্থিত লোকজন উক্ত মহিলাকে তার নিকট হস্তান্তর করে।এ ঘটনায় নিহত গোলাপের বড় ভাই মেহেরপাড়া ইউনিয়ন পরিষদের সদস্য মোস্তফা হোসেন বাদী হয়ে সদর মডেল থানা...

নরসিংদীতে মুক্তিযোদ্ধা কোটা বহাল রাখার দাবীতে মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

ছবি
নরসিংদী প্রতিনিধি:  সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা বহলা রাখার দাবীতে নরসিংদীতে মুক্তিযোদ্ধাদের আয়োজনে প্রেসক্লাবের সামনে মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এরপর নেতৃবৃন্দ জেলা প্রশাসকের মাধ্যমে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি প্রদান করেছেন।আজ মঙ্গলবার দুপুর ১২ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত নরসিংদী প্রেসক্লাবের সামনে মানববন্ধনে মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের নেতৃবৃন্দ অংশ নেয়। মানববন্ধন শেষে বিক্ষোভ সমাবেশে নরসিংদী জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোতালিব পাঠান সহ নেতৃবৃন্দরা জেলা প্রশাসক বরাবর স্মারক লিপি প্রদান করেন। তিনি বলেন, স্বাধীনতা বিরোধী শক্তিরা সব সময় দেশকে মুক্তিযুদ্ধের আদর্শ থেকে বিচ্যুতি করে পরাজিত শক্তিকে ক্ষমতায় অধিষ্ঠিত করতে তৎপর। এরই অংশ হিসেবে পরিকল্পিতভাবে পরাজিত শক্তিরা দেশ থেকে মুক্তিযুদ্ধের আদর্শকে বিলীন করতে যুব সমাজকে দিয়ে কোটা আন্দোলন করে। এতে প্রধানমন্ত্রী অভিমান করে সংসদে কোট বাতিল করে। এতে করে জীবন বাজি রেখে যে সকল মুক্তিযোদ্ধা যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছেন তাদেঁর অপমান করা হয়েছে। বীর মুক্তিযোদ্ধারা কোন ভাবেই শহীদদের, মুক্তিযোদ্ধার অপমা...

শেষ হলো ফেনী জেলা প্রশাসনের উদ্দ্যোগে পহেলা বৈশাখের ৪ দিন ব্যাপি বৈশাখী মেলা

ছবি
দিদার মজুমদার,ফেনী প্রতিনিধিঃ ফেনী জেলা প্রশাসনের উদ্দ্যোগে আয়োজিত পিটিআই স্কুল মাঠে ৪ দিনব্যাপি বৈশাখী মেলা সমাপ্ত হলো। উক্ত সমাপনী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাহবুবুল আলম মজুমদার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মনোজ কুমার রায়।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবময়  দেওয়ান,উপ-পরিচালক স্থানীয় সরকার,ফেনী সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান বিকম,উপ-পরিচালক ফ্যামেলি প্লেনিং মোঃ আবুল কালাম সহ প্রমুখ। আলোচনা সভা শেষে চারদিন ব্যাপি বৈশাখী মেলায় স্টল সজ্জা প্রদর্শনী সহ সামগ্রিক বিবেচনায় তিনটি স্টলকে পুরষ্কৃত করেন জেলা প্রশাসন যথাক্রমে রসতলা স্টল,মুক্তা চটপটি হাউজ এবং সাজেদা মাশরুম ফার্ম। পরে স্থানীয় সাংস্কৃতিক সংঘঠনের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহন করে আবৃত্তি সংসদ,আর্য্য সাংস্কৃতিক কেন্দ্র ও ফেনীর ঢোল।

সোনাগাজীতে সেলিম আল দীনকে নিয়ে শিল্প ও সাংস্কৃতি মেলা

ছবি
নজরুল ইসলাম তোফা: নাট্য জগতের গণ্ডিকে ভেঙে যিনি আধুনিক ধারায় নিযে আসেন অভিনয় কলার বিশাল এক দিক যেমন, চিত্রকলা, নৃত্যকলা, সঙ্গীত, আখ্যান, উপাখ্যানের মতোই নানা সমন্বয় ও সংমিশ্রণ তিনি হলেন অমর নাট্যকার সেলিম আল দীন। উপমহাদেশের শেকড় সন্ধানী বরেণ্য নাট্যচার্য এমন ব্যক্তি ড. সেলিম আল দীনেকে স্মরণ করেই গত বুধবার ২৮ মার্চ ফেনীর সোনাগাজী উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের ফেনী-সোনাগাজী রাস্তার এক পাশে ২৮দিন ব্যাপি শিল্প-সাংস্কৃতি মেলা ২০১৮ শুরু হয়েছে। বলা যায় যে, ইতিমধ্যে সোনাগাজীতে এমন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন অনেকটাই জমে উঠেছে। ড. সেলিম আল দীনকে নিয়ে এমন শিল্প, সাংস্কৃতির মেলায় সকল শ্রেণীর জনগণের উপছে পড়া ভীড়ে প্রতিনিয়তই যেন অসংখ্য ক্রেতা এবং দর্শনার্থীদের ব্যাপক সমাগমে দোকানদার অনেক খুশি। একজন প্রখ্যাত বাংলাদেশী নাট্যকার এবং গবেষক, তাঁকে নিয়েই সাজানো এই মেলায় কম দামে বিক্রি হচ্ছে হরেক রকম পণ্য। আসলেই যে তিন নাট্য জগতের পথিকৃত। তাঁর সৌজন্যে এমন হওয়াটাই স্বাভাবিক।বাংলা নাটকের নব্যধারার প্রবর্তক কিংবা বিশ্বনাট্য মঞ্চের এক উজ্জ্বল নক্ষত্র বললে তা কখনোই ভুল হবার নয়। সারা বাংলার গর্ব, বাঙালির অনেক ...

সৌদী আরবের রিয়াদে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ শোকে স্তব্দ নরসিংদীর রবিনের পরিবার দ্রুত লাশ ফিরিয়ে আনার দাবী

ছবি
সুজন বর্মণ দীপ, নরসিংদী: সৌদী আরবের রিয়াদে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত নরসিংদীর রবিনের পরিবার এখন শোকে স্তব্দ। স্বজনদের কান্না আর আহাজারিতে ভারি হয়ে উঠছে এলাকার পরিবেশ। ৬ লাখ টাকা দেনা করে বিদেশে পাড়ি জমানো রবিনের স্বপ্ন ছিলো ঋণ পরিশোধ করে সংসারে স্বচ্ছলতা আনবে। একদিকে ছেলে হারানো অন্যদিকে ঋণ পরিশোধের চিন্তায় দিশেহারা হয়ে পড়েছেন পরিবারের সদস্যরা। প্রিয় সন্তানের মুখখানি দেখতে সরকারের নিকট দ্রুত নিহতের লাশ দেশে ফিরিয়ে আনার দাবী জানিয়েছেন স্বজনরা। নিহত রবিন মাধবদী থানার কাঠালিয়া গ্রামের আবুল হোসেনের ছেলে। সরেজমিন কাঠালিয়া গ্রামে গিয়ে নিহতের পরিবার ও স্বজনদের সঙ্গে কথা জানা গেছে, বাবা মা ও তিন ভাই ও এক বোনকে নিয়ে রবিনের পরিবার। পরিবারটি বড় হওয়ায় অনেকটা টানাপোড়নের মধ্যে চলতে হত তাদের। পরিবারের অভাব দূর করতে তিন মাস আগে এনজিওসহ বিভিন্ন জনের নিকট থেকে ৬ লাখ টাকা ঋণ নিয়ে রিয়াদে পাড়ি জমিয়ে ছিলেন রবিন। বিমান বন্দর সংলগ্ন নূরা ইউসিভার্সিটিতে শ্রমিক হিসেবে যোগ দেয়। শুক্রবার সৌদি সময় সকাল সাড়ে ৭টার দিকে হঠাৎ রুমের সিলিন্ডার বিস্ফোরন হয়। সে সময় তারা নিজেদের রুমে ঘুমাচ্ছিলেন। ওই সময় তাদের ...